নিজস্ব প্রতিবেদক।।অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো.জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন,বিশৃঙ্খলায় জড়িত বহিরাগতদের আজ রাতের মধ্যে আইনের আওতায় আনার নির্দেশনা দেয়া হয়েছে।পুলিশ,শিল্প পুলিশ ও সেনাবাহিনীকে দ্রুত ব্যবস্থা নেওয়ার কথা বলেন।এছাড়া অর্থনীতির চাকা সচল রাখতে আগামীকাল মঙ্গলবার থেকে সব কারখানা চালু রাখাতে মালিকদের অনুরোধ জানান তিনি। তৈরি পোশাক শিল্পের নিরাপত্তায় সেনাবাহিনী,পুলিশ ও শিল্প পুলিশ আজ সোমবার (২ সেপ্টেম্বর) রাতেই ঢাকার সাভার, আশুলিয়া ও গাজীপুরে যৌথ অভিযান শুরু করবে বলে জানিয়েছেন বিজিএমইএ সভাপতি খন্দকার রফিকুল ইসলাম। আজ বিকেলে সচিবালয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এ কথা জানান। এর আগে অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো.জাহাঙ্গীর আলম চৌধুরীর সঙ্গে বৈঠক করেন বিজিএমইএ ও বিকেএমইএর শীর্ষ নেতারা। বৈঠকে অভিযান শুরুর বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে বিশৃঙ্খলায় জড়িত বহিরাগতদের আজ রাতের মধ্যে আইনের আওতায় আনার নির্দেশনা দিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা পুলিশ, শিল্প পুলিশ ও সেনাবাহিনীকে দ্রুত ব্যবস্থা নেওয়ার কথা বলেন। এছাড়া অর্থনীতির চাকা সচল রাখতে আগামীকাল মঙ্গলবার থেকে সব কারখানা চালু রাখতে মালিকদের অনুরোধ জানান তিনি। Post navigation ১৭ অতিরিক্ত সচিব বদলি দুদকের ৯৪ কর্মকর্তা-কর্মচারীদের পদোন্নতি