মেহেন্দিগঞ্জ(বরিশাল) প্রতিনিধি।।বরিশালের মেহেন্দিগঞ্জে এক বিশাল জনসভায় জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান স্পষ্ট বার্তা দিয়েছেন,যে দেশের দুর্নীতি ও পাচার হওয়া অর্থ উদ্ধার করে দেশে ফিরিয়ে আনা হবে।তিনি বলেন, চাঁদাবাজ,খুনি ও লুণ্ঠনকারীদের রাজনীতি জামায়াত বিশ্বাস করে না এবং জুলাই বিপ্লবের চেতনাকে প্রতিষ্ঠা করা হবে।
ডা. শফিকুর রহমান আরও জানান,মেহেন্দিগঞ্জ-হিজলার যোগাযোগ ও অর্থনৈতিক উন্নয়নে বিশেষ নজর দেওয়া হবে। তিনি বলেন, “মেঘ কখনো পার্মানেন্টলি সত্যকে ঢেকে রাখতে পারে না।”
জনসভায় বরিশাল-৪ আসনের প্রার্থী অধ্যাপক আব্দুল জব্বারসহ অন্যান্য প্রার্থীরাও উপস্থিত ছিলেন এবং দেশ গড়ার অঙ্গীকার ব্যক্ত করেন।
![]()











সর্বশেষ সংবাদ :———