মে মাসে ডিজিটাল নিরাপত্তা আইনে দায়েরকৃত মামলায় গ্রেফতার ২৮জনের বিএনপির ২৭ নেতাকর্মী!

নিজস্ব প্রতিবেদক।।মে মাসে ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের করা ৮ মামলায় অন্তত ২৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের মধ্যে ২৭ জনই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) নেতাকর্মী।

মানবাধিকার সংস্থা ‘মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন’র এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা সুলতানা কামালের সই করা প্রতিবেদনটি বুধবার (৩১ মে) প্রকাশিত হয়েছে।প্রতিবেদনে ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবিও জানানো হয়।

১৮টি গণমাধ্যমের সংবাদের ওপর ভিত্তি করে প্রতিবেদনটি তৈরি করা হয়েছে এবং মানবাধিকার কর্মীদের মাধ্যমে যাচাই করার পর তা প্রকাশিত হয়েছে।

প্রতিবেদনে বলা হয়,আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হেফাজতে ও কারাগারে মৃত্যুর ঘটনা,আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ছদ্মবেশে অপহরণ,ভুতুড়ে মামলা,বেআইনি গ্রেপ্তার ও আটক অবস্থায় নির্যাতনের ঘটনা ঘটছে।

ফাউন্ডেশনের প্রতিবেদন অনুযায়ী,মে মাসে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট,শেয়ার ও মন্তব্যের মাধ্যমে দেশ, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান,প্রধানমন্ত্রী শেখ হাসিনা, উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা ও ক্ষমতাসীন দলের সদস্যদের ‘ভাবমূর্তি ক্ষুণ্ণ করা’র অভিযোগে ডিজিটাল নিরাপত্তা আইনে ৬টি মামলা করা হয়েছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগে বিএনপি নেতাদের বিরুদ্ধে ফরিদপুর ও রাজবাড়ীতে এই আইনে ২টি মামলা হয়েছে।

নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমানের বিরুদ্ধে একটি লেখা প্রকাশের দায়ে এক সাংবাদিকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা দিয়েছেন নারায়ণগঞ্জের একটি আদালত।

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে অশালীন মন্তব্য করার অভিযোগে রংপুর সাইবার ট্রাইব্যুনাল আদালতে ১ জন কানাডা প্রবাসী,২ জন আমেরিকা প্রবাসীসহ অজ্ঞাতনামা ৮-১০ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে।

প্রতিবেদনে আরও বলা হয়েছে,মে মাসে অন্তত ৪৫ জন সাংবাদিককে অপমান,হয়রানি ও নির্যাতন করা হয়েছে। সাংবাদিকদের হুমকি ও তাদের ওপর হামলা,পেশাগত দায়িত্বে বাধা এবং সাংবাদিকতা ও মতপ্রকাশের সাংবিধানিক অধিকার প্রয়োগে বাধা সৃষ্টির ঘটনা বারবার ঘটছে।

প্রতিবেদন অনুযায়ী,মে মাসে ৩৫টি রাজনৈতিক ঘটনা, নির্বাচনী সহিংসতা ও সমাবেশে বিএনপির ২ কর্মী ও ক্ষমতাসীন দলের ২ নেতাসহ ৫ জন নিহত এবং ৫৪৫ জন রাজনৈতিক কর্মী আহত হয়েছেন।বিএনপির বিরুদ্ধে ২৪টি রাজনৈতিক মামলা হয়েছে।এসব মামলায় অন্তত ৫৬৫ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে,যাদের মধ্যে ৫৫৫ জন বিএনপি ও সমমনা দলের এবং ১০ জন জামায়াতে ইসলামীর কর্মী।

২ জনের বিরুদ্ধে ভূতুরে মামলা করা হয়েছে উল্লেখ করে মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন বলছে,পুলিশ যথারীতি এসব ভূতুরে মামলা করে যাচ্ছে।

প্রতিবেদনে আরও বলা হয়েছে,নারী ও শিশুদের প্রতি সহিংসতা বেড়েই চলেছে।তাদের সংগৃহীত তথ্য অনুযায়ী,মে মাসে নারী ও শিশুদের বিরুদ্ধে ৪৫৭টি সহিংসতার ঘটনা ঘটেছে,যার মধ্যে ৯৩টি ধর্ষণের ঘটনা রয়েছে।

  • Related Posts

    শ্রীপুরে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মামা-ভাগিনা আটক

    গাজীপুর প্রতিনিধি।।গাজীপুরের শ্রীপুর উপজেলার গড়গড়িয়া মাষ্টারবাড়ি এলাকায় ১১ বছর বয়সী এক শিশুকে একাধিকবার ধর্ষণের অভিযোগে মামা ও ভাগিনাকে আটক করেছে শ্রীপুর থানা পুলিশ। স্থানীয় সূত্রে জানা যায়,শনিবার (৩১ জানুয়ারি ২০২৬)…

    মুন্সিগঞ্জে মা–মেয়ে হত্যাকাণ্ড: প্রতিবেশী ভাড়াটে গ্রেপ্তার

    মুন্সিগঞ্জ প্রতিনিধি।।মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলায় এক ভাড়া বাড়ি থেকে মা–মেয়ে আমেনা বেগম (৩২) ও মরিয়ম আক্তার (৮)-এর রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।পুলিশ জানিয়েছে,হত্যার ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে ওই পরিবারের পাশের ঘরের…

    You Missed

    শ্রীপুরে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মামা-ভাগিনা আটক

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১, ২০২৬
    • 1 views
    শ্রীপুরে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মামা-ভাগিনা আটক

    নারীদের নেতৃত্ব নিয়ে জামায়াতের অবস্থান: আমীরে জামাতের নামে পোস্ট, হ্যাকিংয়ের দাবি

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১, ২০২৬
    • 1 views
    নারীদের নেতৃত্ব নিয়ে জামায়াতের অবস্থান: আমীরে জামাতের নামে পোস্ট, হ্যাকিংয়ের দাবি

    তারেক রহমানের ফ্যামিলি কার্ড দেওয়ার আশ্বাস ভাওতাবাজি ও রাজনৈতিক মিথ্যাচার : আ স ম রেজাউল করীম

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১, ২০২৬
    • 0 views
    তারেক রহমানের ফ্যামিলি কার্ড দেওয়ার আশ্বাস ভাওতাবাজি ও রাজনৈতিক মিথ্যাচার : আ স ম রেজাউল করীম

    বরিশাল-৪ আসনে নির্ধারিত সময়ে শতভাগ ভোটগ্রহণ নিয়ে প্রশ্ন

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 1 views
    বরিশাল-৪ আসনে নির্ধারিত সময়ে শতভাগ ভোটগ্রহণ নিয়ে প্রশ্ন

    ভোলা–বরিশাল সড়কসহ ২টি বড় সেতু ও ৩৬টি সেতু নির্মাণে দেড় লক্ষ কোটি টাকার মেগা প্রকল্পে দক্ষিণাঞ্চলের নতুন দিগন্ত

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 0 views
    ভোলা–বরিশাল সড়কসহ ২টি বড় সেতু ও ৩৬টি সেতু নির্মাণে দেড় লক্ষ কোটি টাকার মেগা প্রকল্পে দক্ষিণাঞ্চলের নতুন দিগন্ত

    বাংলাদেশে জামায়াত–সংশ্লিষ্ট নেতাদের বিরুদ্ধে যৌন নির্যাতন, ধর্ষণ ও দখলবাজির অভিযোগ: একটি সংকলিত পূর্ণাঙ্গ প্রতিবেদন

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 0 views
    বাংলাদেশে জামায়াত–সংশ্লিষ্ট নেতাদের বিরুদ্ধে যৌন নির্যাতন, ধর্ষণ ও দখলবাজির অভিযোগ: একটি সংকলিত পূর্ণাঙ্গ প্রতিবেদন