যশোর-বেনাপোল মহাসড়কের ঝুঁকিপূর্ণ গাছ অপসারণের দাবিতে মানববন্ধন

বেনাপোল প্রতিনিধি :-যশোর-বেনাপোল মহাসড়কের ঝুঁকিপূর্ণ শতবর্ষী রেন্ট্রি গাছ অপসারণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১০ সেপ্টেম্বর) সকাল ১১টার সময় যশোরের শার্শা উপজেলার নাভারন বাজারে ব্যবসায়ী সংগঠনের উদ্যোগে ঘন্টা ব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

নাভারন বাজারে ব্যবসায়ী সংগঠনের পক্ষে আওয়ামীলীগ নেতা মোরাদ হোসেনের সভাপতিত্বে মানববন্ধনে বিভিন্ন সামাজিক ও ব্যবসায়ী সংগঠনের পাঁচ শতাধিক সদস্য ছাড়াও স্থানীয় সাধারন জনগন অংশ নেন।

মানবন্ধনে শার্শা উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান সিরাজুল হক মঞ্জু বলেন, যশোর-বেনাপোল মহাসড়ক পাশে ঝুঁকিপূর্ণ গাছের কারণে স্থল বন্দরের আমদানি-রপ্তানি ব্যহত হচ্ছে। এতে সরকার রাজস্ব হারাতে বসেছে। ঝুঁকিপূর্ণ রেন্ট্রি গাছের ডালপালা ভেঙে ও উপড়ে পড়ে ইতোমধ্যে হতাহতের ঘটনাও ঘটেছে।মৃত প্রায় এসব গাছের জন্য নাভারন বাজারের ব্যবসায়ীরা ভয়ে আতঙ্কে তারা ব্যবসা পরিচালনা করছে। যশোর-বেনাপোল মহাসড়কের মৃত ও ঝুঁকিপূর্ণ গাছগুলো এখন জীবনের জন্য হুমকি।সরকারের কাছে দাবী জানিয়ে আজ ব্যবসায়ীরা রাস্তায় নামতে বাধ্য হয়েছে। যাতে মৃতপ্রায় এসব গাছ দ্রুত অপসারণ করা হয়।

মানববন্ধনে বক্তব্য আরও রাখেন, আওয়ামীলীগ নেতা মোরাদ হোসেন, ব্যবসায়ী আব্দুস সবুর, নাসিম রেজা পিন্টু, মাজহারুল ইসলাম, পলাশ হোসেন, জাহিদ হোসেন, উত্তম কুমার, নাজমুল হোসেন, আনোয়ারুল ইসলাম, আব্দুল করিম ও আব্দুল হক প্রমুখ।

  • Related Posts

    পদ্মা সেতু নিয়ে বাণিজ্য উপদেষ্টার বক্তব্য ঘিরে তীব্র বিতর্ক, নেটিজেনদের ট্রল

    নেত্রকোনা প্রতিনিধি।।নেত্রকোনায় এক জনসভায় বাণিজ্য উপদেষ্টা বশির উদ্দিনের দেওয়া বক্তব্য ঘিরে দেশজুড়ে তীব্র বিতর্কের সৃষ্টি হয়েছে।বক্তব্যে তিনি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তাঁর সরকারের কঠোর সমালোচনা করেন। সভায় বশির উদ্দিন…

    ১৪২ বছর বয়সে সৌদি আরবের সবচেয়ে প্রবীণ নাগরিকের ইন্তেকাল

    অনলাইন ডেস্ক রিপোর্ট।।সময়ের চাকা ঘুরেছে প্রায় দেড়শ বছর। চোখের সামনে বদলে যেতে দেখেছেন গোটা পৃথিবীকে—মরুভূমির বালুচর থেকে আধুনিক সৌদি আরবের উত্থান পর্যন্ত সব কিছুরই জীবন্ত সাক্ষী ছিলেন তিনি।অবশেষে দীর্ঘ জীবনযাত্রার…

    You Missed

    শ্রীপুরে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মামা-ভাগিনা আটক

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১, ২০২৬
    • 1 views
    শ্রীপুরে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মামা-ভাগিনা আটক

    নারীদের নেতৃত্ব নিয়ে জামায়াতের অবস্থান: আমীরে জামাতের নামে পোস্ট, হ্যাকিংয়ের দাবি

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১, ২০২৬
    • 1 views
    নারীদের নেতৃত্ব নিয়ে জামায়াতের অবস্থান: আমীরে জামাতের নামে পোস্ট, হ্যাকিংয়ের দাবি

    তারেক রহমানের ফ্যামিলি কার্ড দেওয়ার আশ্বাস ভাওতাবাজি ও রাজনৈতিক মিথ্যাচার : আ স ম রেজাউল করীম

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১, ২০২৬
    • 1 views
    তারেক রহমানের ফ্যামিলি কার্ড দেওয়ার আশ্বাস ভাওতাবাজি ও রাজনৈতিক মিথ্যাচার : আ স ম রেজাউল করীম

    বরিশাল-৪ আসনে নির্ধারিত সময়ে শতভাগ ভোটগ্রহণ নিয়ে প্রশ্ন

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 1 views
    বরিশাল-৪ আসনে নির্ধারিত সময়ে শতভাগ ভোটগ্রহণ নিয়ে প্রশ্ন

    ভোলা–বরিশাল সড়কসহ ২টি বড় সেতু ও ৩৬টি সেতু নির্মাণে দেড় লক্ষ কোটি টাকার মেগা প্রকল্পে দক্ষিণাঞ্চলের নতুন দিগন্ত

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 0 views
    ভোলা–বরিশাল সড়কসহ ২টি বড় সেতু ও ৩৬টি সেতু নির্মাণে দেড় লক্ষ কোটি টাকার মেগা প্রকল্পে দক্ষিণাঞ্চলের নতুন দিগন্ত

    বাংলাদেশে জামায়াত–সংশ্লিষ্ট নেতাদের বিরুদ্ধে যৌন নির্যাতন, ধর্ষণ ও দখলবাজির অভিযোগ: একটি সংকলিত পূর্ণাঙ্গ প্রতিবেদন

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 1 views
    বাংলাদেশে জামায়াত–সংশ্লিষ্ট নেতাদের বিরুদ্ধে যৌন নির্যাতন, ধর্ষণ ও দখলবাজির অভিযোগ: একটি সংকলিত পূর্ণাঙ্গ প্রতিবেদন