মাদারগঞ্জ ঘেরাও করে রেখেছেন বিক্ষুব্ধরা

মাদারগঞ্জ(জামালপুর)প্রতিনিধি।।সমবায় সমিতির নামে গ্রাহকদের আমানত আত্মসাত করার অভিযোগে আটক আল আকাবার পরিচালক ও জামায়াত নেতা মাহবুবুর রহমানকে আদালতে সোপার্দ না করা দাবিতে থানা ঘেরাও করে রেখেছেন বিক্ষুব্ধরা।

বৃহস্পতিবার (২৪ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ রিপোর্ট লিখা পর্যন্ত থানার সামনে অবস্থান নিয়েছেন শতশত গ্রাহক। জামায়াত নেতা মাহবুবুর রহমানকে আটকের খবর পেয়ে বুধবার সন্ধ্যা থেকেই থানার সামনে জড়ো হতে থাকেন শত শত গ্রাহক।পরে তারা লেপ-তোশক নিয়ে রাতভর থানা সংলগ্ন মাদারগঞ্জ- জামালপুর আঞ্চলিক মহাসড়কে অবস্থান নেন। সবশেষ সকাল থেকেই থানার অবস্থান নেন বিক্ষুব্ধরা।

এর আগে বুধবার বিকেলে সমবায় সমিতির নামে শত শত কোটি টাকা আত্মসাতের অভিযোগে পলাতক আল আকাবা সমিতির পরিচালক ও জামায়াত নেতা মাহবুবুর রহমানকে আটক করে গ্রাহকরা।আটকের পর ওই তাকে গণপিটুনি ও গলায় জুতার মালা দিয়ে ঘোরানো হয়।পরে গলায় জুতার মালা পরিহিত ছবি ও ভিডিও সামাজিক মাধ্যমে মুহূর্তেই ভাইরাল হয়ে যায়।সবশেষ তাকে পুলিশের কাছে সোপর্দ করে গ্রাহকরা। এরপর বৃহস্পতিবার মাহবুবুর রহমানকে আদালতে না নেওয়ার দাবিতে থানার সামনে অবস্থান নেন গ্রাহকরা।

অভিযুক্ত মাহাবুবুর রহমানের বাড়ি বগুড়া জেলার একটি প্রত্যন্ত গ্রামেও হলে তিনি মাদারগঞ্জ উপজেলার গুনারীতলা ইউনিয়নের মুসলিমাবাদ মুন্সি বাড়িতে তার শ্বশুর বাড়িতে দীর্ঘদিন থেকে বসবাস করেন।জামায়াতে ইসলামী বাংলাদেশ মাদারগঞ্জ উপজেলার রোকন পর্যায়ের নেতা তিনি এবং আল আকাবা সমবায় সমিতির লিমিটেড এর একজন পরিচালক।

সমিতির গ্রাহক সহায়তা কমিটির সভাপতি শিবলুল বারি রাজু জানান,আটক পরিচালক মাহবুবুর রহমানকে বিক্ষুব্ধ গ্রাহকরা আদালতে যেতে বাধা দিচ্ছেন।তাদের (গ্রাহকদের) ধারণা আদালতে পাঠলে সে সহজে মুক্তি পেয়ে যাবে।বিক্ষুব্ধ ও প্রতারিত গ্রাহকরা গত রাত থেকে পরিবারসহ থানা ভবন ঘিরে রেখেছে এবং বিক্ষোভ করছে।

থানা ঘেরাওয়ের বিষয়টি জানতে চাইলে আনুষ্ঠানিকভাবে বক্তব্য দিতে রাজি হয়নি মাদারগঞ্জ থানার ওসি হাসান আল মামুন।প্রসঙ্গ এড়িয়ে গিয়ে তিনি বলেন,আটক আল আকাবা সমবায় সমিতির পরিচালক মাহবুবুর রহমানের নামে এই থানায় অর্থ আত্মসাত নিয়ে মামলা রয়েছে। তাকে আদালতে পাঠনো হবে।

  • Related Posts

    শ্রীপুরে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মামা-ভাগিনা আটক

    গাজীপুর প্রতিনিধি।।গাজীপুরের শ্রীপুর উপজেলার গড়গড়িয়া মাষ্টারবাড়ি এলাকায় ১১ বছর বয়সী এক শিশুকে একাধিকবার ধর্ষণের অভিযোগে মামা ও ভাগিনাকে আটক করেছে শ্রীপুর থানা পুলিশ। স্থানীয় সূত্রে জানা যায়,শনিবার (৩১ জানুয়ারি ২০২৬)…

    মুন্সিগঞ্জে মা–মেয়ে হত্যাকাণ্ড: প্রতিবেশী ভাড়াটে গ্রেপ্তার

    মুন্সিগঞ্জ প্রতিনিধি।।মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলায় এক ভাড়া বাড়ি থেকে মা–মেয়ে আমেনা বেগম (৩২) ও মরিয়ম আক্তার (৮)-এর রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।পুলিশ জানিয়েছে,হত্যার ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে ওই পরিবারের পাশের ঘরের…

    You Missed

    শ্রীপুরে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মামা-ভাগিনা আটক

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১, ২০২৬
    • 1 views
    শ্রীপুরে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মামা-ভাগিনা আটক

    নারীদের নেতৃত্ব নিয়ে জামায়াতের অবস্থান: আমীরে জামাতের নামে পোস্ট, হ্যাকিংয়ের দাবি

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১, ২০২৬
    • 1 views
    নারীদের নেতৃত্ব নিয়ে জামায়াতের অবস্থান: আমীরে জামাতের নামে পোস্ট, হ্যাকিংয়ের দাবি

    তারেক রহমানের ফ্যামিলি কার্ড দেওয়ার আশ্বাস ভাওতাবাজি ও রাজনৈতিক মিথ্যাচার : আ স ম রেজাউল করীম

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১, ২০২৬
    • 1 views
    তারেক রহমানের ফ্যামিলি কার্ড দেওয়ার আশ্বাস ভাওতাবাজি ও রাজনৈতিক মিথ্যাচার : আ স ম রেজাউল করীম

    বরিশাল-৪ আসনে নির্ধারিত সময়ে শতভাগ ভোটগ্রহণ নিয়ে প্রশ্ন

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 1 views
    বরিশাল-৪ আসনে নির্ধারিত সময়ে শতভাগ ভোটগ্রহণ নিয়ে প্রশ্ন

    ভোলা–বরিশাল সড়কসহ ২টি বড় সেতু ও ৩৬টি সেতু নির্মাণে দেড় লক্ষ কোটি টাকার মেগা প্রকল্পে দক্ষিণাঞ্চলের নতুন দিগন্ত

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 0 views
    ভোলা–বরিশাল সড়কসহ ২টি বড় সেতু ও ৩৬টি সেতু নির্মাণে দেড় লক্ষ কোটি টাকার মেগা প্রকল্পে দক্ষিণাঞ্চলের নতুন দিগন্ত

    বাংলাদেশে জামায়াত–সংশ্লিষ্ট নেতাদের বিরুদ্ধে যৌন নির্যাতন, ধর্ষণ ও দখলবাজির অভিযোগ: একটি সংকলিত পূর্ণাঙ্গ প্রতিবেদন

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 1 views
    বাংলাদেশে জামায়াত–সংশ্লিষ্ট নেতাদের বিরুদ্ধে যৌন নির্যাতন, ধর্ষণ ও দখলবাজির অভিযোগ: একটি সংকলিত পূর্ণাঙ্গ প্রতিবেদন