রাজশাহী জেলা প্রতিনিধি।।আজ শনিবার (২৩ ডিসেম্বর ২০২৩)বিকেল সাড়ে তিনটায় আর এমপি’র সম্মানিত পুলিশ কমিশনার বিপ্লব বিজয় তালুকদার মহোদয় আগামী ২৫শে ডিসেম্বর বড়দিনকে সামনে রেখে মহানগরীর বোয়ালিয়া থানার ফ্যামিলি ক্যাথলিক চার্চ, কয়েরদাড়া (খ্রিস্টান পাড়া), সপুরা এবং কাশিয়াডাঙ্গা থানার উত্তম মেষপালক ক্যাথিড্রাল গির্জা পরিদর্শন করেন।এসময় পুলিশ কমিশনার মহোদয় ধর্মযাজকবৃন্দের সাথে শুভেচ্ছা বিনিময় করেন এবং শুভেচ্ছা উপহার প্রদান করেন। এসময় তিনি বড়দিন উপলক্ষ্যে উত্তম মেষপালক ক্যাথিড্রাল গির্জার সকলকে সঙ্গে নিয়ে কেক কাটেন। পরিদর্শনের সময় আরও উপস্থিত ছিলেন আরএমপি’র উপ-পুলিশ কমিশনার (বোয়ালিয়া) অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত জনাব বিভূতি ভূষন বানার্জী, উপ-পুলিশ কমিশনার (কাশিয়াডাঙ্গা) অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত মো: আল মামুন, উপ-পুলিশ কমিশনার (সিটিএসবি) জনাব মুহম্মদ আব্দুর রকিব, পিপিএমসহ অন্যান্য পুলিশ কর্মকর্তাবৃন্দ। Post navigation ভারতে পালিয়ে যাওয়ার সময় এসিড নিক্ষেপকারী জিয়া গ্রেপ্তার আমার কোনো কর্মীকে গ্রেফতার করতে আসলে একেবারে হাড্ডি ভেঙে দেব-একে আজাদ