যদি কেউ রাষ্ট্র চালাতে ব্যর্থ হন-বিদায় নিয়ে চলে যেতে পারেন-ইশরাক হোসেন

নিজস্ব প্রতিবেদক।।বিএনপির আর্ন্তজাতিক বিষয়ক কমিটির সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সিনিয়র সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বলেন,যদি কেউ রাষ্ট্র চালাতে ব্যর্থ হন,তিনি বিদায় নিয়ে চলে যেতে পারেন।

সোমবার (২ জুন) বিকালে উত্তর যাত্রাবাড়ীতে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদতবার্ষিকী উপলক্ষে ঢাকা মহানগর দক্ষিণ ৪৮ নাম্বার ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে আয়োজিত দোয়া মাহফিল এবং দুঃস্থদের মাঝে খাবার বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সিনিয়র সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বলেন,যদি কেউ রাষ্ট্র চালাতে ব্যর্থ হন,তিনি বিদায় নিয়ে চলে যেতে পারেন।বাংলাদেশের জনগণ সেখানে আরেকজনকে দায়িত্ব পালন করার জন্য দিবেন।এই অন্তর্বর্তী সরকারের একটাই দায়িত্ব সুষ্ঠু গ্রহণযোগ্য লেভেলপ্লেয়িং নির্বাচনের অনুষ্ঠান করা।নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করে বিদায় নেওয়া।

তিনি বলেন,এই রাষ্ট্রে কেউ অপরিহার্য না।কেউ এখানে এমন না যে,তাকে ছাড়া দেশ চলবে না।তাহলে তো সেই হাসিনার আমলে চলে গেলাম।হাসিনা ছাড়া দেশ চলবে না;এমন কথা বলা হতো।
বিএনটির এই নেতা বলেন,সংস্কার ও বিচারের কথা বলে নির্বাচনকে পেছানোর চক্রান্ত করা হচ্ছে।বাংলাদেশে সবচেয়ে গুরুত্বপূর্ণ সংস্কারটি করেছেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। তিনি একদলীয় বাকশালকে বাতিল করে বাংলাদেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করেছিলেন।আমাদেরকে সেই সংস্কার শেখাইতেছেন আপনি।

তিনি আরও বলেন,তারা মানবিক করিডোরের নামে আমাদের ভূমি ভিনদেশি সৈনিকেরা ব্যবহার করতে পারে কিনা সেই কুচক্র শুরু করেছিলেন।বাংলাদেশে যেমন হাসিনা ভারতের দালাল ছিল।আরেকটি দল রয়েছে তাদেরকে পাকিস্তানের দালাল বলা হয়।আমাদের নেতা জনাব তারেক রহমান তার বাবাকে অনুসরণ করে ঘোষণা দিয়েছেন যে,দিল্লী নয়,পিন্ডি নয়,নয় অন্য কোন দেশ,সবার আগে বাংলাদেশ।

  • Related Posts

    নারীদের নেতৃত্ব নিয়ে জামায়াতের অবস্থান: আমীরে জামাতের নামে পোস্ট, হ্যাকিংয়ের দাবি

    নিজস্ব প্রতিবেদক।।নারীদের নেতৃত্ব প্রসঙ্গে বাংলাদেশ জামায়াতে ইসলামীর অবস্থান আবারও আলোচনায় এসেছে। সামাজিক যোগাযোগমাধ্যম এক্স (সাবেক টুইটার)-এ আমীরে জামাত ডা. শফিকুর রহমানের ভেরিফায়েড অ্যাকাউন্ট থেকে দেওয়া একটি পোস্টে নারীদের নেতৃত্বের বিরোধিতা…

    তারেক রহমানের ফ্যামিলি কার্ড দেওয়ার আশ্বাস ভাওতাবাজি ও রাজনৈতিক মিথ্যাচার : আ স ম রেজাউল করীম

    নিজস্ব প্রতিবেদক।।বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের ফ্যামিলি কার্ড দেওয়ার আশ্বাসকে ভাওতাবাজি ও রাজনৈতিক মিথ্যাচার বলে দাবি করেছেন আওয়ামী লীগের সাবেক গৃহায়ন ও গণপূর্ত,মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী আ স ম রেজাউল…

    You Missed

    শ্রীপুরে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মামা-ভাগিনা আটক

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১, ২০২৬
    • 1 views
    শ্রীপুরে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মামা-ভাগিনা আটক

    নারীদের নেতৃত্ব নিয়ে জামায়াতের অবস্থান: আমীরে জামাতের নামে পোস্ট, হ্যাকিংয়ের দাবি

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১, ২০২৬
    • 1 views
    নারীদের নেতৃত্ব নিয়ে জামায়াতের অবস্থান: আমীরে জামাতের নামে পোস্ট, হ্যাকিংয়ের দাবি

    তারেক রহমানের ফ্যামিলি কার্ড দেওয়ার আশ্বাস ভাওতাবাজি ও রাজনৈতিক মিথ্যাচার : আ স ম রেজাউল করীম

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১, ২০২৬
    • 1 views
    তারেক রহমানের ফ্যামিলি কার্ড দেওয়ার আশ্বাস ভাওতাবাজি ও রাজনৈতিক মিথ্যাচার : আ স ম রেজাউল করীম

    বরিশাল-৪ আসনে নির্ধারিত সময়ে শতভাগ ভোটগ্রহণ নিয়ে প্রশ্ন

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 1 views
    বরিশাল-৪ আসনে নির্ধারিত সময়ে শতভাগ ভোটগ্রহণ নিয়ে প্রশ্ন

    ভোলা–বরিশাল সড়কসহ ২টি বড় সেতু ও ৩৬টি সেতু নির্মাণে দেড় লক্ষ কোটি টাকার মেগা প্রকল্পে দক্ষিণাঞ্চলের নতুন দিগন্ত

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 0 views
    ভোলা–বরিশাল সড়কসহ ২টি বড় সেতু ও ৩৬টি সেতু নির্মাণে দেড় লক্ষ কোটি টাকার মেগা প্রকল্পে দক্ষিণাঞ্চলের নতুন দিগন্ত

    বাংলাদেশে জামায়াত–সংশ্লিষ্ট নেতাদের বিরুদ্ধে যৌন নির্যাতন, ধর্ষণ ও দখলবাজির অভিযোগ: একটি সংকলিত পূর্ণাঙ্গ প্রতিবেদন

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 1 views
    বাংলাদেশে জামায়াত–সংশ্লিষ্ট নেতাদের বিরুদ্ধে যৌন নির্যাতন, ধর্ষণ ও দখলবাজির অভিযোগ: একটি সংকলিত পূর্ণাঙ্গ প্রতিবেদন