মসজিদে উলুধ্বনি শোনা যাবে, ফেনী পর্যন্ত ভারত হয়ে যাবে!

মাজহারুল ইসলাম।।৭৫-এর পর বাংলাদেশের রাজনীতি স্বাধীনতা বিরোধীদের ‘ভারতবিরোধিতা’ ছিল সস্তা এক প্রবণতা ঠিক পাকিস্তানের প্রপাগান্ডার মত। মূর্খ বাঙ্গালিরা ধর্মের মিথ্যা টোপ গিলেছেও বেশ। ‘ভারত জুজু’র ভয় দেখিয়ে মুক্তিযুদ্ধের বিপরীত ধারাকে জোরে সোরে পুনর্বাসন করে এরা। ভারত বিরোধিতা, আওয়ামী লীগ-বিরোধিতা এবং মুক্তিযুদ্ধের চেতনা-বিরোধিতা ধীরে ধীরে পরিকল্পিতভাবে একবিন্দুতে মিলিয়ে বিদেশী অর্থে এরা বিশাল প্রচারে নামে।

আওয়ামী লীগ ক্ষমতায় এলেই বাংলাদেশ ভারতের অঙ্গরাজ্যে হবে, মসজিদে উলুধ্বনি শোনা যাবে, ফেনী পর্যন্ত ভারত হয়ে যাবে, মসজিদে আজানের পরিবর্তে উলুধ্বনি হবে ইত্যাদি ইত্যাদি বক্তব্য গোয়েবলসীয় কায়দায় সারা দেশে আওয়ামী বিরোধী বিদ্বেষ ছড়ানো হয়। জিয়া, এরশাদ এবং বেগম জিয়া লাগাতারভাবে এসব সস্তা বুলি আওড়িয়েই জনগণের মধ্যে বিভ্রান্ত ছড়িয়েছেন এবং ক্ষমতায় থেকেছেন। এসব বক্তব্য দিয়ে ধর্মান্ধ, মৌলবাদী ও স্বাধীনতাবিরোধী অপশক্তির ডালপালা মেলার সুযোগ করে দিয়ে জিয়া-এরশাদ-খালেদা দুই দশক ধরে ফায়দা লুটেছে।

বাংলাদেশের আর এক সেনা শাসক জেঃ এরশাদ ভারত সফর করতে গিয়ে দেশের জন্য এক জোড়া গাভি উপহার এনেছিলেন। জিয়ার মৃত্যুর পর তৎকালীন সেনাপ্রধান জেঃ এরশাদও গুরু জিয়ার ন্যায় একইভাবে ১৯৮২ সালের ২৪শে মার্চ বিচারপতি সাত্তারকে হটিয়ে ক্ষমতা দখল করে দেশে ২-য় বারের মত সামরিক শাসন জারির মাধ্যমে “জাতীয় পার্টি” নামে একটি দল গঠন করে দেশ পরিচালানা করা শুরু করেন।

এরশাদ ক্ষমতায় এসেই নানাভাব ভারতের মনজয়ের চেষ্টা করেন। ৬ অক্টোবর, ১৯৮২ সালে রওশন এরশাদকে সঙ্গে নিয়ে ভারত সফরে যান এরশাদ। ‘টাইমস অব ইন্ডিয়া’র খবর অনুযায়ী এরশাদের সামরিক আইন জারি এবং তাঁর ক্ষমতা গ্রহণের যৌক্তিকতা তুলে ধরেন ভারত সরকারের কাছে। ‘আনন্দবাজার’ জানায়, ভারতের পক্ষ থেকে এরশাদকে এক জোড়া গাভি উপহার দেওয়া হয়।

পরের বছর জোটনিরপেক্ষ সম্মেলনে যোগ দিতে এরশাদ আবার দিল্লি যান। এবার তিনি ইন্দিরা গান্ধীর সঙ্গে একটি বৈঠক করতে সক্ষম হন। কিন্তু বাংলাদেশের অমীমাংসিত ইস্যু আলোচনার টেবিলেই আনতে পারেননি এরশাদ। ’৮৪-এর ৩ নভেম্বর এরশাদ ভারতে গিয়েছিলেন ইন্দিরা গান্ধীর শেষকৃত্যে যোগ দিতে। এরশাদের শেষ ভারত সফর ছিল ১৯৮৬ সালের ১৬ জুলাই। এটি ছিল এরশাদের প্রথম এবং একমাত্র রাষ্ট্রীয় সফর। রাজীব গান্ধীর সঙ্গে এ বৈঠকে গঙ্গার পানি বণ্টন কিংবা স্থলসীমান্ত চুক্তি নিয়ে কোনো আলোচনাই হয়নি। ভারত সফরে গিয়ে এরশাদ কি এনেছিলেন তা পাঠকরা নিশ্চয় জানতে পারলেন।

আসল কাহিনী হল;

বঙ্গবন্ধু হত্যাকান্ডের পর ১৯৭৫ থেকে ’৯৬ পর্যন্ত বাংলাদেশের রাজনীতিতে সবচেয়ে চটকদার ইস্যু ছিল ‘ভারত’ বিরোধীতা ও ধর্মের নোংরা ব্যবহার। এমনকি ’৯৬-এর নির্বাচনী প্রচারণায় বেগম জিয়া ফেনীর এক জনসভায় বলেছিলেন, ‘আওয়ামী লীগ নির্বাচনে জিতলে ফেনী ভারতের দখলে চলে যাবে।’ (সূত্র : দৈনিক ইত্তেফাক ৩০ মে ১৯৯৬)। কিন্তু ভারত জুজু ওই নির্বাচনে কাজে আসেনি। ২১ বছর পর আওয়ামী লীগ ক্ষমতায় আসে।

এখন ডিজিটাল যামানায় সব ভন্ডামি প্রকাশ হয়ে পড়ে এবং স্বাধীনতার পক্ষের মুক্তমনা দেশপ্রেমিক নাগরিকরাও তাৎক্ষণিক জবাব দেন। যে কারনে আর সুবিধা করতে পারছেন না। শুধু ভারত বিরোধিতা নয় রাজনীতি হোক দেশকে ভালবাসে দেশপ্রেমে, বন্ধ হোক সকল দূর্ননীতি আর সকল অনিয়ম।

  • Related Posts

    খাদেমের স্ত্রী ঝর্ণাকে নিয়ে রিসোর্টে,আর মামুনুল হকের স্ত্রী আমিনা তাইয়েবা রাজনৈতিক মাঠে—এই দ্বিচারিতার নামই রাষ্ট্রীয় ভণ্ডামি

    মাজহারুল ইসলাম।।একটি রাষ্ট্র যখন সত্যের চেয়ে সুবিধাকে বড় করে দেখে,তখন সবচেয়ে আগে বিকৃত হয় নৈতিকতা। মামুনুল হক ইস্যুতে বাংলাদেশ ঠিক সেই জায়গাতেই দাঁড়িয়ে। নারায়ণগঞ্জের রিসোর্টে যিনি ধরা পড়লেন,তিনি নিজেকে বললেন—ঝর্ণা…

    অন্তর্বর্তী সরকারের মুখোশের আড়ালে বিচারহীনতা ও গণমাধ্যম নিধনের রাষ্ট্রনীতি

    মাজহারুল ইসলাম।।অন্তর্বর্তী সরকার ক্ষমতা গ্রহণের শুরুতেই যে প্রতিশ্রুতি দিয়েছিল—আইনের শাসন,বিচার বিভাগের স্বাধীনতা ও মতপ্রকাশের অবাধ অধিকার—তা আজ কাগুজে বুলি ছাড়া আর কিছুই নয়।বাস্তবে এই সরকারও অতীতের সরকারগুলোর পদাঙ্ক অনুসরণ করে…

    You Missed

    শ্রীপুরে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মামা-ভাগিনা আটক

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১, ২০২৬
    • 1 views
    শ্রীপুরে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মামা-ভাগিনা আটক

    নারীদের নেতৃত্ব নিয়ে জামায়াতের অবস্থান: আমীরে জামাতের নামে পোস্ট, হ্যাকিংয়ের দাবি

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১, ২০২৬
    • 1 views
    নারীদের নেতৃত্ব নিয়ে জামায়াতের অবস্থান: আমীরে জামাতের নামে পোস্ট, হ্যাকিংয়ের দাবি

    তারেক রহমানের ফ্যামিলি কার্ড দেওয়ার আশ্বাস ভাওতাবাজি ও রাজনৈতিক মিথ্যাচার : আ স ম রেজাউল করীম

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১, ২০২৬
    • 1 views
    তারেক রহমানের ফ্যামিলি কার্ড দেওয়ার আশ্বাস ভাওতাবাজি ও রাজনৈতিক মিথ্যাচার : আ স ম রেজাউল করীম

    বরিশাল-৪ আসনে নির্ধারিত সময়ে শতভাগ ভোটগ্রহণ নিয়ে প্রশ্ন

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 1 views
    বরিশাল-৪ আসনে নির্ধারিত সময়ে শতভাগ ভোটগ্রহণ নিয়ে প্রশ্ন

    ভোলা–বরিশাল সড়কসহ ২টি বড় সেতু ও ৩৬টি সেতু নির্মাণে দেড় লক্ষ কোটি টাকার মেগা প্রকল্পে দক্ষিণাঞ্চলের নতুন দিগন্ত

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 0 views
    ভোলা–বরিশাল সড়কসহ ২টি বড় সেতু ও ৩৬টি সেতু নির্মাণে দেড় লক্ষ কোটি টাকার মেগা প্রকল্পে দক্ষিণাঞ্চলের নতুন দিগন্ত

    বাংলাদেশে জামায়াত–সংশ্লিষ্ট নেতাদের বিরুদ্ধে যৌন নির্যাতন, ধর্ষণ ও দখলবাজির অভিযোগ: একটি সংকলিত পূর্ণাঙ্গ প্রতিবেদন

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 1 views
    বাংলাদেশে জামায়াত–সংশ্লিষ্ট নেতাদের বিরুদ্ধে যৌন নির্যাতন, ধর্ষণ ও দখলবাজির অভিযোগ: একটি সংকলিত পূর্ণাঙ্গ প্রতিবেদন