মেহেন্দিগঞ্জ(বরিশাল)প্রতিনিধি।বরিশালের মেহেন্দিগঞ্জে দুর্বৃত্তদের দেওয়া আগুনে ব্যবসায়ী আনোয়ার হোসেন সরদারের স্বপ্ন পুড়ে গেছে। আনোয়ার হোসেন এর অভিযোগ,পরিকল্পিতভাবে দুর্বৃত্তরা তার ব্যবসা প্রতিষ্ঠানে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে।এতে তার প্রায় ২ লাখ টাকার ক্ষতি হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার উত্তর উলানিয়া ইউনিয়নের নয়াখালী বাজার এলাকায় শুক্রবার গভীর রাতে। জানা গেছে,আনোয়ার হোসেন ধারদেনা করে সার্ভিসিং এবং ডেকরেটরের ব্যবসা শুরু করেন। এ দীর্ঘ সময়ে তিনি ব্যবসা প্রতিষ্ঠান বেশ জমিয়েছেন। এতে ঈর্ষান্বিত হয়ে স্থানীয় কিছু দুষ্কৃতকারী এ ঘটনাটি ঘটিয়েছে।থানা পুলিশ সংবাদ পেয়ে ঘটনাস্থল তদন্ত করেছেন। স্থানীয়রা জানান শনিবার ফজর নামাজ শেষে মসজিদ থেকে বের হয়ে মুসল্লীরা ধোঁয়া দেখে ডাকাডাকি শুরু করলে আশপাশের লোকজন ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করেন। আগুন নিয়ন্ত্রণে আসার আগেই সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে। ওসি মোঃ ইয়াছিনুল হক বলেন,বিষয়টি জেনেছি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। Post navigation মেহেন্দিগঞ্জের জাঙ্গালিয়া ইউনিয়নে কন্টিজেন্সি প্লান ভ্যালিডেশন সভা” অনুষ্ঠিত ভোলার গ্যাস বরিশালে সরবরাহের কার্যক্রম আগামী ৬ মাসের মধ্যে শুরু হবে