মোদীর বিরুদ্ধে বিধি লঙ্ঘন করে গৌতম আদানি গ্রুপকে জমি বরাদ্দের অভিযোগ

অনলাইন ডেস্ক রিপোর্ট।।ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ঘনিষ্ঠ ‘বন্ধু’ বলে পরিচিত দেশটির ধনকুবের গৌতম আদানিকে নানা ধরনের রাষ্ট্র সুবিধা দেওয়ার অভিযোগ নতুন নয়।বিভিন্ন সময় দেশ ও দেশের বাহিরে এসব অভিযোগ নিয়ে মোদির বিরুদ্ধে সরব হতে দেখা গেছে কংগ্রেসসহ দেশটির অন্যান্য দলকে।

সম্প্রতি পাকিস্তান সীমান্তের কাছে আদানি গ্রুপের সৌর ও বায়ু বিদ্যুৎ তৈরির প্রকল্পের কাজ শুরু হয়েছে।তবে অভিযোগ,সীমান্তের কাছে সংবেদনশীল এলাকা হওয়া সত্ত্বেও এই প্রকল্পের জন্য নিরাপত্তা বিধি শিথিল করা হয়েছে। গণমাধ্যমে এমন একটি সংবাদ প্রকাশ্যে আসতেই সরব হয়েছে কংগ্রেস।

ভারতীয় কয়েকটি সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে,গুজরাটের কাছে পাকিস্তান সীমান্ত থেকে এক থেকে দুই কিলোমিটারের মধ্যে এলাকাটি।বায়ু বিদ্যুৎকল এবং সৌর বিদ্যুৎ উৎপাদনের প্যানেল বসানোর জন্য ৪৪৫ বর্গকিলোমিটার জমি পেয়েছে আদানি গ্রুপ।অথচ সৌর ও বায়ু বিদ্যুৎ তৈরির জন্য রাষ্ট্রায়ত্ত সংস্থা সোলার এনার্জি কর্পোরেশনকে জমি বরাদ্দ করেছিল গুজরাট সরকার।এর জন্য সংবেদনশীল এলাকায় বেশ কিছু নিয়মেরও পরিবর্তন করা হয়।

এখন অভিযোগ উঠছে,কেন্দ্রীয় সরকারের নির্দেশেই গুজরাট সরকারকে জমি ফেরত দেয় সোলার এনার্জি কর্পোরেশন। এরপর সেই জমি আদানিকে তুলে দেওয়া হয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যম সংবাদ প্রতিদিনের এক প্রতিবেদনে বলা হয়েছে,বিষয়টি নিয়ে একযোগে বিজেপি এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ওপর চরম ক্ষোভ প্রকাশ করেছেন কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী।তিনি বলেছেন,দেশের সমস্ত সম্পদ প্রধানমন্ত্রীর বন্ধুর হাতে তুলে দেওয়ার প্রক্রিয়া এত চরমে পৌঁছেছে যে সীমান্তের নিরাপত্তা বিধিও বদলে দেওয়া হচ্ছে!

কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খাড়গেও সীমান্তের সুরক্ষা নিয়ে প্রশ্ন তুলেছেন।এখনও পর্যন্ত বিজেপির পক্ষ থেকে এই বিষয়ে কোনো প্রতিক্রিয়া আসেনি।

  • Related Posts

    যুক্তরাষ্ট্রের গোপন অস্ত্র ‘ডিসকম্বোবুলেটর’ দিয়ে মাদুরো আটক করার দাবি ট্রাম্পের

    অনলাইন ডেস্ক রিপোর্ট।।যুক্তরাষ্ট্রের প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন,ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলা মাদুরোকে আটক করার সময় যুক্তরাষ্ট্র একটি গোপন অস্ত্র ব্যবহার করেছে,যাকে তিনি ‘ডিসকম্বোবুলেটর’ বলেছেন। ট্রাম্প বলছেন,এটি শত্রুপক্ষের যন্ত্রপাতি নিষ্ক্রিয় করার…

    যুক্তরাষ্ট্রে পারিবারিক বিরোধে বন্দুক হামলা: ভারতীয় বংশোদ্ভূত ব্যক্তির গুলিতে নিহত ৪

    অনলাইন ডেস্ক রিপোর্ট।।যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যের লরেন্সভিল শহরে পারিবারিক বিরোধের জেরে ভয়াবহ বন্দুক হামলার ঘটনা ঘটেছে।এ ঘটনায় ভারতীয় বংশোদ্ভূত এক ব্যক্তি তাঁর স্ত্রীসহ চারজন আত্মীয়কে গুলি করে হত্যা করেছেন। হামলার সময়…

    You Missed

    শ্রীপুরে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মামা-ভাগিনা আটক

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১, ২০২৬
    • 1 views
    শ্রীপুরে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মামা-ভাগিনা আটক

    নারীদের নেতৃত্ব নিয়ে জামায়াতের অবস্থান: আমীরে জামাতের নামে পোস্ট, হ্যাকিংয়ের দাবি

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১, ২০২৬
    • 1 views
    নারীদের নেতৃত্ব নিয়ে জামায়াতের অবস্থান: আমীরে জামাতের নামে পোস্ট, হ্যাকিংয়ের দাবি

    তারেক রহমানের ফ্যামিলি কার্ড দেওয়ার আশ্বাস ভাওতাবাজি ও রাজনৈতিক মিথ্যাচার : আ স ম রেজাউল করীম

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১, ২০২৬
    • 1 views
    তারেক রহমানের ফ্যামিলি কার্ড দেওয়ার আশ্বাস ভাওতাবাজি ও রাজনৈতিক মিথ্যাচার : আ স ম রেজাউল করীম

    বরিশাল-৪ আসনে নির্ধারিত সময়ে শতভাগ ভোটগ্রহণ নিয়ে প্রশ্ন

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 1 views
    বরিশাল-৪ আসনে নির্ধারিত সময়ে শতভাগ ভোটগ্রহণ নিয়ে প্রশ্ন

    ভোলা–বরিশাল সড়কসহ ২টি বড় সেতু ও ৩৬টি সেতু নির্মাণে দেড় লক্ষ কোটি টাকার মেগা প্রকল্পে দক্ষিণাঞ্চলের নতুন দিগন্ত

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 0 views
    ভোলা–বরিশাল সড়কসহ ২টি বড় সেতু ও ৩৬টি সেতু নির্মাণে দেড় লক্ষ কোটি টাকার মেগা প্রকল্পে দক্ষিণাঞ্চলের নতুন দিগন্ত

    বাংলাদেশে জামায়াত–সংশ্লিষ্ট নেতাদের বিরুদ্ধে যৌন নির্যাতন, ধর্ষণ ও দখলবাজির অভিযোগ: একটি সংকলিত পূর্ণাঙ্গ প্রতিবেদন

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 1 views
    বাংলাদেশে জামায়াত–সংশ্লিষ্ট নেতাদের বিরুদ্ধে যৌন নির্যাতন, ধর্ষণ ও দখলবাজির অভিযোগ: একটি সংকলিত পূর্ণাঙ্গ প্রতিবেদন