রাহুল গন্ধীকে এক কলেজ পড়ুয়া তরুণীর পেছনে বসে স্কুটারে ঘুরছে

অনলাইন ডেস্ক রিপোর্ট।।কর্ণাটক বিধানসভা নির্বাচনের সময় একাধিকবার সাধারণ মানুষের সঙ্গে ভ্রমণ করতে দেখা গিয়েছে রাহুল গন্ধীকে।তিনি কখনও ট্রাকে চেপে বসেন,আবার কখনও নিজেই বাইক চালিয়ে ঘুরেছেন।এবার রাহুলকে দেখা গেল এক কলেজ পড়ুয়া তরুণীর পেছনে বসে স্কুটারে করে ঘুরতে।ঘটনাটি ঘটেছে রাজস্থান রাজ্যের রাজধানী জয়পুরে। এক প্রতিবেদনে এমনটি জানিয়েছে সংবাদ মাধ্যম এনডিটিভি।

প্রতিবেদনে বলা হয়,রাহুল গান্ধীর সেই ভিডিও ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।জানা যায়,জয়পুরের মহারানি কলেজের ছাত্রীর পেছনে চেপে বাইকে করে বেশ কিছুক্ষণ ঘুরে বেরিয়েছিলেন রাহুল।

ভিডিওতে দেখা যায়,রাহুল গান্ধী একজন কলেজ ছাত্রীর বাইকে পিলিয়ন রাইডার হয়েছেন।সাদা কুর্তি পরে থাকা সেই তরুণীর পেছনে সাদা টিশার্ট পরে বসে আছেন রাহুল গান্ধী। দু’জনের মাথাতেই আছে হেলমেট।তাদের আশেপাশে আরও অনেকেই স্কুটার ও বাইক চালাচ্ছিলেন।রাহুলের নিরাপত্তারক্ষীরাও আশেপাশেই ছিলেন।সেই কলেজের অন্যান্য আরও অনেক শিক্ষার্থীও সেখানে ভিড় করে ছিলেন।

জানা গিয়েছ,রাহুল যে তরুণীর বাইকে চড়েছিলেন,তার নাম মীমাংসা উপাধ্যায়।রাহুল গান্ধী সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স-এ পোস্ট করে নিজেই সেই ছাত্রীর নাম প্রকাশ করেন। কংগ্রেস সংসদ সদস্য পোস্টে, ‘মীমাংসা উপাধ্যায়ের মতো নারীদের হাত শক্ত করা উচিত।কারণ তারাই দেশের ভবিষ্যৎ।’

এর আগে গতকাল কুলির পোশাকে দিল্লির আনন্দবিহার স্টেশনে দেখা যায় রাহুল গান্ধীকে।হাতে কুলিদের নির্ধারিত ব্যাজ,পরনে লাল শার্টে রাহুল এদিন সকলের নজর কাড়েন তিনি।মাথায় আকাশী রঙের একটি স্যুটকেসকে তুলে নিতেও দেখা গিয়েছিল তাকে।আর সেই দৃশ্য দেখে জনতার মধ্যে থেকে রব ওঠে ‘রাহুল গান্ধী জিন্দাবাদ’।

মূলত,এলাকায় কোন কোন সমস্যার সম্মুখীন হচ্ছেন কুলিরা তা জানতেই রাহুলের এই উদ্যোগ।

  • Related Posts

    যুক্তরাষ্ট্রের গোপন অস্ত্র ‘ডিসকম্বোবুলেটর’ দিয়ে মাদুরো আটক করার দাবি ট্রাম্পের

    অনলাইন ডেস্ক রিপোর্ট।।যুক্তরাষ্ট্রের প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন,ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলা মাদুরোকে আটক করার সময় যুক্তরাষ্ট্র একটি গোপন অস্ত্র ব্যবহার করেছে,যাকে তিনি ‘ডিসকম্বোবুলেটর’ বলেছেন। ট্রাম্প বলছেন,এটি শত্রুপক্ষের যন্ত্রপাতি নিষ্ক্রিয় করার…

    যুক্তরাষ্ট্রে পারিবারিক বিরোধে বন্দুক হামলা: ভারতীয় বংশোদ্ভূত ব্যক্তির গুলিতে নিহত ৪

    অনলাইন ডেস্ক রিপোর্ট।।যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যের লরেন্সভিল শহরে পারিবারিক বিরোধের জেরে ভয়াবহ বন্দুক হামলার ঘটনা ঘটেছে।এ ঘটনায় ভারতীয় বংশোদ্ভূত এক ব্যক্তি তাঁর স্ত্রীসহ চারজন আত্মীয়কে গুলি করে হত্যা করেছেন। হামলার সময়…

    You Missed

    শ্রীপুরে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মামা-ভাগিনা আটক

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১, ২০২৬
    • 1 views
    শ্রীপুরে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মামা-ভাগিনা আটক

    নারীদের নেতৃত্ব নিয়ে জামায়াতের অবস্থান: আমীরে জামাতের নামে পোস্ট, হ্যাকিংয়ের দাবি

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১, ২০২৬
    • 1 views
    নারীদের নেতৃত্ব নিয়ে জামায়াতের অবস্থান: আমীরে জামাতের নামে পোস্ট, হ্যাকিংয়ের দাবি

    তারেক রহমানের ফ্যামিলি কার্ড দেওয়ার আশ্বাস ভাওতাবাজি ও রাজনৈতিক মিথ্যাচার : আ স ম রেজাউল করীম

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১, ২০২৬
    • 1 views
    তারেক রহমানের ফ্যামিলি কার্ড দেওয়ার আশ্বাস ভাওতাবাজি ও রাজনৈতিক মিথ্যাচার : আ স ম রেজাউল করীম

    বরিশাল-৪ আসনে নির্ধারিত সময়ে শতভাগ ভোটগ্রহণ নিয়ে প্রশ্ন

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 1 views
    বরিশাল-৪ আসনে নির্ধারিত সময়ে শতভাগ ভোটগ্রহণ নিয়ে প্রশ্ন

    ভোলা–বরিশাল সড়কসহ ২টি বড় সেতু ও ৩৬টি সেতু নির্মাণে দেড় লক্ষ কোটি টাকার মেগা প্রকল্পে দক্ষিণাঞ্চলের নতুন দিগন্ত

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 0 views
    ভোলা–বরিশাল সড়কসহ ২টি বড় সেতু ও ৩৬টি সেতু নির্মাণে দেড় লক্ষ কোটি টাকার মেগা প্রকল্পে দক্ষিণাঞ্চলের নতুন দিগন্ত

    বাংলাদেশে জামায়াত–সংশ্লিষ্ট নেতাদের বিরুদ্ধে যৌন নির্যাতন, ধর্ষণ ও দখলবাজির অভিযোগ: একটি সংকলিত পূর্ণাঙ্গ প্রতিবেদন

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 1 views
    বাংলাদেশে জামায়াত–সংশ্লিষ্ট নেতাদের বিরুদ্ধে যৌন নির্যাতন, ধর্ষণ ও দখলবাজির অভিযোগ: একটি সংকলিত পূর্ণাঙ্গ প্রতিবেদন