ফরিদপুর প্রতিনিধি।।ফরিদপুরে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা পৃথক তিনটি মামলায় মোহাম্মদ শাহরিয়ার মতিন (৪৩) নামে এক ভূমি অধিগ্রহণ কর্মকর্তাকে ২২ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে এক কোটি ৬৮ লাখ টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে ফরিদপুরের স্পেশাল জজ আদালতের বিচারক মো. নজরুল ইসলাম হাওলাদার এ রায় দেন। শাহরিয়ার মতিন গোপালগঞ্জের জেলা প্রশাসকের কার্যালয়ে সহকারী কমিশনার ও ভূমি অধিগ্রহণ কর্মকর্তা থাকাকালে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে তার বিরুদ্ধে পৃথক তিনটি মামলা দায়ের করে দুদক। সেই মামলায় মঙ্গলবার কারাদণ্ড দেন আদালত। বর্তমানে মতিন জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপ-সচিব (সাময়িক বরখাস্ত) পদে আছেন। তার গ্রামের বাড়ি নেত্রকোনার আটপাড়া উপজেলার দেওগাঁও গ্রামে। আদালত সূত্রে জানা যায়, দুদকের দায়ের করা পৃথক তিনটি মামলার একটিতে ৫ বছর, আরেকটিতে ১০ বছর এবং অপরটিতে ৭ বছর সহ মোট ২২ বছরের কারাদণ্ড প্রদান করেন আদালত। একই সঙ্গে তিন মামলায় ৯৭ লাখ, ২১ লাখ এবং ৫০ লাখ টাকাসহ মোট এক কোটি ৬৪ লাখ টাকা জরিমানা করা হয়। দুদক সমন্বিত জেলা কার্যালয় ফরিদপুরের উপ-পরিচালক রেজাউল করিম বলেন, ‘দুদকের দায়েরকৃত পৃথক তিনটি মামলায় আদালত ২২ বছরের কারাদণ্ড দিয়েছেন শাহরিয়ার মতিনকে। রায়ের সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন। পরে পুলিশ পাহারায় তাকে ফরিদপুর জেলা কারাগারে পাঠানো হয়।’ Post navigation ১৩ বছরের এক কিশোরীকে জুস খাওয়ায়ে অচেতন করে জোরপূর্বক ধর্ষণ করে দৌলতদিয়া বিক্রি করার অভিযোগ বরিশালের সাইবার ট্রাইব্যুনালে ২ দিনে ৭ মামলা