রোববার থেকে ১৬৩ টাকা লিটার দরে সয়াবিন তেল কেনা যাবে-বাণিজ্য প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক।।বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু জানিয়েছেন,রোববার (৩ মার্চ) থেকে ১৬৩ টাকা লিটার দরে ভোজ্যতেল কেনা যাবে।

শনিবার (২ মার্চ) রাজধানীর শেরেবাংলা নগরের বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে দ্য অ্যাসোসিয়েশন অব গ্রাসরুট ওমেন এন্ট্রেপ্রেনার্স বাংলাদেশ (এজিডব্লিউইবি) আয়োজিত এক সেমিনারে অংশ নেওয়ার পর সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

সম্প্রতি প্রতি লিটারে ১০ টাকা কমিয়ে বোতলজাত সয়াবিন তেলের দাম ১৬৩ টাকা এবং খোলা সয়াবিন তেলের দাম ১৪৯ টাকা নির্ধারণ করেছে বাণিজ্য মন্ত্রণালয়ের দ্রব্যমূল্য ও বাজার পরিস্থিতি পর্যালোচনা বিষয়ক টাস্কফোর্স।

নতুন এ দাম শুক্রবার (১ মার্চ) থেকে কার্যকর হওয়ার কথা থাকলেও বাজারে এখনো তেল আগের দামেই বিক্রি হচ্ছে এমন প্রশ্নে প্রতিমন্ত্রী বলেন,মিল থেকে বাজার পর্যন্ত নতুন মূল্যের প্রভাব পৌঁছাতে একটু সময় লাগে।মিল মালিকরা নিজেরাই জানিয়েছেন ১ তারিখ থেকে নতুন মূল্য কার্যকর করার কথা।রোববার থেকেই নতুন দামে বাজারে ভোক্তারা ভোজ্য তেল কিনতে পারবেন।

আহসানুল ইসলাম টিটু আরও বলেন,রমজানে যেন কোনভাবেই ভোক্তাদের বেশি দামে নিত্যপণ্য কিনতে না হয় সেটাই আমাদের টার্গেট।প্রধানমন্ত্রীর নির্দেশ রমজান বা রমজানের বাইরেও সাধারণ ভোক্তারা নিত্যপণ্যের ব্যাপারে কোনো ব্যবসায়ী বা কোনো গোষ্ঠী কারও কাছে জিম্মি থাকতে পারবে না।

  • Related Posts

    বাকিতে এলপিজি আমদানির সুযোগ দিল বাংলাদেশ ব্যাংক-সর্বোচ্চ ২৭০ দিন পর্যন্ত ঋণসুবিধা পাবেন আমদানিকারকরা

    নিজস্ব প্রতিবেদক।।তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) আমদানিকারকদের জন্য ঋণসুবিধা সহজ করেছে বাংলাদেশ ব্যাংক।এখন থেকে এলপিজি আমদানির ক্ষেত্রে সর্বোচ্চ ২৭০ দিন পর্যন্ত বাকিতে বা ঋণের মাধ্যমে গ্যাস আমদানির সুযোগ পাবেন ব্যবসায়ীরা। সোমবার…

    নির্ধারিত দামের বাইরে সিলিন্ডার গ্যাস: ১৩০৬ টাকার এলপিজি বিক্রি হচ্ছে ২৫০০ টাকায়-নিয়ন্ত্রণহীন বাজার, নজরদারির ঘাটতিতে ভোক্তা জিম্মি

    নিজস্ব প্রতিবেদক।।সরকার নির্ধারিত দামের বাইরে দেশের বিভিন্ন অঞ্চলে এলপিজি সিলিন্ডার গ্যাস বিক্রি হচ্ছে দ্বিগুণ দামে।বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) কর্তৃক ঘোষিত সর্বশেষ মূল্য অনুযায়ী ১২ কেজি এলপিজি সিলিন্ডারের খুচরা মূল্য…

    You Missed

    শ্রীপুরে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মামা-ভাগিনা আটক

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১, ২০২৬
    • 1 views
    শ্রীপুরে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মামা-ভাগিনা আটক

    নারীদের নেতৃত্ব নিয়ে জামায়াতের অবস্থান: আমীরে জামাতের নামে পোস্ট, হ্যাকিংয়ের দাবি

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১, ২০২৬
    • 1 views
    নারীদের নেতৃত্ব নিয়ে জামায়াতের অবস্থান: আমীরে জামাতের নামে পোস্ট, হ্যাকিংয়ের দাবি

    তারেক রহমানের ফ্যামিলি কার্ড দেওয়ার আশ্বাস ভাওতাবাজি ও রাজনৈতিক মিথ্যাচার : আ স ম রেজাউল করীম

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১, ২০২৬
    • 1 views
    তারেক রহমানের ফ্যামিলি কার্ড দেওয়ার আশ্বাস ভাওতাবাজি ও রাজনৈতিক মিথ্যাচার : আ স ম রেজাউল করীম

    বরিশাল-৪ আসনে নির্ধারিত সময়ে শতভাগ ভোটগ্রহণ নিয়ে প্রশ্ন

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 1 views
    বরিশাল-৪ আসনে নির্ধারিত সময়ে শতভাগ ভোটগ্রহণ নিয়ে প্রশ্ন

    ভোলা–বরিশাল সড়কসহ ২টি বড় সেতু ও ৩৬টি সেতু নির্মাণে দেড় লক্ষ কোটি টাকার মেগা প্রকল্পে দক্ষিণাঞ্চলের নতুন দিগন্ত

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 0 views
    ভোলা–বরিশাল সড়কসহ ২টি বড় সেতু ও ৩৬টি সেতু নির্মাণে দেড় লক্ষ কোটি টাকার মেগা প্রকল্পে দক্ষিণাঞ্চলের নতুন দিগন্ত

    বাংলাদেশে জামায়াত–সংশ্লিষ্ট নেতাদের বিরুদ্ধে যৌন নির্যাতন, ধর্ষণ ও দখলবাজির অভিযোগ: একটি সংকলিত পূর্ণাঙ্গ প্রতিবেদন

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 1 views
    বাংলাদেশে জামায়াত–সংশ্লিষ্ট নেতাদের বিরুদ্ধে যৌন নির্যাতন, ধর্ষণ ও দখলবাজির অভিযোগ: একটি সংকলিত পূর্ণাঙ্গ প্রতিবেদন