সারাদেশ

মিরপুরে দুই চাঁদাবাজকে গ্রেফতার

  প্রতিনিধি ২৫ এপ্রিল ২০২৩ , ১:০০:০৯ প্রিন্ট সংস্করণ

নিজস্ব প্রতিবেদক।।ঈদের সালামির নামে চাঁদাবাজি করতে গিয়ে দুই চাঁদাবাজকে গ্রেফতার করেছে পুলিশ । সোমবার বিকালে মিরপুর ২ নম্বর বড়বাগ বসতি আবাসিক এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতার দুইজন হলেন- শাকিল আহমেদ (৩০) ও মো. আশফাকুর রহমান সজিব (২৮)।এর মধ্যে শাকিল ২০১৬ সালে এক গার্মেন্টস কর্মী গণধর্ষণ মামলার আসামি এবং সজিব অস্ত্র মামলার আসামি।

পুলিশ জানায়,গ্রেফতার দুজনই মিরপুরের চিহ্নিত অপরাধী।শাকিল আহমেদের বিরুদ্ধে ৫টি এবং আশফাকুর রহমান সজিবের বিরুদ্ধে দুটি মামলা রয়েছে।তারা বিভিন্ন কৌশলে মিরপুরে চাঁদাবাজি করে আসছিল।তারা ঈদ সালামির নামে বড়বাগ বসতি আবাসিক এলাকায় বিভিন্ন বিভিন্ন অংকের চাঁদা দাবি করে। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে ‘সমস্যা হবে’ বলেও হুমকি দেয়।পরে এ ব্যাপারে একটি অভিযোগ দিলে পুলিশের একটি দল তাদের গ্রেফতার করে।

মিরপুর মডেল থানার ওসি মোহাম্মদ মহসীন বলেন, গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা করা হয়েছে।

আরও খবর

Sponsered content

আরও খবর: ঢাকা

গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যা মামলা: সাক্ষ্যগ্রহণ শুরু, বিচারিক প্রক্রিয়ায় ঐতিহাসিক অগ্রগতি

গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যা মামলা: সাক্ষ্যগ্রহণ শুরু, বিচারিক প্রক্রিয়ায় ঐতিহাসিক অগ্রগতি

রাজধানী কাফরুল ও ভাষানটেকে সেনাবাহিনীর যৌথ অভিযানে ২টি পিস্তল ও ১টি রিভলভার উদ্ধার সহ গ্রেফতার-২

রাজধানী কাফরুল ও ভাষানটেকে সেনাবাহিনীর যৌথ অভিযানে ২টি পিস্তল ও ১টি রিভলভার উদ্ধার সহ গ্রেফতার-২

রাশিয়া–ইউরোপে মানবপাচার ও প্রতারণার অভিযোগ ঘিরে ফেসবুকে পাল্টাপাল্টি বক্তব্য

রাশিয়া–ইউরোপে মানবপাচার ও প্রতারণার অভিযোগ ঘিরে ফেসবুকে পাল্টাপাল্টি বক্তব্য

মেয়াদোত্তীর্ণ জীপ ব্যবহার ও পুলিশের বিরুদ্ধে হুমকি: হালদার গ্রুপ চেয়ারম্যান সাগর দেওয়ান আটক

মেয়াদোত্তীর্ণ জীপ ব্যবহার ও পুলিশের বিরুদ্ধে হুমকি: হালদার গ্রুপ চেয়ারম্যান সাগর দেওয়ান আটক

তুষারধারা আবাসিক এলাকা: ভুয়া ডেভেলপার,রাষ্ট্রীয় সংস্থার নীরবতা ও ঘুষ–দুর্নীতির ভয়াবহ চিত্র

তুষারধারা আবাসিক এলাকা: ভুয়া ডেভেলপার,রাষ্ট্রীয় সংস্থার নীরবতা ও ঘুষ–দুর্নীতির ভয়াবহ চিত্র

ঢাকা–চট্টগ্রাম মহাসড়কে ডাকাতি রোধে যৌথ পাহারা জোরদার-সোনারগাঁ থানা পুলিশ ও আনসার ভিডিপির সমন্বিত অভিযান

ঢাকা–চট্টগ্রাম মহাসড়কে ডাকাতি রোধে যৌথ পাহারা জোরদার-সোনারগাঁ থানা পুলিশ ও আনসার ভিডিপির সমন্বিত অভিযান