নিজস্ব প্রতিবেদক।।স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন,র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) নাম পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। নতুন নাম হবে ‘স্পেশাল ইন্টারভেশন ফোর্স’ (এসআইএফ)।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এক ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন,আইনশৃঙ্খলা রক্ষায় বাহিনীটির কার্যক্রম আরও আধুনিক,পেশাদার ও মানবাধিকারসম্মত করতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তিনি আরও জানান,নাম পরিবর্তনের পাশাপাশি বাহিনীটির কাঠামো,দায়িত্ব ও কার্যপরিধি পুনর্নির্ধারণ করা হবে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে খুব শিগগিরই এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হবে বলেও জানান তিনি।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “দেশের নিরাপত্তা পরিস্থিতি ও আন্তর্জাতিক মানদণ্ড বিবেচনায় রেখে এই বাহিনীকে নতুনভাবে ঢেলে সাজানো হচ্ছে।জনআস্থা ফিরিয়ে আনা এবং জবাবদিহিতা নিশ্চিত করাই আমাদের মূল লক্ষ্য।”
সরকারি সূত্র জানায়,নতুন নামের অধীনে বাহিনীটি সন্ত্রাস দমন,জঙ্গিবাদ প্রতিরোধ,বড় ধরনের অপরাধ দমনে বিশেষায়িত ভূমিকা পালন করবে। একই সঙ্গে প্রশিক্ষণ, অপারেশনাল গাইডলাইন ও নজরদারি ব্যবস্থায় পরিবর্তন আনা হবে।
উল্লেখ্য,র্যাব গঠনের পর থেকে বিভিন্ন সময়ে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ উঠেছে। এসব অভিযোগের প্রেক্ষাপটে বাহিনীটির সংস্কার ও পুনর্গঠনের দাবি দীর্ঘদিন ধরেই আলোচনায় ছিল।
নাম পরিবর্তনের এই সিদ্ধান্ত আইনশৃঙ্খলা বাহিনীর সংস্কার প্রক্রিয়ার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।
বিস্তারিত আসছে…







