ময়মনসিংহে ধর্ম পরিবর্তন করায় ফাতেমা রহমান (২০) নামের এক তরুণীকে সেইফ হোমে

ময়মনসিংহ প্রতিনিধি।।ময়মনসিংহে ধর্ম পরিবর্তন করায় ফাতেমা রহমান (২০) নামের এক তরুণীকে সেইফ হোমে পাঠানোর নির্দেশ দিয়েছে বিজ্ঞ আদালত।এতে সংশ্লিষ্টদের মাঝে স্বস্থি ফিরে এসেছে।

সোমবার (২৬ ডিসেম্বর) বিকেলে ময়মনসিংহের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত নিরাপত্তার স্বার্থে এই আদেশ দেয়। ফাতেমা রহমানের পূর্বের নাম অর্পা সাহা।সে ময়মনসিংহ নগরীর ৭নং ওয়ার্ড অমৃত বাবু রোড এলাকার গৌতম চন্দ্র সাহার মেয়ে।

কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ কামাল আকন্দ এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান,বিজ্ঞ আদালতের নির্দেশে ওই তরুণীকে ফরিদপুর সেইফ হোমে পাঠানোর নির্দেশ দিয়েছে।ইতিমধ্যে এই আদেশ বাস্তবায়ন প্রক্রিয়াধীন।

জানা যায়,ফাতেমা রহমান গত ৫ ডিসেম্বর ময়মনসিংহের চীফ জুডিশিয়াল মেজিস্ট্রেট আদালতে উপস্থিত হয়ে হিন্দু ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করেন।

এফিডেভিটে তিনি নিজেকে প্রাপ্ত বয়স্কা উল্লেখ করে কোন চাপ ছাড়াই নিজের ইচ্ছায় ধর্ম পরিবর্তনের সিদ্ধান্তের কথা জানায়।

এরপর ঘটনাটি ফাতেমা ওরফে অর্পার পরিবারে জানাজানি হলে তারা ক্ষিপ্ত হয়ে গালমন্দ ও নির্যাতন করে।

এ ঘটনায় গত ১০ ডিসেম্বর কোতয়ালী মডেল থানায় একটি সাধারণ ডায়েরি দায়ের করে ফাতেমা ওরফে অর্পা।

সংশ্লিষ্ট সূত্রমতে,গত ২৫ ডিসেম্বর রাতে জাতীয় জরুরী সেবা ৯৯৯ নম্বর এ কল পেয়ে কোতয়ালি মডেল থানা পুলিশের একটি টিম রাতেই ফাতেমাকে উদ্ধার করে থানায় নিয়ে আসে।

এ ঘটনায় আজ সোমবার (২৬ ডিসেম্বর) ফাতেমা ওরফে অর্পাকে ময়মনসিংহের চীফ জুডিশিয়াল মেজিস্ট্রেট আদালতে হাজির করা হয়।এ সময় আদালতের বিজ্ঞ বিচারক তাঁর জবানবন্দি গ্রহন করে তাকে সেফ হোমে রাখার আদেশ দেয়।

এ ঘটনায় ফাতেমার আইনজীবি খন্দকার বদরুল আলম বলেন,বিজ্ঞ আদালত নিরাপত্তার স্বার্থে তাকে সেফ হোমে রাখার আদেশ দিয়েছেন।এতে দুই পক্ষই খুশি।

  • Related Posts

    জামিননামা ছাড়াই হত্যা মামলার তিন আসামির মুক্তি, তদন্ত কমিটি গঠন

    নিজস্ব প্রতিবেদক।।জামিননামা ছাড়াই ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগার থেকে হত্যা মামলার তিন আসামিকে ছেড়ে দেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে কারা কর্তৃপক্ষের বিরুদ্ধে।গত মঙ্গলবার ঘটনাটি ঘটলেও আজ বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) বিষয়টি প্রকাশ্যে আসে। এ…

    ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে ঢাকা-ময়মনসিংহ রেল চলাচল বন্ধ

    ময়মনসিংহ প্রতিনিধি।।ময়মনসিংহের ত্রিশালে মহুয়া কমিউটার ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে ঢাকার সঙ্গে রেল চলাচল বন্ধ রয়েছে।রবিবার (২৯ ডিসেম্বর) বেলা সোয়া ১টার দিকে ঢাকা-ময়মনসিংহ রেলপথের ধলা রেলস্টেশনের আউটার এলাকায় ঘটনাটি ঘটে। গফরগাঁও…

    You Missed

    শ্রীপুরে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মামা-ভাগিনা আটক

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১, ২০২৬
    • 1 views
    শ্রীপুরে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মামা-ভাগিনা আটক

    নারীদের নেতৃত্ব নিয়ে জামায়াতের অবস্থান: আমীরে জামাতের নামে পোস্ট, হ্যাকিংয়ের দাবি

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১, ২০২৬
    • 1 views
    নারীদের নেতৃত্ব নিয়ে জামায়াতের অবস্থান: আমীরে জামাতের নামে পোস্ট, হ্যাকিংয়ের দাবি

    তারেক রহমানের ফ্যামিলি কার্ড দেওয়ার আশ্বাস ভাওতাবাজি ও রাজনৈতিক মিথ্যাচার : আ স ম রেজাউল করীম

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১, ২০২৬
    • 1 views
    তারেক রহমানের ফ্যামিলি কার্ড দেওয়ার আশ্বাস ভাওতাবাজি ও রাজনৈতিক মিথ্যাচার : আ স ম রেজাউল করীম

    বরিশাল-৪ আসনে নির্ধারিত সময়ে শতভাগ ভোটগ্রহণ নিয়ে প্রশ্ন

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 1 views
    বরিশাল-৪ আসনে নির্ধারিত সময়ে শতভাগ ভোটগ্রহণ নিয়ে প্রশ্ন

    ভোলা–বরিশাল সড়কসহ ২টি বড় সেতু ও ৩৬টি সেতু নির্মাণে দেড় লক্ষ কোটি টাকার মেগা প্রকল্পে দক্ষিণাঞ্চলের নতুন দিগন্ত

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 0 views
    ভোলা–বরিশাল সড়কসহ ২টি বড় সেতু ও ৩৬টি সেতু নির্মাণে দেড় লক্ষ কোটি টাকার মেগা প্রকল্পে দক্ষিণাঞ্চলের নতুন দিগন্ত

    বাংলাদেশে জামায়াত–সংশ্লিষ্ট নেতাদের বিরুদ্ধে যৌন নির্যাতন, ধর্ষণ ও দখলবাজির অভিযোগ: একটি সংকলিত পূর্ণাঙ্গ প্রতিবেদন

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 1 views
    বাংলাদেশে জামায়াত–সংশ্লিষ্ট নেতাদের বিরুদ্ধে যৌন নির্যাতন, ধর্ষণ ও দখলবাজির অভিযোগ: একটি সংকলিত পূর্ণাঙ্গ প্রতিবেদন