নিজস্ব প্রতিবেদক।।মোহাম্মদ সাইফুল ইসলাম (বিপিএম- পিপিএম)পুলিশ সুপার, ভোলা এর দিক-নির্দেশনায়, অফিসার ইনচার্জ, জেলা গোয়েন্দা শাখা, ভোলার তত্ত্বাবধানে এএসআই (নিঃ) মোঃ আরিফ হোসেন ও আইসিটি শাখা, পুলিশ অফিস ভোলার সহায়তায় হারিয়ে যাওয়া ০৯টি মোবাইল ফোন উদ্ধার পূর্বক প্রকৃত মালিকের নিকট হস্তান্তর করা হয়। ভুক্তভোগীদের অভিযোগের প্রেক্ষিতে জেলা গোয়েন্দা শাখা, ভোলা কর্তৃক বিভিন্ন স্থান থেকে উদ্ধারকৃত হারিয়ে যাওয়া বিভিন্ন মডেলের ০৭টি স্মার্ট ফোন ও ০২টি বাটন ফোন আজ সোমবার (৫ সেপ্টেম্বর ২০২২) প্রকৃত মালিকের নিকট হস্তান্তর করলেন মোহাম্মদ সাইফুল ইসলাম বিপিএম, পিপিএম, পুলিশ সুপার, ভোলা। ফোনের প্রকৃত মালিক হারানো শখের মোবাইল ফোনটি হাতে পেয়ে আনন্দে আপ্লুত হয়ে পড়েন।তারা ভোলা জেলার পুলিশ সুপার ও জেলা গোয়েন্দা শাখাকে ধন্যবাদ জানান এবং কৃতজ্ঞতা প্রকাশ করেন। এ সময় আছাদুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ),মোঃ এনায়েত হোসেন, অফিসার ইনচার্জ (ওসি), জেলা গোয়েন্দা শাখা, ভোলা, জনাব মোঃ জিয়াউল হক, পুলিশ পরিদর্শক (অপরাধ) সহ প্রিন্ট ও ইলেক্ট্রোনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। Post navigation কয়রায় যৌতুকের দাবী পূরণ না করায় স্ত্রীকে জখম করে উল্টো মামলা- দ্বারে দ্বারে কাঁদছে অসহায় স্ত্রী ভুট্টু চেয়ারম্যান’র পাশের বাড়ীতে বিধবার গরু চুরি