মালিকানার দ্বন্দ্বে ভোগান্তিতে ইউনাইটেড গ্রুপের দুই পরিবার

নিজস্ব প্রতিবেদক।।মালিকানা নিয়ে দ্বন্দ্বের জেরে ইউনাইটেড গ্রুপের দুই শেয়ারহোল্ডারকে মালিক হিসেবে প্রাপ্ত সব সুযোগ-সুবিধা বন্ধ করে দিয়েছে গ্রুপের বেশি অংশের শেয়ারের মালিকরা।

এ বিষয়ে মামলা করে আপিল বিভাগের রায়ের পরও ভোগান্তি সহ্য করতে হচ্ছে পরিবার দুটিকে।নিজেদের ভোগান্তির কথা জানাতে আবারও আদালত প্রাঙ্গণে ঘুরছে পরিবার দুটি।

সাঁতারকুল ইউনাইটেড সিটিতে বসবাস করা পরিবার দুটির অভিযোগ,তারা শেয়ারের হিসাব চাইলে এ দ্বন্দ্বের শুরু হয়। শেয়ারহোল্ডার হয়েও তারা সবকিছু থেক বঞ্চিত ছিলেন। ইউনাইটেড গ্রুপের ৬ শেয়ারহোল্ডারের মধ্যে দুই শেয়ারহোল্ডার গ্রুপের হিসাব-নিকেশ চাইলে তা জানাতে অস্বীকার করে গ্রুপের বাকি মালিকরা।মালিকানা থাকলেও তাদের বঞ্চিত করা হয় প্রাপ্য সুযোগ-সুবিধা থেকে।

এমন প্রক্ষাপটে আদালতের দারস্থ হন দুই পরিবারের সদস্যরা। এতে ক্ষিপ্ত হয়ে আরেকপক্ষ তাদের বাসার সব সুযোগ-সুবিধা বন্ধ করে দেয়।এমন পরিস্থিতিতে আবারও তারা আদালতের দ্বারস্থ হন।পরে আদালত সব সুযোগ-সুবিধা বহাল রাখার আদেশ দিলেও রায় অমান্য করে পরিচালনা পরিষদ।

আদালত প্রাঙ্গণে পরিবার দুটি সাংবাদিকদের জানান, বাসার জেনারেটর সার্ভিস,সিকিরিটি গার্ড,মালিক হিসেবে প্রাপ্ত বাসার সুযোগ-সুবিধা বন্ধ করে দিয়েছে গ্রুপের বেশি অংশের শেয়ারের মালিকরা।

গ্রুপের শেয়ারহোল্ডার ফরিদুর রহমান খান জানান, সব সুবিধা থেকে বঞ্চিত করার পাশাপাশি,বাসায় আত্মীয়স্বজনদেরও ঢুকতে বাধা দেয়া হচ্ছে।এমনকি মামলা তুলে নিতে হুমকিও দেয়া হয়েছে।

শেয়ারহোল্ডার ফরিদুর রহমান খানের মেয়ে ডা. নাদিন গুনি তিক্ত অভিজ্ঞতা বর্ণনা করে জানান,বিদ্যুৎ চলে গেলে বন্ধ থাকে লিফট,থাকে না পানিও।মালিক হিসেবে প্রাপ্ত গাড়ি সুবিধা কেড়ে নেওয়ার পাশাপাশি নিজেদের গাড়িও ঢুকতেও বাধা দেয়া হচ্ছে।

  • Related Posts

    গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যা মামলা: সাক্ষ্যগ্রহণ শুরু, বিচারিক প্রক্রিয়ায় ঐতিহাসিক অগ্রগতি

    নিজস্ব প্রতিবেদক:গাজীপুরে তরুণ ও প্রতিশ্রুতিশীল সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যাকাণ্ডের বিচারপ্রক্রিয়ায় একটি গুরুত্বপূর্ণ ও ঐতিহাসিক অগ্রগতি অর্জিত হয়েছে।চার্জ গঠনের অল্প সময়ের মধ্যেই মামলার সাক্ষ্যগ্রহণ শুরু হওয়ায় এটিকে সাংবাদিক সমাজ বিচারিক ব্যবস্থার…

    রাজধানী কাফরুল ও ভাষানটেকে সেনাবাহিনীর যৌথ অভিযানে ২টি পিস্তল ও ১টি রিভলভার উদ্ধার সহ গ্রেফতার-২

    নিজস্ব প্রতিবেদক।।গত ২২ জানুয়ারি ২০২৬ সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাজধানীর কাফরুল এলাকায় সেনাবাহিনীর নেতৃত্বে মধ্যরাত থেকে শুরু করে দিনব্যাপী চলমান যৌথ অভিযানে মোহাম্মদ বিল্লাল হোসেন (৩৫) ওরফে আলিফ হোসেন বাবু’কে…

    You Missed

    শ্রীপুরে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মামা-ভাগিনা আটক

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১, ২০২৬
    • 1 views
    শ্রীপুরে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মামা-ভাগিনা আটক

    নারীদের নেতৃত্ব নিয়ে জামায়াতের অবস্থান: আমীরে জামাতের নামে পোস্ট, হ্যাকিংয়ের দাবি

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১, ২০২৬
    • 1 views
    নারীদের নেতৃত্ব নিয়ে জামায়াতের অবস্থান: আমীরে জামাতের নামে পোস্ট, হ্যাকিংয়ের দাবি

    তারেক রহমানের ফ্যামিলি কার্ড দেওয়ার আশ্বাস ভাওতাবাজি ও রাজনৈতিক মিথ্যাচার : আ স ম রেজাউল করীম

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১, ২০২৬
    • 1 views
    তারেক রহমানের ফ্যামিলি কার্ড দেওয়ার আশ্বাস ভাওতাবাজি ও রাজনৈতিক মিথ্যাচার : আ স ম রেজাউল করীম

    বরিশাল-৪ আসনে নির্ধারিত সময়ে শতভাগ ভোটগ্রহণ নিয়ে প্রশ্ন

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 1 views
    বরিশাল-৪ আসনে নির্ধারিত সময়ে শতভাগ ভোটগ্রহণ নিয়ে প্রশ্ন

    ভোলা–বরিশাল সড়কসহ ২টি বড় সেতু ও ৩৬টি সেতু নির্মাণে দেড় লক্ষ কোটি টাকার মেগা প্রকল্পে দক্ষিণাঞ্চলের নতুন দিগন্ত

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 0 views
    ভোলা–বরিশাল সড়কসহ ২টি বড় সেতু ও ৩৬টি সেতু নির্মাণে দেড় লক্ষ কোটি টাকার মেগা প্রকল্পে দক্ষিণাঞ্চলের নতুন দিগন্ত

    বাংলাদেশে জামায়াত–সংশ্লিষ্ট নেতাদের বিরুদ্ধে যৌন নির্যাতন, ধর্ষণ ও দখলবাজির অভিযোগ: একটি সংকলিত পূর্ণাঙ্গ প্রতিবেদন

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 1 views
    বাংলাদেশে জামায়াত–সংশ্লিষ্ট নেতাদের বিরুদ্ধে যৌন নির্যাতন, ধর্ষণ ও দখলবাজির অভিযোগ: একটি সংকলিত পূর্ণাঙ্গ প্রতিবেদন