মেহেন্দিগঞ্জে স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের ওপর নৌকার কর্মীদের হামলা, আহত ৪!

ইউসুফ আলী সৈকত।।মেহেন্দিগঞ্জের আলীমাবাদ ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী বর্তমান চেয়ারম্যান শেখ শহীদুল ইসলাম ও শেখ আরিফুল ইসলাম ফয়সালের কর্মী-সমর্থকদের ওপর হামলা চালানোর অভিযোগ উঠেছে নৌকার প্রার্থীর কর্মীদের বিরুদ্ধে।

সোমবার (১৯ জুন) সকাল আনুমানিক সাড়ে ১০টায় দিকে পাতারহাট স্টিমারঘাট এলাকায় এই হামলার ঘটনা ঘটে।এতে স্বতন্ত্র প্রার্থীর চারজন কর্মী আহত হয়েছে।

আহতরা জানান উপজেলায় নির্বাচন অফিসে মনোনয়ন ফরম যাচাই-বাছাইর অনুষ্ঠানে স্বতন্ত্র প্রার্থী শেখ শহীদুল ইসলাম এর পক্ষে উপস্থিত হওয়ার জন্য আসলে নৌকার প্রার্থী ইমরান হোসেন বাপ্পির কর্মীদের হামলার শিকার হন তারা। আহতরা হলেন আবু নোমান(২৫),এনায়েত হোসেন বিশ্বাস (৩৫),নান্নু মৃধা (৫০), মঞ্জু হাওলাদার (৪০)।হামলাকারীরা হলেন নৌকার কর্মী মাসুম বেপারি,সাব্বির বেপারী,মঞ্জু হাওলাদার, জামাল বেপারি, রুবেল, সোহেল ও জুয়েল।

স্বতন্ত্র প্রার্থী শেখ শহীদুল ইসলাম বলেন,আহতরা আমার প্রস্তাবকারী ও সমর্থনকারি,আমার জনপ্রিয়তা দেখে ঈর্ষাণীত হয়ে হামলা করা হয়েছে।আমরা এই ঘটনার বিচার দাবী করছি এবং সুষ্ঠু ভোটের পরিবেশ তৈরির জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।স্থানীয়রা আহতদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা শেষে বাড়ি পাঠিয়ে দেয়।এই ঘটনায় আহতদের মধ্যে থানায় অভিযোগ করেন আবু নোমান। সংবাদ পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং হামলার সাথে জড়িতড়ের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানান।

এবিষয়ে মেহেন্দিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শফিকুল ইসলাম সাংবাদিকদের বলেন, কোনো অভিযোগ পাইনি, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

  • Related Posts

    নারীদের নেতৃত্ব নিয়ে জামায়াতের অবস্থান: আমীরে জামাতের নামে পোস্ট, হ্যাকিংয়ের দাবি

    নিজস্ব প্রতিবেদক।।নারীদের নেতৃত্ব প্রসঙ্গে বাংলাদেশ জামায়াতে ইসলামীর অবস্থান আবারও আলোচনায় এসেছে। সামাজিক যোগাযোগমাধ্যম এক্স (সাবেক টুইটার)-এ আমীরে জামাত ডা. শফিকুর রহমানের ভেরিফায়েড অ্যাকাউন্ট থেকে দেওয়া একটি পোস্টে নারীদের নেতৃত্বের বিরোধিতা…

    তারেক রহমানের ফ্যামিলি কার্ড দেওয়ার আশ্বাস ভাওতাবাজি ও রাজনৈতিক মিথ্যাচার : আ স ম রেজাউল করীম

    নিজস্ব প্রতিবেদক।।বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের ফ্যামিলি কার্ড দেওয়ার আশ্বাসকে ভাওতাবাজি ও রাজনৈতিক মিথ্যাচার বলে দাবি করেছেন আওয়ামী লীগের সাবেক গৃহায়ন ও গণপূর্ত,মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী আ স ম রেজাউল…

    You Missed

    শ্রীপুরে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মামা-ভাগিনা আটক

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১, ২০২৬
    • 1 views
    শ্রীপুরে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মামা-ভাগিনা আটক

    নারীদের নেতৃত্ব নিয়ে জামায়াতের অবস্থান: আমীরে জামাতের নামে পোস্ট, হ্যাকিংয়ের দাবি

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১, ২০২৬
    • 1 views
    নারীদের নেতৃত্ব নিয়ে জামায়াতের অবস্থান: আমীরে জামাতের নামে পোস্ট, হ্যাকিংয়ের দাবি

    তারেক রহমানের ফ্যামিলি কার্ড দেওয়ার আশ্বাস ভাওতাবাজি ও রাজনৈতিক মিথ্যাচার : আ স ম রেজাউল করীম

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১, ২০২৬
    • 1 views
    তারেক রহমানের ফ্যামিলি কার্ড দেওয়ার আশ্বাস ভাওতাবাজি ও রাজনৈতিক মিথ্যাচার : আ স ম রেজাউল করীম

    বরিশাল-৪ আসনে নির্ধারিত সময়ে শতভাগ ভোটগ্রহণ নিয়ে প্রশ্ন

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 1 views
    বরিশাল-৪ আসনে নির্ধারিত সময়ে শতভাগ ভোটগ্রহণ নিয়ে প্রশ্ন

    ভোলা–বরিশাল সড়কসহ ২টি বড় সেতু ও ৩৬টি সেতু নির্মাণে দেড় লক্ষ কোটি টাকার মেগা প্রকল্পে দক্ষিণাঞ্চলের নতুন দিগন্ত

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 0 views
    ভোলা–বরিশাল সড়কসহ ২টি বড় সেতু ও ৩৬টি সেতু নির্মাণে দেড় লক্ষ কোটি টাকার মেগা প্রকল্পে দক্ষিণাঞ্চলের নতুন দিগন্ত

    বাংলাদেশে জামায়াত–সংশ্লিষ্ট নেতাদের বিরুদ্ধে যৌন নির্যাতন, ধর্ষণ ও দখলবাজির অভিযোগ: একটি সংকলিত পূর্ণাঙ্গ প্রতিবেদন

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 1 views
    বাংলাদেশে জামায়াত–সংশ্লিষ্ট নেতাদের বিরুদ্ধে যৌন নির্যাতন, ধর্ষণ ও দখলবাজির অভিযোগ: একটি সংকলিত পূর্ণাঙ্গ প্রতিবেদন