বরিশাল প্রতিনিধি॥র‌্যাব-৮ এর অভিযানে বরিশাল বাকেরগঞ্জ থানার বিস্ফোরক ও নাশকতা মামলার আসামী জাহাঙ্গীর বিশ্বাস (৫০) গ্রেফতার হয়েছে।মঙ্গলবার (২৮ নভেম্বর) সকালে বরিশাল লঞ্চঘাট এলাকা থেকে তাকে গ্রেফতারের পর বাকেরগঞ্জ থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়।

গ্রেফতারকৃত জাহাঙ্গীর বিশ্বাস বরিশাল জেলার বাকেরগঞ্জ থানা কৃষকদলের সভাপতি।সে উপজেলার কৃষ্ণকাঠি গ্রামের মৃত এসকেন্দার বিশ্বাসের ছেলে।

এক প্রেস বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়,গ্রেফতারকৃত আসামী জাহাঙ্গীর বিশ্বাসসহ অন্যান্য ৯০/৯৫জন আসামীরা ‘বিএনপি’ এর ডাকা অবরোধের সমর্থনে গত ৫ নভেম্বর রাত আনুমানিক সাড়ে ১১ টায় বাকেরগঞ্জের ১২ নং রঙ্গশ্রী ইউনিয়নের বোয়ালিয়া ব্রিজের দক্ষিণ পাশে গরুর হাট সংলগ্ন মহসড়কের উপর লাঠিসোঠা নিয়ে রাষ্ট্র বিরোধী স্লোগান দিয়ে অগ্নি সংযোগ করে সহাসড়কের যান চলাচল বিঘ্ন করে এবং বেআইনী জনতাবদ্ধে ককটেল বিস্ফোরন ঘটিয়ে বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করে মহাসড়কে নাশকতা সৃষ্টিসহ গাড়ি ভাংচুর করে ক্ষতি সাধন করে জনমনে আতঙ্ক সৃষ্টি করে।

এছাড়া জাহাঙ্গীর বিশ্বাস এর নেতৃত্বে বরিশাল জেলার বাকেরগঞ্জ থানাধীন বিভিন্ন স্থানে সহিংসতা ও নাশকতামূলক কর্মকান্ড সংঘঠিত হয়েছে বলে জানান র‌্যাব।

গত ৬ নভেম্বর তার বিরুদ্ধে মামলা (নং-৭) দায়ের হয়অ যার জিআর নং-৩২৬/২৩।

প্রতিষ্ঠাতা সভাপতি ও সম্পাদকমন্ডলীর উপদেষ্টা:- ডক্টর শাম্মী আহমেদ* এ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন। *প্রকাশক-সম্পাদক:- এম মাজহারুল ইসলাম। **নির্বাহী সম্পাদক:--------------। **প্রধান বার্তা সম্পাদক:- ------------** বার্তা সম্পাদক:- এইচকেএম রোকন মিয়া। **ব্যবস্হাপনা সম্পাদক:- মোঃ শামীম আহমেদ* মোঃ মনিরুল ইসলাম। *আইন উপদেষ্টা:- এ্যাডভোকেট মোঃ মনজিল মোরশেদ* এ্যাডভোকেট মোঃ আফজালুল করিম। ** বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:- এএমএম টাওয়ার মেরুল বাড্ডা(প্রগতি সরণি) ঢাকা-১২১২। প্রতিষ্ঠা অফিস:- শহীদ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক( ১০৮ সদর রোড) বরিশাল। যোগাযোগের মোবাইল নাম্বার:-০১৯১৫-৬৩৩০৬০। E-Mail:-mazharulislam55683@gmail.com-jugantorbarta24@gmail.com-digitalbdnews2018@gmail.com Missed