রাজশাহীতে যানবাহন চলাচল বন্ধ

রাজশাহী প্রতিনিধি।।বিএনপি ও জামায়াতসহ কয়েকটি দলের ডাকা অবরোধের দ্বিতীয় দিনে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। বুধবার সকালে অবরোধের সমর্থনে বিএনপি ও জামায়াতের নেতাকর্মীরা নগরীর তিনটি প্রবেশমুখে কাঠের গুঁড়ি ও ইট ফেলে সড়কে যানবাহন চলাচল বন্ধের চেষ্টা করেন।

অবরোধে নগরীর সব মার্কেট-বিপণিবিতান খোলা থাকলেও দূরপাল্লার কোনো যানবাহন চলাচল করেনি।তবে অটোরিকশা, হিউম্যান হলার টেম্পোসহ ছোট যানবাহন যথারীতি বিভিন্ন রুটে চলাচল করেছে।রাজশাহী থেকে বিভিন্ন রুটে চলাচলকারী ট্রেনগুলো ঠিক সময়ে রাজশাহী রেলস্টেশন ত্যাগ করে।

এদিকে অবরোধকালে নগরীতে পুলিশি টহল ও তৎপরতা আগের দিনের চেয়ে বেশি ছিল।সকালের দিকে নগরীর কয়েকটি স্থানে অবরোধের সমর্থনে ঝটিকা মিছিল হলেও দিনভর আর কেউ সড়কে ছিল না।

জেলার তানোর,দুর্গাপুর ও পুঠিয়ায় অবরোধের সমর্থনে ঝটিকা মিছিল করেন বিএনপি এবং জামায়াত নেতাকর্মীরা। মঙ্গলবার দিবাগত রাতে রাজশাহী মহানগরী ও জেলার বিভিন্ন স্থান থেকে ৩৮ জন বিএনপি-জামায়াত নেতাকর্মীকে আটকের খবর পাওয়া গেছে।

অন্যদিকে দুপুরে অবরোধের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়ে বিক্ষোভ মিছিল করেছেন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

রাজশাহী মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মাহাতাব হোসেন বলেন, রাজশাহী থেকে দূরপাল্লাসহ আন্তঃজেলা রুটের বাসগুলো চলাচলের জন্য তৈরি থাকলেও যাত্রী সংকটে গাড়িগুলো ছেড়ে যায়নি।

  • Related Posts

    রাজশাহীতে সাংবাদিক দম্পতির রহস্যজনক ঘটনা, স্ত্রী নিহত স্বামী হাসপাতালে

    রাজশাহী ব্যুরো: রাজশাহীর হড়গ্রাম বাজার এলাকায় শুক্রবার সন্ধ্যার পর এক সাংবাদিক দম্পতির বাসায় রহস্যজনক ঘটনা ঘটেছে।এতে দম্পতির স্ত্রী রওশন আরা (৫০) নিহত হয়েছেন। তার স্বামী,সাংবাদিক গোলাম কিবরিয়া কামাল (৫৫) আহত…

    রাজশাহীতে সড়ক দুর্ঘটনায় নারীসহ ৩ জন নিহত, পুলিশকে বিক্ষুব্ধ জনতার ধাওয়া

    রাজশাহী প্রতিনিধি।।রাজশাহীর পুঠিয়া উপজেলার পোল্লাপুকুর এলাকায় রোববার বিকেলে সড়ক দুর্ঘটনায় নারীসহ তিনজন নিহত হয়েছেন।রাজশাহী থেকে আসা একটি অটোরিকশার সঙ্গে বিপরীত দিক থেকে আসা ‘রাজকীয় পরিবহন’ বাসের মুখোমুখি সংঘর্ষ ঘটে।আহতদের হাসপাতালে…

    You Missed

    শ্রীপুরে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মামা-ভাগিনা আটক

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১, ২০২৬
    • 1 views
    শ্রীপুরে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মামা-ভাগিনা আটক

    নারীদের নেতৃত্ব নিয়ে জামায়াতের অবস্থান: আমীরে জামাতের নামে পোস্ট, হ্যাকিংয়ের দাবি

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১, ২০২৬
    • 1 views
    নারীদের নেতৃত্ব নিয়ে জামায়াতের অবস্থান: আমীরে জামাতের নামে পোস্ট, হ্যাকিংয়ের দাবি

    তারেক রহমানের ফ্যামিলি কার্ড দেওয়ার আশ্বাস ভাওতাবাজি ও রাজনৈতিক মিথ্যাচার : আ স ম রেজাউল করীম

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১, ২০২৬
    • 1 views
    তারেক রহমানের ফ্যামিলি কার্ড দেওয়ার আশ্বাস ভাওতাবাজি ও রাজনৈতিক মিথ্যাচার : আ স ম রেজাউল করীম

    বরিশাল-৪ আসনে নির্ধারিত সময়ে শতভাগ ভোটগ্রহণ নিয়ে প্রশ্ন

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 1 views
    বরিশাল-৪ আসনে নির্ধারিত সময়ে শতভাগ ভোটগ্রহণ নিয়ে প্রশ্ন

    ভোলা–বরিশাল সড়কসহ ২টি বড় সেতু ও ৩৬টি সেতু নির্মাণে দেড় লক্ষ কোটি টাকার মেগা প্রকল্পে দক্ষিণাঞ্চলের নতুন দিগন্ত

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 0 views
    ভোলা–বরিশাল সড়কসহ ২টি বড় সেতু ও ৩৬টি সেতু নির্মাণে দেড় লক্ষ কোটি টাকার মেগা প্রকল্পে দক্ষিণাঞ্চলের নতুন দিগন্ত

    বাংলাদেশে জামায়াত–সংশ্লিষ্ট নেতাদের বিরুদ্ধে যৌন নির্যাতন, ধর্ষণ ও দখলবাজির অভিযোগ: একটি সংকলিত পূর্ণাঙ্গ প্রতিবেদন

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 1 views
    বাংলাদেশে জামায়াত–সংশ্লিষ্ট নেতাদের বিরুদ্ধে যৌন নির্যাতন, ধর্ষণ ও দখলবাজির অভিযোগ: একটি সংকলিত পূর্ণাঙ্গ প্রতিবেদন