মিঠাপুকুর প্রতিনিধি।।রংপুরের মিঠাপুকুরে একটি ছাত্রাবাস থেকে রিয়াদ বাবু রুম্মান(১৮) নামে এক কলেজছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (১৫ জানুয়ারি) দুপুরে উপজেলা সদরের রাঙ্গা ছাত্রাবাস থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

সহকারী পুলিশ সুপার(ডি সার্কেল) মো. কামরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

মৃত রিয়াদ বাবু রুম্মান উপজেলার মিলনপুর ইউনিয়নের শাহাবুল মিয়ার ছেলে।

তিনি মিঠাপুকুর কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন।
পুলিশ জানায়,ঘুমের ওষুধ খেয়ে গলায় ফাঁস দিয়ে রুম্মান আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

তার পড়ার টেবিলে ঘুমের ওষুধ পাওয়া গেছে।
সহকারী পুলিশ সুপার (ডি সার্কেল) মো. কামরুজ্জামান বলেন,নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।পরিবারের সঙ্গে কথা বলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

By admin

প্রতিষ্ঠাতা সভাপতি ও সম্পাদকমন্ডলীর উপদেষ্টা:- ডক্টর শাম্মী আহমেদ* এ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন। *প্রকাশক-সম্পাদক:- এম মাজহারুল ইসলাম। **নির্বাহী সম্পাদক:--------------। **প্রধান বার্তা সম্পাদক:- ------------** বার্তা সম্পাদক:- এইচকেএম রোকন মিয়া। **ব্যবস্হাপনা সম্পাদক:- মোঃ শামীম আহমেদ* মোঃ মনিরুল ইসলাম। *আইন উপদেষ্টা:- এ্যাডভোকেট মোঃ মনজিল মোরশেদ* এ্যাডভোকেট মোঃ আফজালুল করিম। ** বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:- এএমএম টাওয়ার মেরুল বাড্ডা(প্রগতি সরণি) ঢাকা-১২১২। প্রতিষ্ঠা অফিস:- শহীদ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক( ১০৮ সদর রোড) বরিশাল। যোগাযোগের মোবাইল নাম্বার:-০১৯১৫-৬৩৩০৬০। E-Mail:-mazharulislam55683@gmail.com-jugantorbarta24@gmail.com-digitalbdnews2018@gmail.com Missed