রাষ্ট্রীয়ভাবে কুরআন শিক্ষার ব্যবস্থা করতে হবে-ইঞ্জিনিয়ার,আশরাফুল আলম

নিজস্ব প্রতিবেদক।।ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব ইঞ্জিনিয়ার আশরাফুল আলম বলেছেন,কুরআন নাজিলের মাসে সন্তানদের রাষ্ট্রীয়ভাবে কুরআন শিক্ষার ব্যবস্থা করতে হবে।একমাত্র কুরআনের শিক্ষাই পারে আমাদের প্রজন্মকে মাদক,গ্যাংস্টারসহ চরিত্র বিধ্বংসী সকল কর্মকাণ্ড থেকে রক্ষা করতে।তাই শিক্ষার সর্বস্তরে কুরআন শিক্ষা বাধ্যতামূলক করতে হবে।

আজ শনিবার বিকেলে রাজধানীর পুরানা পল্টনস্থ একটি মিলনায়তনে জাতীয় শিক্ষক ফোরাম ঢাকা মহানগর দক্ষিণের উদ্যোগে আয়োজিত ‘কুরআন নাজিলের মাস; আমাদের করণীয়’ শীর্ষক আলোচনাসভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

জাতীয় শিক্ষক ফোরাম ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মাওলানা এ বি এম জাকারিয়ার সভাপতিত্বে এবং সেক্রেটারি মুফতী আল আমিনের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনাসভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জাতীয় শিক্ষক ফোরামের কেন্দ্রীয় সভাপতি অধ্যাপক নাসির উদ্দীন খান,ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় প্রচার ও দাওয়া বিষয়ক সম্পাদক মাওলানা আহমদ আবদুল কাইয়ূম,ঢাকা মহানগর দক্ষিণ সেক্রেটারি ডা. শহিদুল ইসলাম, শিক্ষক নেতা ড. মাসুম রব্বানী,জাকারিয়া আহমদ,মহসিন ভূঁইয়া,আনিসুর রহমান, জানে আলম সোহেল, বেলাল হোসেন,হাবিবুর রহমান, রুহুল আমিন।

প্রধান অতিথি আরো বলেন,ঢাকা বিশ্ববিদ্যালয়ে কুরআন তেলাওয়াতের মজলিসে ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা হামলা চালিয়ে নেক্কারজনক দৃষ্টান্ত স্থাপন করেছে।এ ঘটনা মাহে রমজানের পবিত্রতা ক্ষুণ্ণ করেছে।তিনি ঘটনার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানান।

বিশেষ অধিকার বক্তৃতায় অধ্যাপক নাসির উদ্দিন খান বলেন, দেশের শিক্ষক সমাজ নানাভাবে ন্যায্য অধিকার থেকে বঞ্চিত। শিক্ষক ফোরাম শিক্ষকদের দাবি আদায়ের সোচ্চার।তিনি ঈদুল ফিতরের পূর্বেরই বেসরকারি শিক্ষকদের বেতন-বোনাস পরিশোধের দাবি জানান।

মাওলানা আহমদ আবদুল কাইয়ূম বলেন,সরকার মাহে রমজানের শিক্ষাকে ম্লান করে দিয়েছে ইফতার ও কুরআনের ক্লাসে নিষেধাজ্ঞা দিয়ে।সরকারের কর্মকাণ্ড ইসলামবিরোধী হিসেবে চিহ্নিত হয়ে থাকবে।সরকার ভারতের প্রেসক্রিপশনে দেশ চালাতে চাইলে এবং দেশে সেক্যুলার আইন কায়েম করতে চাইলে সরকারের পতন ত্বরান্বিত হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।

  • Related Posts

    আবারও ঢাকায় ৪ দশমিক ১ মাত্রায় ভূমিকম্প অনুভূত

    নিজস্ব প্রতিবেদক।।রাজধানী ঢাকাসহ আশপাশের এলাকায় আবারও ভূমিকম্প অনুভূত হয়েছে।আজ বৃহস্পতিবার সকাল ৬টা ১৪ মিনিটে এ কম্পন অনুভূত হয়। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর বলেছে,ভূমিকম্পটি হালকা মাত্রার ছিল।সকাল ৬টা ১৪ মিনিট ৪৫ সেকেন্ডে…

    ছয় মাসে অন্তর্বর্তী সরকার গুগলের কাছে কনটেন্ট সরানোর জন্য মোট ২৭৯টি অনুরোধ করেছে

    নিজস্ব প্রতিবেদক।।বিশ্বের শীর্ষ সারির তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠান গুগল (অ্যালফাবেট) তাদের ২০২৫ সালের জানুয়ারি থেকে জুন মাসের স্বচ্ছতা প্রতিবেদন সম্প্রতি প্রকাশ করেছে।সেই প্রতিবেদন অনুযায়ী,এই ছয় মাসে অন্তর্বর্তী সরকার গুগলের কাছে কনটেন্ট সরানোর…

    You Missed

    শ্রীপুরে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মামা-ভাগিনা আটক

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১, ২০২৬
    • 1 views
    শ্রীপুরে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মামা-ভাগিনা আটক

    নারীদের নেতৃত্ব নিয়ে জামায়াতের অবস্থান: আমীরে জামাতের নামে পোস্ট, হ্যাকিংয়ের দাবি

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১, ২০২৬
    • 1 views
    নারীদের নেতৃত্ব নিয়ে জামায়াতের অবস্থান: আমীরে জামাতের নামে পোস্ট, হ্যাকিংয়ের দাবি

    তারেক রহমানের ফ্যামিলি কার্ড দেওয়ার আশ্বাস ভাওতাবাজি ও রাজনৈতিক মিথ্যাচার : আ স ম রেজাউল করীম

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১, ২০২৬
    • 1 views
    তারেক রহমানের ফ্যামিলি কার্ড দেওয়ার আশ্বাস ভাওতাবাজি ও রাজনৈতিক মিথ্যাচার : আ স ম রেজাউল করীম

    বরিশাল-৪ আসনে নির্ধারিত সময়ে শতভাগ ভোটগ্রহণ নিয়ে প্রশ্ন

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 1 views
    বরিশাল-৪ আসনে নির্ধারিত সময়ে শতভাগ ভোটগ্রহণ নিয়ে প্রশ্ন

    ভোলা–বরিশাল সড়কসহ ২টি বড় সেতু ও ৩৬টি সেতু নির্মাণে দেড় লক্ষ কোটি টাকার মেগা প্রকল্পে দক্ষিণাঞ্চলের নতুন দিগন্ত

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 0 views
    ভোলা–বরিশাল সড়কসহ ২টি বড় সেতু ও ৩৬টি সেতু নির্মাণে দেড় লক্ষ কোটি টাকার মেগা প্রকল্পে দক্ষিণাঞ্চলের নতুন দিগন্ত

    বাংলাদেশে জামায়াত–সংশ্লিষ্ট নেতাদের বিরুদ্ধে যৌন নির্যাতন, ধর্ষণ ও দখলবাজির অভিযোগ: একটি সংকলিত পূর্ণাঙ্গ প্রতিবেদন

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 1 views
    বাংলাদেশে জামায়াত–সংশ্লিষ্ট নেতাদের বিরুদ্ধে যৌন নির্যাতন, ধর্ষণ ও দখলবাজির অভিযোগ: একটি সংকলিত পূর্ণাঙ্গ প্রতিবেদন