যাঁরা দখল,চাঁদাবাজি,ছিনতাই, কমিশনের রাজনীতি করতে চান-তাদেরকে বিদায় করা হবে-নাহিদ ইসলাম

নিজস্ব প্রতিবেদক।।জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন,বিচার ও সংস্কার ছাড়া নির্বাচন জনগণ মেনে নেবে না।যারা বিচার,সংস্কার ছাড়া নির্বাচনের পরিকল্পনা করে,তারাই নির্বাচনকে পিছিয়ে দেওয়ার ষড়যন্ত্রে লিপ্ত।’

রোববার বিকেলে ঝালকাঠি শহরের কাপুড়িয়া পট্টিতে এনসিপির পথসভায় নাহিদ ইসলাম এ কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন,চাঁদার জন্য ঢাকায় একজনকে পাথর দিয়ে হত্যা করা হয়েছে।যাঁরা দখল,চাঁদাবাজি,ছিনতাই, কমিশনের রাজনীতি করতে চান,বাংলাদেশের মানুষ যেভাবে হাসিনাকে বিদায় করেছে,সেভাবে তাঁদেরও বিদায় করবে।

এনসিপির আহ্বায়ক বলেন,স্বৈরাচার সরকার জোর করে ১৬ বছর ক্ষমতায় টিকে ছিল।মানুষের প্রতি এমন কোনো নির্যাতন নাই,করে নাই।একটি দল মনে করে,শুধু নির্বাচন হলেই সব সংস্কার হয়ে যাবে।হাসিনাও তা–ই মনে করত।বাংলাদেশ থেকে হাসিনা পালিয়েছে,কিন্তু তার সিস্টেম রয়ে গেছে।’তিনি আরও বলেন,দেশে গণতন্ত্র,ন্যায়বিচার এবং তরুণদের মর্যাদার রাজনীতি প্রতিষ্ঠার জন্য কাজ করছে এনসিপি।

এনসিপির কেন্দ্রীয় সদস্যসচিব আখতার হোসেন দ্রুত দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্রসংসদ নির্বাচনের দাবি জানান।

এর আগে শহরে পথযাত্রায় অংশ নেন এনসিপির নেতা–কর্মীরা।দলের কেন্দ্রীয় নেতাদের আগমনকে ঘিরে নেতা–কর্মীদের মধ্যে উৎসবের আমেজ দেখা যায়।সমাবেশে ব্যাপক মানুষের সমাগম ঘটে।

সমাবেশে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন,জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব তাসনিম জারা প্রমুখ।

এর আগে এনসিপির নেতারা বিকেল চারটার দিকে ঝালকাঠিতে এসে প্রথমে নেছারাবাদ দরবার শরিফে যান। সেখানে তাঁরা হজরত কায়েদ সাহেব হুজুরের কবর জিয়ারত করেন।পরে কায়েদ সাহেবের ছেলে মাওলানা খলিলুর রহমানের সঙ্গে বৈঠক করেন।

  • Related Posts

    নারীদের নেতৃত্ব নিয়ে জামায়াতের অবস্থান: আমীরে জামাতের নামে পোস্ট, হ্যাকিংয়ের দাবি

    নিজস্ব প্রতিবেদক।।নারীদের নেতৃত্ব প্রসঙ্গে বাংলাদেশ জামায়াতে ইসলামীর অবস্থান আবারও আলোচনায় এসেছে। সামাজিক যোগাযোগমাধ্যম এক্স (সাবেক টুইটার)-এ আমীরে জামাত ডা. শফিকুর রহমানের ভেরিফায়েড অ্যাকাউন্ট থেকে দেওয়া একটি পোস্টে নারীদের নেতৃত্বের বিরোধিতা…

    তারেক রহমানের ফ্যামিলি কার্ড দেওয়ার আশ্বাস ভাওতাবাজি ও রাজনৈতিক মিথ্যাচার : আ স ম রেজাউল করীম

    নিজস্ব প্রতিবেদক।।বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের ফ্যামিলি কার্ড দেওয়ার আশ্বাসকে ভাওতাবাজি ও রাজনৈতিক মিথ্যাচার বলে দাবি করেছেন আওয়ামী লীগের সাবেক গৃহায়ন ও গণপূর্ত,মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী আ স ম রেজাউল…

    You Missed

    শ্রীপুরে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মামা-ভাগিনা আটক

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১, ২০২৬
    • 1 views
    শ্রীপুরে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মামা-ভাগিনা আটক

    নারীদের নেতৃত্ব নিয়ে জামায়াতের অবস্থান: আমীরে জামাতের নামে পোস্ট, হ্যাকিংয়ের দাবি

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১, ২০২৬
    • 1 views
    নারীদের নেতৃত্ব নিয়ে জামায়াতের অবস্থান: আমীরে জামাতের নামে পোস্ট, হ্যাকিংয়ের দাবি

    তারেক রহমানের ফ্যামিলি কার্ড দেওয়ার আশ্বাস ভাওতাবাজি ও রাজনৈতিক মিথ্যাচার : আ স ম রেজাউল করীম

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১, ২০২৬
    • 1 views
    তারেক রহমানের ফ্যামিলি কার্ড দেওয়ার আশ্বাস ভাওতাবাজি ও রাজনৈতিক মিথ্যাচার : আ স ম রেজাউল করীম

    বরিশাল-৪ আসনে নির্ধারিত সময়ে শতভাগ ভোটগ্রহণ নিয়ে প্রশ্ন

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 1 views
    বরিশাল-৪ আসনে নির্ধারিত সময়ে শতভাগ ভোটগ্রহণ নিয়ে প্রশ্ন

    ভোলা–বরিশাল সড়কসহ ২টি বড় সেতু ও ৩৬টি সেতু নির্মাণে দেড় লক্ষ কোটি টাকার মেগা প্রকল্পে দক্ষিণাঞ্চলের নতুন দিগন্ত

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 0 views
    ভোলা–বরিশাল সড়কসহ ২টি বড় সেতু ও ৩৬টি সেতু নির্মাণে দেড় লক্ষ কোটি টাকার মেগা প্রকল্পে দক্ষিণাঞ্চলের নতুন দিগন্ত

    বাংলাদেশে জামায়াত–সংশ্লিষ্ট নেতাদের বিরুদ্ধে যৌন নির্যাতন, ধর্ষণ ও দখলবাজির অভিযোগ: একটি সংকলিত পূর্ণাঙ্গ প্রতিবেদন

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 1 views
    বাংলাদেশে জামায়াত–সংশ্লিষ্ট নেতাদের বিরুদ্ধে যৌন নির্যাতন, ধর্ষণ ও দখলবাজির অভিযোগ: একটি সংকলিত পূর্ণাঙ্গ প্রতিবেদন