জনগণের মুখপাত্র

সত্য ও বস্তুনিষ্ট সর্বশেষ সংবাদ

মাদ্রাসায় ছাত্রীকে যৌন হেনস্থা

রাজবাড়ী প্রতিনিধি।।রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার এক মাদ্রাসায় ছাত্রীকে (১১) যৌন হেনস্থার অভিযোগে গ্রাম্য সালিশে শরিফুল ইসলাম নামের এক শিক্ষককে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।সেই সঙ্গে ওই মাদ্রাসার সব কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

ভুক্তভোগীর পরিবারের অভিযোগ,কিছুদিন ধরে শিক্ষক শরিফুল ইসলাম ওই ছাত্রীকে নানা ধরনের খারাপ ইঙ্গিত দিচ্ছিলেন।সেই সঙ্গে খারাপ কথা বলতেন।পরে বিষয়টি স্থানীয় গণ্যমান্যদের ব্যক্তিদের জানানা হলে শনিবার তারা সালিশ বৈঠকে বসেন।

বালিয়াকান্দি থানার ওসি জামাল উদ্দিন জানান,এ ঘটনায় থানায় কেউ অভিযোগ করেনি।অভিযোগ পেলে তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।