নিজস্ব প্রতিবেদক।।রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৩৯ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ। ডিএমপির নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে শুক্রবার সকাল ছয়টা থেকে শনিবার (১৫ জুলাই) সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে মাদকদ্রব্য উদ্ধারসহ তাদেরকে গ্রেফতার করা হয়। ডিএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। গ্রেফতারের সময় তাদের হেফাজত থেকে ৫৪১ পিস ইয়াবা, ৮ কেজি ৭৭০ গ্রাম গাঁজা, ২৫০.৫ গ্রাম হেরোইন ও ৩০টি নেশাজাতীয় ইনজেকশন উদ্ধারমূলে জব্দ করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২৯টি মামলা হয়েছে। Post navigation চট্টগ্রামে বন্ড কর্মকর্তার বিরুদ্ধে দুদকের মামলা সারা দেশে ৪০ লাখ মামলা পেন্ডিং রয়েছে-প্রধান বিচারপতি, হাসান ফয়েজ সিদ্দিকী