মনপুরা (ভোলা) প্রতিনিধি।।ভোলার মনপুরা উপজেলায় বিএনপি ও জামায়াতে ইসলামীর নেতা–কর্মীদের মধ্যে সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন।শুক্রবার সকাল ৮টার দিকে উত্তর সাকুচিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে উপজেলা বিএনপির এক সহসভাপতির বাড়ির পাশে সংঘর্ষের ঘটনা ঘটে।পুলিশের ও নৌবাহিনীর উপস্থিতিতে প্রায় দেড় ঘণ্টা পর পরিস্থিতি স্বাভাবিক হয়।
জামায়াতের উত্তর সাকুচিয়া ইউনিয়ন সেক্রেটারি আবদুর রহিম জানান,ভোট চাইতে গেলে বিএনপির লোকজন হামলা চালায়। বিএনপির জ্যেষ্ঠ সহসভাপতি কামাল উদ্দিনও দাবি করেন, জামায়াতের নেতা–কর্মীরা তাদের ওপর হামলা চালিয়েছে।
এদিকে দৌলতখান উপজেলায় জামায়াতের নারী কর্মীরা বিএনপির নেতা–কর্মীদের হেনস্তা ও প্রচারে বাধার শিকার হয়েছেন।দৌলতখান উপজেলা মহিলা জামায়াতের সেক্রেটারি মিনারা বেগম অভিযোগ করেন,নারী কর্মীদের অশ্লীল ভাষায় গালাগাল করা হয়েছে এবং ভোটারদের ভয় দেখানো হয়েছে। প্রশাসনের প্রতি তিন দফা দাবি জানানো হয়েছে—হেনস্তার ঘটনায় দোষীদের আইনের আওতায় আনা,নিরাপদ গণসংযোগ নিশ্চিত করা এবং নির্বাচন কমিশনসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ নেওয়া।
মনপুরা থানার ওসি শেখ ফরিদ উদ্দিন জানান,পুলিশ ঘটনাস্থলে ছিল,তবে লিখিত অভিযোগ না আসায় এখনো আইনগত ব্যবস্থা নেওয়া হয়নি।
![]()












সর্বশেষ সংবাদ :———