মার্কিন যুক্তরাষ্ট্রের গোপনীয় নথি ফাঁস ঘটনায় তরুণ গ্রেফতার

অনলাইন ডেস্ক রিপোর্ট।।যুক্তরাষ্ট্রের অতি গোপনীয় নথি ফাঁস করে ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার ঘটনায় সন্দেহভাজন এক তরুণকে গ্রেফতার করেছে কেন্দ্রীয় তদন্ত সংস্থা-এফবিআই। তরুণের নাম জ্যাক টেক্সেইরা।২১ বছরের জ্যাক মার্কিন বিমানবাহিনীর এয়ার ন্যাশনাল গার্ডের সদস্য।স্থানীয় সময় বৃহস্পতিবার এসব নিশ্চিত করেন যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি জেনারেল মেরিক গারলান্ড।

অ্যাটর্নি জেনারেল গারলান্ড বলেন,যুক্তরাষ্ট্রের জাতীয় প্রতিরক্ষাবিষয়ক অতি গোপনীয় নথি সংগ্রহ,সংরক্ষণ ও এর তথ্য ফাঁসের ঘটনা তদন্তে সন্দেহভাজন একজনকে গ্রেফতার করেছে এফবিআই।এ নিয়ে তদন্ত চলমান।’

এফবিআই জানায়,ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যের নর্থ ডাইটন শহরের একটি বাড়ি থেকে জ্যাককে গ্রেফতার করা হয়।এ ঘটনা বিশ্বাসঘাতক ও জাতীয় নিরাপত্তাকে হুমকিতে ফেলে—এমন ব্যক্তিদের চিহ্নিত করা,খুঁজে বের করা ও জবাবদিহির আওতায় আনা আমাদের অব্যাহত প্রতিশ্রুতিরই উদাহরণ।

মার্কিন প্রতিরক্ষা দফতর পেন্টাগনের পরামর্শে গত সপ্তাহে একটি ফৌজদারি তদন্ত শুরু করে যুক্তরাষ্ট্রের আইন মন্ত্রণালয়।এই তদন্তে গোয়েন্দা তথ্য ফাঁসের ঘটনায় কেমন ক্ষতি হয়েছে তা নিরূপনের চেষ্টা করা হয়।

রয়টার্সের খবরে বলা হয়,গ্রেফতারের পর পরই শর্টস,টি-শার্ট ও কেডস পরা জ্যাককে দ্রুত একটি সাঁজোয়া যানে করে তুলে নিয়ে যায় এফবিআই সদস্যরা।

চলতি মাসের শুরুতে হওয়া এই তথ্য ফাঁসের ঘটনায় বেকায়দায় পড়েছে মার্কিন প্রশাসন। বন্ধুদের ওপর নজরদারি এবং ইউক্রেন যুদ্ধ নিয়ে গোপন তথ্য ফাঁস হয়ে যাওয়ায় ভীষণ বিব্রত বাইডেন সরকার।

  • Related Posts

    যুক্তরাষ্ট্রের গোপন অস্ত্র ‘ডিসকম্বোবুলেটর’ দিয়ে মাদুরো আটক করার দাবি ট্রাম্পের

    অনলাইন ডেস্ক রিপোর্ট।।যুক্তরাষ্ট্রের প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন,ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলা মাদুরোকে আটক করার সময় যুক্তরাষ্ট্র একটি গোপন অস্ত্র ব্যবহার করেছে,যাকে তিনি ‘ডিসকম্বোবুলেটর’ বলেছেন। ট্রাম্প বলছেন,এটি শত্রুপক্ষের যন্ত্রপাতি নিষ্ক্রিয় করার…

    যুক্তরাষ্ট্রে পারিবারিক বিরোধে বন্দুক হামলা: ভারতীয় বংশোদ্ভূত ব্যক্তির গুলিতে নিহত ৪

    অনলাইন ডেস্ক রিপোর্ট।।যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যের লরেন্সভিল শহরে পারিবারিক বিরোধের জেরে ভয়াবহ বন্দুক হামলার ঘটনা ঘটেছে।এ ঘটনায় ভারতীয় বংশোদ্ভূত এক ব্যক্তি তাঁর স্ত্রীসহ চারজন আত্মীয়কে গুলি করে হত্যা করেছেন। হামলার সময়…

    You Missed

    শ্রীপুরে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মামা-ভাগিনা আটক

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১, ২০২৬
    • 1 views
    শ্রীপুরে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মামা-ভাগিনা আটক

    নারীদের নেতৃত্ব নিয়ে জামায়াতের অবস্থান: আমীরে জামাতের নামে পোস্ট, হ্যাকিংয়ের দাবি

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১, ২০২৬
    • 1 views
    নারীদের নেতৃত্ব নিয়ে জামায়াতের অবস্থান: আমীরে জামাতের নামে পোস্ট, হ্যাকিংয়ের দাবি

    তারেক রহমানের ফ্যামিলি কার্ড দেওয়ার আশ্বাস ভাওতাবাজি ও রাজনৈতিক মিথ্যাচার : আ স ম রেজাউল করীম

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১, ২০২৬
    • 1 views
    তারেক রহমানের ফ্যামিলি কার্ড দেওয়ার আশ্বাস ভাওতাবাজি ও রাজনৈতিক মিথ্যাচার : আ স ম রেজাউল করীম

    বরিশাল-৪ আসনে নির্ধারিত সময়ে শতভাগ ভোটগ্রহণ নিয়ে প্রশ্ন

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 1 views
    বরিশাল-৪ আসনে নির্ধারিত সময়ে শতভাগ ভোটগ্রহণ নিয়ে প্রশ্ন

    ভোলা–বরিশাল সড়কসহ ২টি বড় সেতু ও ৩৬টি সেতু নির্মাণে দেড় লক্ষ কোটি টাকার মেগা প্রকল্পে দক্ষিণাঞ্চলের নতুন দিগন্ত

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 0 views
    ভোলা–বরিশাল সড়কসহ ২টি বড় সেতু ও ৩৬টি সেতু নির্মাণে দেড় লক্ষ কোটি টাকার মেগা প্রকল্পে দক্ষিণাঞ্চলের নতুন দিগন্ত

    বাংলাদেশে জামায়াত–সংশ্লিষ্ট নেতাদের বিরুদ্ধে যৌন নির্যাতন, ধর্ষণ ও দখলবাজির অভিযোগ: একটি সংকলিত পূর্ণাঙ্গ প্রতিবেদন

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 1 views
    বাংলাদেশে জামায়াত–সংশ্লিষ্ট নেতাদের বিরুদ্ধে যৌন নির্যাতন, ধর্ষণ ও দখলবাজির অভিযোগ: একটি সংকলিত পূর্ণাঙ্গ প্রতিবেদন