নিজস্ব প্রতিবেদক।।আসন্ন পবিত্র রমজান মাসে সব সরকারি, আধা সরকারি,স্বায়ত্তশাসিত ও আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে সকাল ৯টা থেকে বেলা সাড়ে ৩টা পর্যন্ত অফিস সময় নির্ধারণ করা হয়েছে।এ সময়ের মধ্যে জোহরের নামাজের জন্য বেলা ১টা থেকে সোয়া ১টা পর্যন্ত বিরতি থাকবে।
বৃহস্পতিবার অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠকে এ সময়সূচির প্রস্তাব অনুমোদন দেওয়া হয়।তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত এ বৈঠক শেষে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে বিষয়টি জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
তিনি বলেন,উপদেষ্টা পরিষদের অনুমোদনের পর এখন জনপ্রশাসন মন্ত্রণালয় প্রজ্ঞাপন জারি করে আনুষ্ঠানিকভাবে এ সিদ্ধান্ত জানাবে।
চাঁদ দেখা সাপেক্ষে আগামী ১৮ বা ১৯ ফেব্রুয়ারি পবিত্র মাহে রমজান শুরু হতে পারে।
![]()








































Recent Comments