মিয়ানমারের কায়াহ রাজ্যের রাজধানী লোইকাওয়ের দখল নিতে এগিয়ে যাচ্ছে গণতন্ত্রপন্থী বিদ্রোহীরা

অনলাইন ডেস্ক রিপোর্ট।।মিয়ানমারে জান্তা বাহিনীর নিয়ন্ত্রণ থেকে কায়াহ রাজ্যের রাজধানী লোইকাওয়ের দখল নিতে এগিয়ে যাচ্ছে গণতন্ত্রপন্থী বিদ্রোহীরা।তারা লোইকাও দখল করতে পারলে এটি হবে প্রথম কোনো রাজ্যের রাজধানী, যা বিদ্রোহীদের দখলে যাবে।তবে জান্তা বাহিনীর প্রধান জানিয়েছেন,রাজধানী এখনো তাদের নিয়ন্ত্রণে রয়েছে। বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

মিয়ানমারের জান্তাবিরোধী জাতীয় ঐক্যের সরকারের নিয়ন্ত্রণাধীন পিপলস ডিফেন্স ফোর্স (পিডিএফ) ও দেশটির বিভিন্ন নৃগোষ্ঠীর সশস্ত্র অংশের সমন্বয়ে গঠিত এথনিক আর্মড অর্গানাইজেশনসের (ইএওএস) সৈন্যরা লোইকাওয়ের দখল নিতে এগিয়ে যাচ্ছে। তাদের নেতা লিন লিন বলেন, ‘আমাদের সৈন্যরা প্রায় সবাই লোইকাও শহরের এবং এটিই মূলত আমাদের শহরটির দখল নিতে উদ্বুদ্ধ করছে। আমরা আমাদের আবাসস্থল ফেরত পেতে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি।’

বিগত কয়েক সপ্তাহ ধরেই পিডিএফ ও ইএওএসের সৈন্যরা লোইকাওয়ের দখল নিতে জান্তা বাহিনীর বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছে।পর্বতবেষ্টিত এই শহরে প্রায় ৫০ হাজার বাসিন্দা রয়েছে।তবে পিডিএফ যোদ্ধারা জানিয়েছে,জান্তা বাহিনীর নির্বিচার বিমান হামলা এবং শহরের বিভিন্ন অঞ্চলে যুদ্ধের কারণে শহরটির বেশির ভাগ বাসিন্দাই পালিয়ে গেছে।

এদিকে বিদ্রোহী গোষ্ঠীগুলো লোইকাও দখলে এগিয়ে যাওয়ার দাবি করলেও মিয়ানমারের জান্তা সরকারের প্রধান মিন অং হ্লাইং গত বুধবার দাবি করেছেন,লোইকাওয়ে সরকারি সৈন্যরা ‘ব্যাপক শক্তিমত্তা দেখিয়েছে।’ তিনি জানিয়েছেন,কয়েক সপ্তাহব্যাপী যুদ্ধের পরও লোইকাওয়ের পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

অন্যদিকে লোইকাওয়ে তীব্র যুদ্ধের কারণে শহরটি থেকে জাতিসংঘের কর্মকর্তাদের সরিয়ে নেওয়া হয়েছে।জাতিসংঘ জানিয়েছে,মূলত ব্যাপক বিমান হামলা ও শহরের ভেতরে তুমুল লড়াইয়ের কারণে তাদের নিরাপত্তাজনিত কারণে সরিয়ে নেওয়া হয়েছে।

  • Related Posts

    যুক্তরাষ্ট্রের গোপন অস্ত্র ‘ডিসকম্বোবুলেটর’ দিয়ে মাদুরো আটক করার দাবি ট্রাম্পের

    অনলাইন ডেস্ক রিপোর্ট।।যুক্তরাষ্ট্রের প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন,ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলা মাদুরোকে আটক করার সময় যুক্তরাষ্ট্র একটি গোপন অস্ত্র ব্যবহার করেছে,যাকে তিনি ‘ডিসকম্বোবুলেটর’ বলেছেন। ট্রাম্প বলছেন,এটি শত্রুপক্ষের যন্ত্রপাতি নিষ্ক্রিয় করার…

    যুক্তরাষ্ট্রে পারিবারিক বিরোধে বন্দুক হামলা: ভারতীয় বংশোদ্ভূত ব্যক্তির গুলিতে নিহত ৪

    অনলাইন ডেস্ক রিপোর্ট।।যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যের লরেন্সভিল শহরে পারিবারিক বিরোধের জেরে ভয়াবহ বন্দুক হামলার ঘটনা ঘটেছে।এ ঘটনায় ভারতীয় বংশোদ্ভূত এক ব্যক্তি তাঁর স্ত্রীসহ চারজন আত্মীয়কে গুলি করে হত্যা করেছেন। হামলার সময়…

    You Missed

    শ্রীপুরে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মামা-ভাগিনা আটক

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১, ২০২৬
    • 1 views
    শ্রীপুরে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মামা-ভাগিনা আটক

    নারীদের নেতৃত্ব নিয়ে জামায়াতের অবস্থান: আমীরে জামাতের নামে পোস্ট, হ্যাকিংয়ের দাবি

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১, ২০২৬
    • 1 views
    নারীদের নেতৃত্ব নিয়ে জামায়াতের অবস্থান: আমীরে জামাতের নামে পোস্ট, হ্যাকিংয়ের দাবি

    তারেক রহমানের ফ্যামিলি কার্ড দেওয়ার আশ্বাস ভাওতাবাজি ও রাজনৈতিক মিথ্যাচার : আ স ম রেজাউল করীম

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১, ২০২৬
    • 1 views
    তারেক রহমানের ফ্যামিলি কার্ড দেওয়ার আশ্বাস ভাওতাবাজি ও রাজনৈতিক মিথ্যাচার : আ স ম রেজাউল করীম

    বরিশাল-৪ আসনে নির্ধারিত সময়ে শতভাগ ভোটগ্রহণ নিয়ে প্রশ্ন

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 1 views
    বরিশাল-৪ আসনে নির্ধারিত সময়ে শতভাগ ভোটগ্রহণ নিয়ে প্রশ্ন

    ভোলা–বরিশাল সড়কসহ ২টি বড় সেতু ও ৩৬টি সেতু নির্মাণে দেড় লক্ষ কোটি টাকার মেগা প্রকল্পে দক্ষিণাঞ্চলের নতুন দিগন্ত

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 0 views
    ভোলা–বরিশাল সড়কসহ ২টি বড় সেতু ও ৩৬টি সেতু নির্মাণে দেড় লক্ষ কোটি টাকার মেগা প্রকল্পে দক্ষিণাঞ্চলের নতুন দিগন্ত

    বাংলাদেশে জামায়াত–সংশ্লিষ্ট নেতাদের বিরুদ্ধে যৌন নির্যাতন, ধর্ষণ ও দখলবাজির অভিযোগ: একটি সংকলিত পূর্ণাঙ্গ প্রতিবেদন

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 1 views
    বাংলাদেশে জামায়াত–সংশ্লিষ্ট নেতাদের বিরুদ্ধে যৌন নির্যাতন, ধর্ষণ ও দখলবাজির অভিযোগ: একটি সংকলিত পূর্ণাঙ্গ প্রতিবেদন