ম্যাডাম না বলায় সাংবাদিকের ওপর ক্ষেপেছেন নারী চিকিৎসক

মানিকগঞ্জ জেলা প্রতিনিধি।।মানিকগঞ্জের সিংগাইরে ‘ম্যাডাম’ না বলায় সাংবাদিকদের ওপর ক্ষেপে গেলেন এক নারী চিকিৎসক। নিরুপমা পাল নামে ওই নারী চিকিৎসক সিংগাইর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত।সামাজিক যোগাযোগ মাধ্যমে চিকিৎসকের রেগে যাওয়ার একটি ভিডিও সম্প্রতি ভাইরাল হয়েছে।

ভিডিওতে দেখা যায়,ওই নারী চিকিৎসকের সাক্ষাৎকার নিচ্ছিলেন স্থানীয় সাংবাদিকরা।তারা ওই চিকিৎসককে প্রশ্ন করেন- ‘আপা আপনার নাম কি?এ সময় চিকিৎসক নিরুপমা পাল রেগে গিয়ে বলেন,আমাকে ‘আপা’ বলছেন কেন?এ সময় আরেকজন প্রশ্ন করেন,তাহলে আপনাকে কি ‘ম্যাডাম’ বলতে হবে?’ তখন চিকিৎসক নিরুপমা পাল বলেন- ‘হ্যাঁ অবশ্যই আমাকে ম্যাডাম বলতে হবে’।

জানা যায়,সম্প্রতি সিংগাইরে একটি মারামারির ঘটনায় আহতদের ‘ইনজুরি সার্টিফিকেটে’ ভুল তথ্য দেওয়ার অভিযোগ ওঠে চিকিৎসকের বিরুদ্ধে।এ বিষয়ে স্থানীয় কয়েকজন সংবাদকর্মী তার বক্তব্য নিতে হাসপাতালে গেলে এমন পরিস্থিতির সৃষ্টি হয়।পরে বিপ্লব শান্ত নামে এক সংবাদকর্মী এ ঘটনার ভিডিওটি আপলোড করেন।যা নিয়ে তীব্র সমালোচনার সৃষ্টি হয়েছে।

চিকিৎসক নিরুপমা পালে স্বামী ডা. পার্থ বলেন,ভাইরাল ভিডিও নিয়ে তার স্ত্রী মানসিকভাবে কিছুটা বিপর্যস্ত।এ বিষয়ে তিনি কোনো কথা বলতে চান না।

মানিকগঞ্জ জেলা সিভিল সার্জন ডা. মো. মোয়াজ্জেম হোসেন বলেন,এটি সাংবাদিকদের সঙ্গে একটা ভুল বোঝাবুঝি ছিলো।ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি যেন না হয় সে নির্দেশনা দেওয়া হয়েছে।

  • Related Posts

    বাংলাদেশে সর্বজনীন স্বাস্থ্য সুরক্ষা: চ্যালেঞ্জ ও অগ্রগতি

    নিজস্ব প্রতিবেদক।।রাজধানীর সিরডাপ মিলনায়তনে অনুষ্ঠিত সর্বজনীন স্বাস্থ্য সুরক্ষাবিষয়ক অগ্রগতি পর্যালোচনা সংলাপে জানা গেছে,বাংলাদেশের স্বাস্থ্য খাত এখনও পূর্ণ প্রস্তুত নয়। প্রতি বছর প্রায় ৬১ লাখ মানুষ চিকিৎসা খরচ মেটাতে গিয়ে দারিদ্র্যসীমার…

    ভোরে শারীরিক সম্পর্ক: কী উপকার, কী সীমাবদ্ধতা—বলছেন বিশেষজ্ঞরা

    অনলাইন ডেস্ক রিপোর্ট।।শারীরিক সম্পর্কের সঠিক সময় নিয়ে নানা মত রয়েছে।তবে সাম্প্রতিক কিছু গবেষণা ও চিকিৎসকদের পর্যবেক্ষণে দেখা গেছে,ভোর বা সকালের দিকে শারীরিক সম্পর্ক করলে কিছু স্বাস্থ্যগত উপকার পাওয়া যেতে পারে—যদিও…

    You Missed

    শ্রীপুরে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মামা-ভাগিনা আটক

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১, ২০২৬
    • 1 views
    শ্রীপুরে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মামা-ভাগিনা আটক

    নারীদের নেতৃত্ব নিয়ে জামায়াতের অবস্থান: আমীরে জামাতের নামে পোস্ট, হ্যাকিংয়ের দাবি

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১, ২০২৬
    • 1 views
    নারীদের নেতৃত্ব নিয়ে জামায়াতের অবস্থান: আমীরে জামাতের নামে পোস্ট, হ্যাকিংয়ের দাবি

    তারেক রহমানের ফ্যামিলি কার্ড দেওয়ার আশ্বাস ভাওতাবাজি ও রাজনৈতিক মিথ্যাচার : আ স ম রেজাউল করীম

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১, ২০২৬
    • 0 views
    তারেক রহমানের ফ্যামিলি কার্ড দেওয়ার আশ্বাস ভাওতাবাজি ও রাজনৈতিক মিথ্যাচার : আ স ম রেজাউল করীম

    বরিশাল-৪ আসনে নির্ধারিত সময়ে শতভাগ ভোটগ্রহণ নিয়ে প্রশ্ন

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 1 views
    বরিশাল-৪ আসনে নির্ধারিত সময়ে শতভাগ ভোটগ্রহণ নিয়ে প্রশ্ন

    ভোলা–বরিশাল সড়কসহ ২টি বড় সেতু ও ৩৬টি সেতু নির্মাণে দেড় লক্ষ কোটি টাকার মেগা প্রকল্পে দক্ষিণাঞ্চলের নতুন দিগন্ত

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 0 views
    ভোলা–বরিশাল সড়কসহ ২টি বড় সেতু ও ৩৬টি সেতু নির্মাণে দেড় লক্ষ কোটি টাকার মেগা প্রকল্পে দক্ষিণাঞ্চলের নতুন দিগন্ত

    বাংলাদেশে জামায়াত–সংশ্লিষ্ট নেতাদের বিরুদ্ধে যৌন নির্যাতন, ধর্ষণ ও দখলবাজির অভিযোগ: একটি সংকলিত পূর্ণাঙ্গ প্রতিবেদন

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 0 views
    বাংলাদেশে জামায়াত–সংশ্লিষ্ট নেতাদের বিরুদ্ধে যৌন নির্যাতন, ধর্ষণ ও দখলবাজির অভিযোগ: একটি সংকলিত পূর্ণাঙ্গ প্রতিবেদন