মুরগি কেনার সাধ্য নাই স্বল্প আয়ের মানুষের!

মাদারীপুর প্রতিনিধি।।নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম লাগামহীন ঘোড়ার মতো ছুটছেই।ভোক্তাদের হিসাব মতে,গত ৬ মাসে যে সব পণ্যের দাম বেড়েছে,তার কোনটাই কমেনি।

বরং কিছু কিছু পণ্যের মূল্য বার বার বেড়েছে।

জেলার শিবচরের সূর্যনগর বাজারে আসা মো.সোবাহান মিয়া নামের স্থানীয় এক ব্যক্তি বলেন,দেশি মাছের দাম সব সময়ই বেশি।বাজারে অন্যান্য মাছের দাম যেদিন বেশি থাকে সেদিন ব্রয়লার মুরগি কিনতাম।তাতে করে মাংসের চাহিদাও মিটতো।

এছাড়া মাংস খেতে ইচ্ছে করলেই মুরগি নিয়ে আসতাম। ঘরের বাচ্চারাও পছন্দ করতো।সেই মুরগির দাম এখন ২৫০ টাকা কেজি!বাচ্চারা মাংস খেতে চায় কিন্তু এই দামে মুরগি কেনার সাধ্য নাই আমাদের মতো স্বল্প আয়ের মানুষের!

তাজুল ইসলাম নামে আরেক ব্যক্তি বলেন,দাম বেশির গরুর মাংস সহজে কেনা হয় না।মাঝেমধ্যেই মুরগি কেনা হতো। এখন যে পরিস্থিতি তাতে মুরগি কেনাও দুঃসাধ্য হয়ে উঠেছে। গরিবের মাংসের চাহিদা মিটতো ব্রয়লার মুরগিতে।তাও ধরাছোঁয়ার বাইরে চলে যাচ্ছে।

এদিকে ব্রয়লারসহ সব মুরগির দাম বৃদ্ধি পাওয়ায় জেলার গ্রাম পর্যায়ের হাট-বাজারে বিক্রি কমেছে বলে জানান বিক্রেতারা।

বিক্রেতারা বলেন,দাম বাড়ায় চাহিদা অনেক কমে গেছে। আগে দোকান ভর্তি মুরগি থাকতো।প্রতিদিন প্রচুর মুরগি বিক্রি হতো।এখন তেমন বিক্রি হয় না।ক্রেতা কম থাকায় দোকানগুলোতে মুরগির সরবরাহও কম এখন।

সরেজমিনে শনিবার (১১ মার্চ) সকালে জেলার বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে,অধিকাংশ পল্ট্রি দোকানে মুরগির সংখ্যা কম।বিক্রিও কম হচ্ছে।অনেককে দাম শুনেই চলে যেতে দেখা গেছে।অধিক প্রয়োজন ছাড়া ব্রয়লার মুরগি এড়িয়ে যাচ্ছেন সাধারণ ভোক্তারা।

শনিবার গ্রামের বিভিন্ন বাজারে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে প্রতি কেজি ২৫০ টাকা,সোনালি মুরগি ৩৩০ থেকে ৩৫০ এবং লেয়ার মুরগি বিক্রি হচ্ছে ৩৩০ টাকা করে।এছাড়া দেশি মুরগির দাম আকার ভেদে ৪ থেকে ৫ শত টাকা করে বিক্রি হচ্ছে।

মুরগীর পাশাপাশি গরুর মাংস,মাছ এবং সবজির বাজারেও দাম বৃদ্ধি রয়েছে।আসন্ন রমজানকে সামনে রেখে নিত্যপণ্যের দাম আরও বাড়তে পারে বলে আশংকা করছেন ভোক্তারা। ক্রমাগত দাম বেড়ে যাওয়ায় জীবনযাত্রার মান ধরে রাখা কষ্টকর হয়ে পরবে বলে সাধারণ মানুষেরা জানান।

এদিকে বাজারে নিয়মিত অভিযান পরিচালনা করছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।অতিরিক্ত মূল্যে পণ্য বিক্রি না করতে ব্যবসায়ীদের সতর্কও করা হচ্ছে।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মাদারীপুরের নির্বাহী পরিচালক জান্নাতুল ফেরদাউস জানান,ভোক্তাদের অভিযোগের ভিত্তিতে জেলার বিভিন্ন স্থানের বাজারে অভিযান পরিচালনা হচ্ছে।এছাড়াও অতিরিক্ত দামে বিক্রেতারা যেন পণ্য বিক্রি না করে সেজন্য তাদের সতর্ক করা হচ্ছে। শাস্তি হিসেবে জরিমানাও করা হচ্ছে।

  • Related Posts

    বাকিতে এলপিজি আমদানির সুযোগ দিল বাংলাদেশ ব্যাংক-সর্বোচ্চ ২৭০ দিন পর্যন্ত ঋণসুবিধা পাবেন আমদানিকারকরা

    নিজস্ব প্রতিবেদক।।তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) আমদানিকারকদের জন্য ঋণসুবিধা সহজ করেছে বাংলাদেশ ব্যাংক।এখন থেকে এলপিজি আমদানির ক্ষেত্রে সর্বোচ্চ ২৭০ দিন পর্যন্ত বাকিতে বা ঋণের মাধ্যমে গ্যাস আমদানির সুযোগ পাবেন ব্যবসায়ীরা। সোমবার…

    নির্ধারিত দামের বাইরে সিলিন্ডার গ্যাস: ১৩০৬ টাকার এলপিজি বিক্রি হচ্ছে ২৫০০ টাকায়-নিয়ন্ত্রণহীন বাজার, নজরদারির ঘাটতিতে ভোক্তা জিম্মি

    নিজস্ব প্রতিবেদক।।সরকার নির্ধারিত দামের বাইরে দেশের বিভিন্ন অঞ্চলে এলপিজি সিলিন্ডার গ্যাস বিক্রি হচ্ছে দ্বিগুণ দামে।বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) কর্তৃক ঘোষিত সর্বশেষ মূল্য অনুযায়ী ১২ কেজি এলপিজি সিলিন্ডারের খুচরা মূল্য…

    You Missed

    শ্রীপুরে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মামা-ভাগিনা আটক

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১, ২০২৬
    • 1 views
    শ্রীপুরে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মামা-ভাগিনা আটক

    নারীদের নেতৃত্ব নিয়ে জামায়াতের অবস্থান: আমীরে জামাতের নামে পোস্ট, হ্যাকিংয়ের দাবি

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১, ২০২৬
    • 1 views
    নারীদের নেতৃত্ব নিয়ে জামায়াতের অবস্থান: আমীরে জামাতের নামে পোস্ট, হ্যাকিংয়ের দাবি

    তারেক রহমানের ফ্যামিলি কার্ড দেওয়ার আশ্বাস ভাওতাবাজি ও রাজনৈতিক মিথ্যাচার : আ স ম রেজাউল করীম

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১, ২০২৬
    • 1 views
    তারেক রহমানের ফ্যামিলি কার্ড দেওয়ার আশ্বাস ভাওতাবাজি ও রাজনৈতিক মিথ্যাচার : আ স ম রেজাউল করীম

    বরিশাল-৪ আসনে নির্ধারিত সময়ে শতভাগ ভোটগ্রহণ নিয়ে প্রশ্ন

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 1 views
    বরিশাল-৪ আসনে নির্ধারিত সময়ে শতভাগ ভোটগ্রহণ নিয়ে প্রশ্ন

    ভোলা–বরিশাল সড়কসহ ২টি বড় সেতু ও ৩৬টি সেতু নির্মাণে দেড় লক্ষ কোটি টাকার মেগা প্রকল্পে দক্ষিণাঞ্চলের নতুন দিগন্ত

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 0 views
    ভোলা–বরিশাল সড়কসহ ২টি বড় সেতু ও ৩৬টি সেতু নির্মাণে দেড় লক্ষ কোটি টাকার মেগা প্রকল্পে দক্ষিণাঞ্চলের নতুন দিগন্ত

    বাংলাদেশে জামায়াত–সংশ্লিষ্ট নেতাদের বিরুদ্ধে যৌন নির্যাতন, ধর্ষণ ও দখলবাজির অভিযোগ: একটি সংকলিত পূর্ণাঙ্গ প্রতিবেদন

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 1 views
    বাংলাদেশে জামায়াত–সংশ্লিষ্ট নেতাদের বিরুদ্ধে যৌন নির্যাতন, ধর্ষণ ও দখলবাজির অভিযোগ: একটি সংকলিত পূর্ণাঙ্গ প্রতিবেদন