র‌্যাবও কিছু উল্টাপাল্টা কাজ করেছে-বাস্তবতা অস্বীকার করা যাবে না-পররাষ্ট্রমন্ত্রী,এ কে আব্দুল মোমেন

মাজহারুল ইসলাম।।পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেন,র‌্যাবের ওপর নিষেধাজ্ঞা এসেছে।র‌্যাবও কিছু উল্টাপাল্টা কাজ করেছে।এ বাস্তবতা অস্বীকার করা যাবে না।প্রথম দিকে র‌্যাব অনেক লোকজনকে খামোখা কী করে ফেলেছে,কিন্তু বিষয়গুলো পরিবর্তন হয়েছে।র‌্যাব জবাবদিহির ক্ষেত্রে অনেক উন্নতি করেছে।বিএনপির শাসনকালে ২০০৪ সালে র‌্যাব গঠনের শুরুর দিকে এ ধরনের অভিযোগ বেশি ছিল।

যুক্তরাষ্ট্র্রের পররাষ্ট্র্র দপ্তরের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লুর সফরে র‌্যাবের ওপর নিষেধাজ্ঞা নিয়ে আলোচনা প্রসঙ্গে গতকাল মঙ্গলবার তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন,ডোনাল্ড লু এসেছিলেন দুই দেশের সম্পর্ক আরও উন্নতি করার লক্ষ্যে।আমরাও বলেছি,আমাদের কিছু দুর্বলতা আছে।তিনিও স্বীকার করেছেন যুক্তরাষ্ট্রে তাঁদের অনেক দুর্বলতা আছে,সুতরাং আমরা একই রকম অবস্থানে। ডোনাল্ড লুর সঙ্গে খুব ভালো,ইতিবাচক ও গঠনমূলক আলোচনা হয়েছে।তিনি বলেন,যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন চাচ্ছেন আগামী ৫০ বছরে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক যেন অত্যন্ত উন্নত হয়।আমাদের অর্থনীতিও শক্তিশালী হচ্ছে। তাই তাঁরা চান,আমাদের সঙ্গে সুসম্পর্ক রাখতে।তাঁরা গণতন্ত্র চান,আমরাও চাই।আমরা গণতন্ত্রের জন্য রক্ত দিয়েছি।তাঁরা মানবাধিকার চান,আমরাও চাই।

দুই দেশের সম্পর্ক উন্নয়নে ঢাকায় মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হাসের ভূমিকায় সন্তুষ্টি প্রকাশ করে পররাষ্ট্রমন্ত্রী বলেন,তিনি অর্থনৈতিক বিষয়ে বিশেষজ্ঞ।আমরা অর্থনৈতিক মুক্তি চাই।এ ক্ষেত্রে তিনি খুব ভালো ভূমিকা রাখতে পারেন।

  • Related Posts

    বরিশাল-৪ আসনে নির্ধারিত সময়ে শতভাগ ভোটগ্রহণ নিয়ে প্রশ্ন

    বরিশাল প্রতিনিধি।।জাতীয় সংসদের ১২২নং নির্বাচনী এলাকা বরিশাল-৪ (মেহেন্দীগঞ্জ–হিজলা) আসনে নির্ধারিত সময়ে শতভাগ ভোটগ্রহণ সম্পন্ন করা আদৌ সম্ভব কি না—তা নিয়ে প্রশ্ন উঠেছে। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী,এই আসনে মোট ভোটার সংখ্যা…

    ভোলা–বরিশাল সড়কসহ ২টি বড় সেতু ও ৩৬টি সেতু নির্মাণে দেড় লক্ষ কোটি টাকার মেগা প্রকল্পে দক্ষিণাঞ্চলের নতুন দিগন্ত

    নিজস্ব প্রতিবেদক।।দক্ষিণাঞ্চলের যোগাযোগ,অর্থনীতি ও সামগ্রিক উন্নয়নে নতুন যুগের সূচনা করতে ভোলা–বরিশাল সড়কসহ ২টি বড় সেতু এবং মোট ৩৬টি সেতু নির্মাণের প্রায় দেড় লক্ষ কোটি টাকার মেগা উন্নয়ন প্রকল্প হাতে নেওয়া…

    You Missed

    শ্রীপুরে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মামা-ভাগিনা আটক

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১, ২০২৬
    • 1 views
    শ্রীপুরে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মামা-ভাগিনা আটক

    নারীদের নেতৃত্ব নিয়ে জামায়াতের অবস্থান: আমীরে জামাতের নামে পোস্ট, হ্যাকিংয়ের দাবি

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১, ২০২৬
    • 1 views
    নারীদের নেতৃত্ব নিয়ে জামায়াতের অবস্থান: আমীরে জামাতের নামে পোস্ট, হ্যাকিংয়ের দাবি

    তারেক রহমানের ফ্যামিলি কার্ড দেওয়ার আশ্বাস ভাওতাবাজি ও রাজনৈতিক মিথ্যাচার : আ স ম রেজাউল করীম

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১, ২০২৬
    • 0 views
    তারেক রহমানের ফ্যামিলি কার্ড দেওয়ার আশ্বাস ভাওতাবাজি ও রাজনৈতিক মিথ্যাচার : আ স ম রেজাউল করীম

    বরিশাল-৪ আসনে নির্ধারিত সময়ে শতভাগ ভোটগ্রহণ নিয়ে প্রশ্ন

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 1 views
    বরিশাল-৪ আসনে নির্ধারিত সময়ে শতভাগ ভোটগ্রহণ নিয়ে প্রশ্ন

    ভোলা–বরিশাল সড়কসহ ২টি বড় সেতু ও ৩৬টি সেতু নির্মাণে দেড় লক্ষ কোটি টাকার মেগা প্রকল্পে দক্ষিণাঞ্চলের নতুন দিগন্ত

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 0 views
    ভোলা–বরিশাল সড়কসহ ২টি বড় সেতু ও ৩৬টি সেতু নির্মাণে দেড় লক্ষ কোটি টাকার মেগা প্রকল্পে দক্ষিণাঞ্চলের নতুন দিগন্ত

    বাংলাদেশে জামায়াত–সংশ্লিষ্ট নেতাদের বিরুদ্ধে যৌন নির্যাতন, ধর্ষণ ও দখলবাজির অভিযোগ: একটি সংকলিত পূর্ণাঙ্গ প্রতিবেদন

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 0 views
    বাংলাদেশে জামায়াত–সংশ্লিষ্ট নেতাদের বিরুদ্ধে যৌন নির্যাতন, ধর্ষণ ও দখলবাজির অভিযোগ: একটি সংকলিত পূর্ণাঙ্গ প্রতিবেদন