রাজশাহীর বাঘা পৌর নির্বাচনে জয় পেয়েছেন স্বতন্ত্র প্রার্থী আক্কাছ আলী

রাজশাহী প্রতিনিধি।।রাজশাহীর একটি পৌরসভা,দুটি ইউনিয়ন পরিষদ ও সিটি করপোরেশনের একটি সংরক্ষিত ওয়ার্ডে উপনির্বাচন অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) সকাল সাড়ে ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়।শেষ হয় বিকাল সাড়ে ৪টায়।ইভিএমে ত্রুটি থাকায় বেশ কিছু কেন্দ্রে ভোটগ্রহণ শেষ হয়েছে দেরিতে।

রাজশাহীর বাঘা পৌর নির্বাচনে জয় পেয়েছেন স্বতন্ত্র প্রার্থী আক্কাছ আলী।তিনি জগ প্রতীকে ১২ হাজার ৩৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নৌকা প্রতীকের শাহিনুল ইসলাম পিন্টু পেয়েছেন ছয় হাজার ১৮৭ ভোট।এই নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়া পৌর বিএনপির সভাপতি কামাল হোসেন পেয়েছেন এক হাজার ৯৮৩ ভোট, স্বতন্ত্র প্রার্থী সাইফুল ইসলাম পেয়েছেন তিন হাজার ৪৮৫ ভোট।এ ছাড়া আরেক স্বতন্ত্র প্রার্থী ইসরাফিল বিশ্বাস পেয়েছেন ৪২২ ভোট।

এই পৌরসভায় মোট ভোটার ৩১ হাজার ৬৬৯। এর মধ্যে পুরুষ ১৫ হাজার ৮১২ এবং নারী ১৫ হাজার ৮৫৭ জন। বিষয়টি নিশ্চিত করেছেন সিনিয়র জেলা নির্বাচন অফিসার আবুল হোসেন।

তিনি বলেন,বাঘা পৌরসভায় কোনও অপ্রীতিকর ঘটনা ছাড়াই সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে।বেসরকারিভাবে জয়ী হয়েছেন আক্কাছ আলী।এর আগেও বাঘা পৌরসভায় মেয়র ছিলেন আক্কাছ আলী।তিনি জেলা আওয়ামী লীগের সদস্য।

এ ছাড়াও রাজশাহীর পুঠিয়া উপজেলা দুইটি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।দুইটিতেই নির্বাচিত হয়েছেন নৌকা প্রতীকের প্রার্থীরা।ভালুকগাছি ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী জিল্লুর রহমান ৯ হাজার ৯৫৮ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী বিএনপি নেতা একরামুল হক পেয়েছেন পাঁচ হাজার ২৭৬ ভোট।শিলমাড়িয়া ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সাজ্জাদ হোসেন মুকুল ১২ হাজার ৩৭৯ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী বিএনপি নেতা আবু হায়াত পেয়েছেন ছয় হাজার ৩৪৯ ভোট।

এদিকে রাজশাহী সিটি করপোরেশনের ৯ নম্বর সংরক্ষিত ওয়ার্ডের উপনির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এই নির্বাচনে জয় পেয়েছেন জগ প্রতীকের আয়েশা খাতুন।তিনি পেয়েছেন চার হাজার ২৬৪ ভোট।তার নিকটতম প্রতিদ্বন্দ্বী গ্লাস প্রতীকের সখিনা খাতুন পেয়েছেন তিন হাজার ৪২৪ ভোট।

নির্বাচনের ফলাফল ঘোষণা করেছেন আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা দেলোয়ার হোসেন।তিনি বলেন,জগ প্রতীকের প্রার্থী আয়েশা খাতুন ৮৪০ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। গত ৩০ আগস্ট রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) ৯ নম্বর সংরক্ষিত ওয়ার্ডের নারী কাউন্সিলর লাইলী বেগম (৫৪) ক্যানসারে আক্রান্ত হয়ে মারা যান।

  • Related Posts

    রাজশাহীতে সাংবাদিক দম্পতির রহস্যজনক ঘটনা, স্ত্রী নিহত স্বামী হাসপাতালে

    রাজশাহী ব্যুরো: রাজশাহীর হড়গ্রাম বাজার এলাকায় শুক্রবার সন্ধ্যার পর এক সাংবাদিক দম্পতির বাসায় রহস্যজনক ঘটনা ঘটেছে।এতে দম্পতির স্ত্রী রওশন আরা (৫০) নিহত হয়েছেন। তার স্বামী,সাংবাদিক গোলাম কিবরিয়া কামাল (৫৫) আহত…

    রাজশাহীতে সড়ক দুর্ঘটনায় নারীসহ ৩ জন নিহত, পুলিশকে বিক্ষুব্ধ জনতার ধাওয়া

    রাজশাহী প্রতিনিধি।।রাজশাহীর পুঠিয়া উপজেলার পোল্লাপুকুর এলাকায় রোববার বিকেলে সড়ক দুর্ঘটনায় নারীসহ তিনজন নিহত হয়েছেন।রাজশাহী থেকে আসা একটি অটোরিকশার সঙ্গে বিপরীত দিক থেকে আসা ‘রাজকীয় পরিবহন’ বাসের মুখোমুখি সংঘর্ষ ঘটে।আহতদের হাসপাতালে…

    You Missed

    শ্রীপুরে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মামা-ভাগিনা আটক

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১, ২০২৬
    • 1 views
    শ্রীপুরে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মামা-ভাগিনা আটক

    নারীদের নেতৃত্ব নিয়ে জামায়াতের অবস্থান: আমীরে জামাতের নামে পোস্ট, হ্যাকিংয়ের দাবি

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১, ২০২৬
    • 1 views
    নারীদের নেতৃত্ব নিয়ে জামায়াতের অবস্থান: আমীরে জামাতের নামে পোস্ট, হ্যাকিংয়ের দাবি

    তারেক রহমানের ফ্যামিলি কার্ড দেওয়ার আশ্বাস ভাওতাবাজি ও রাজনৈতিক মিথ্যাচার : আ স ম রেজাউল করীম

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১, ২০২৬
    • 0 views
    তারেক রহমানের ফ্যামিলি কার্ড দেওয়ার আশ্বাস ভাওতাবাজি ও রাজনৈতিক মিথ্যাচার : আ স ম রেজাউল করীম

    বরিশাল-৪ আসনে নির্ধারিত সময়ে শতভাগ ভোটগ্রহণ নিয়ে প্রশ্ন

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 1 views
    বরিশাল-৪ আসনে নির্ধারিত সময়ে শতভাগ ভোটগ্রহণ নিয়ে প্রশ্ন

    ভোলা–বরিশাল সড়কসহ ২টি বড় সেতু ও ৩৬টি সেতু নির্মাণে দেড় লক্ষ কোটি টাকার মেগা প্রকল্পে দক্ষিণাঞ্চলের নতুন দিগন্ত

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 0 views
    ভোলা–বরিশাল সড়কসহ ২টি বড় সেতু ও ৩৬টি সেতু নির্মাণে দেড় লক্ষ কোটি টাকার মেগা প্রকল্পে দক্ষিণাঞ্চলের নতুন দিগন্ত

    বাংলাদেশে জামায়াত–সংশ্লিষ্ট নেতাদের বিরুদ্ধে যৌন নির্যাতন, ধর্ষণ ও দখলবাজির অভিযোগ: একটি সংকলিত পূর্ণাঙ্গ প্রতিবেদন

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 0 views
    বাংলাদেশে জামায়াত–সংশ্লিষ্ট নেতাদের বিরুদ্ধে যৌন নির্যাতন, ধর্ষণ ও দখলবাজির অভিযোগ: একটি সংকলিত পূর্ণাঙ্গ প্রতিবেদন