ভিডিও ফাঁস:-শিক্ষককে বিদ্যালয় থেকে সাময়িক বহিষ্কার

গোপালগঞ্জ জেলা প্রতিনিধি।।গোপালগঞ্জ সদরের সাহাপুর ইউনিয়নে এক স্কুল শিক্ষকের ভিডিও ছড়িয়ে পড়ার ঘটনায় এলাকাজুড়ে তোলপাড় সৃষ্টি হয়েছে।এলাকার প্রতিটি রাস্তাঘাট, পাড়া মহল্লাসহ চায়ের দোকানে চলছে আলোচনা সমালোচনা। এদিকে ভিডিওটি ফাঁস হওয়ার পর ওই শিক্ষককে বিদ্যালয় থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।

ওই শিক্ষকের নাম জগদীশ মজুমদার।তিনি দীর্ঘদিন ধরে উপজেলার সাহাপুর ইউনিয়নের টুঠামান্দ্রা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক হিসেবে কর্মরত আছেন।

অভিযোগ উঠেছে গেছে,সদর উপজেলার সাহাপুর ইউনিয়নের পাটিকেলবাড়ি বাজারের পাশে দীর্ঘদিন ধরে নিজ বাড়িতে বসবাস করে আসছেন শিক্ষক জগদীশ মজুমদার।সেখানে ছাত্রদের একটি আবাসিক হোস্টেলও খুলেছেন তিনি।সম্প্রতি এক নারীর সঙ্গে তার অন্তরঙ্গ মুহূর্তের একাধিক ভিডিও বুধবার থেকে এলাকায় ছড়িয়ে পড়ে।এরপর থেকে এলাকাজুড়ে তোলপাড় সৃষ্টি হয়েছে।ঘটনার তদন্তে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হচ্ছে।

এ বিষয়ে জানতে চাইলে পাটিকেলবাড়ি বাজারের ব্যবসায়ী মনোজ কুমার বলেন,শিক্ষক জগদীশ মজুমদারের বাড়ি মুকসুদপুর।তিনি চাকরি পাওয়ার পর থেকে এখানে বাড়ি করে বসবাস করে আসছেন।তার স্ত্রী,সন্তান সবাই বাইরে থাকেন। বাড়িতে তিনি স্কুলের ছাত্রদের জন্য আবাসিক হোস্টেল খুলেছেন।সেখানে অনেক শিক্ষার্থী থেকে পড়ালেখা করেন।ওই শিক্ষকের বিরুদ্ধে অনেকদিন ধরে এমন অভিযোগ ছিল।তিনি তার বাড়িতে নারীদের এনে অবৈধ সম্পর্ক করেন।

বুধবার এমন কয়েকটি ভিডিও এলাকায় ছড়িয়ে পড়েছে। শিক্ষকের এমন কর্মকাণ্ডে আমরাও হতাশ।তিনি একজন শিক্ষক হয়ে এমন কর্মকাণ্ড করবেন তা কেউ ভাবতে পারছি না।এটা তার নৈতিক স্খলন।

টুঠামান্দ্রা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রদ্যুৎ কুমার ভদ্র বলেন,ভিডিওটি ছড়িয়ে পড়ার পর আমাদের নজরে এসেছে, আমরা তার বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করেছি।ওই শিক্ষককে স্কুল থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।এ ছাড়াও ম্যানেজিং কমিটির জরুরি সভা ডাকা হয়েছে।ঘটনার তদন্তে একটি তদন্ত কমিটি গঠন করা হবে।

জেলা শিক্ষা কর্মকর্তা সাদেকুল ইসলাম ওই শিক্ষকের বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করে বলেন,বিষয়টি জানার পর খোঁজ নিয়ে তাকে সাময়িক বহিষ্কার করার জন্য স্কুল কর্তৃপক্ষকে আদেশ দিয়েছি।এ ছাড়াও ঘটনা তদন্তে পাঁচ সদস্যদের একটি তদন্ত কমিটি গঠন করতে বলা হয়েছে। ইতোমধ্যে তাকে স্কুল থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।

এ বিষয়ে অভিযুক্ত শিক্ষকের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেও সম্ভব হয়নি। মোবাইলে মেসেজ পাঠিয়েও কোনও সাড়া মেলেনি।

  • Related Posts

    ক্ষমতা থাকলেও শিক্ষা কেন থেমে যায়? রাজনৈতিক অঙ্গনে নতুন বিতর্ক

    নিজস্ব প্রতিবেদক।।বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে শাসকগোষ্ঠীর পারিবারিক প্রভাব,যোগ্যতা ও শিক্ষাগত মান নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ও রাজনৈতিক অঙ্গনে একটি প্রশ্ন ঘুরপাক খাচ্ছে—রাষ্ট্রক্ষমতার সর্বোচ্চ স্তরে থাকা পরিবারের…

    শিক্ষক নির্যাতনের অভিযোগ: জয়নাব বিনতে হোসেনের ওপর হামলার প্রতিবাদ

    বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) বাংলা বিভাগের সহকারী অধ্যাপক জয়নাব বিনতে হোসেনের ওপর সন্ত্রাসী হামলার অভিযোগ উঠেছে।ঘটনাটি শিক্ষাঙ্গনে গভীর উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি করেছে।…

    You Missed

    শ্রীপুরে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মামা-ভাগিনা আটক

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১, ২০২৬
    • 1 views
    শ্রীপুরে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মামা-ভাগিনা আটক

    নারীদের নেতৃত্ব নিয়ে জামায়াতের অবস্থান: আমীরে জামাতের নামে পোস্ট, হ্যাকিংয়ের দাবি

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১, ২০২৬
    • 1 views
    নারীদের নেতৃত্ব নিয়ে জামায়াতের অবস্থান: আমীরে জামাতের নামে পোস্ট, হ্যাকিংয়ের দাবি

    তারেক রহমানের ফ্যামিলি কার্ড দেওয়ার আশ্বাস ভাওতাবাজি ও রাজনৈতিক মিথ্যাচার : আ স ম রেজাউল করীম

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১, ২০২৬
    • 1 views
    তারেক রহমানের ফ্যামিলি কার্ড দেওয়ার আশ্বাস ভাওতাবাজি ও রাজনৈতিক মিথ্যাচার : আ স ম রেজাউল করীম

    বরিশাল-৪ আসনে নির্ধারিত সময়ে শতভাগ ভোটগ্রহণ নিয়ে প্রশ্ন

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 1 views
    বরিশাল-৪ আসনে নির্ধারিত সময়ে শতভাগ ভোটগ্রহণ নিয়ে প্রশ্ন

    ভোলা–বরিশাল সড়কসহ ২টি বড় সেতু ও ৩৬টি সেতু নির্মাণে দেড় লক্ষ কোটি টাকার মেগা প্রকল্পে দক্ষিণাঞ্চলের নতুন দিগন্ত

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 0 views
    ভোলা–বরিশাল সড়কসহ ২টি বড় সেতু ও ৩৬টি সেতু নির্মাণে দেড় লক্ষ কোটি টাকার মেগা প্রকল্পে দক্ষিণাঞ্চলের নতুন দিগন্ত

    বাংলাদেশে জামায়াত–সংশ্লিষ্ট নেতাদের বিরুদ্ধে যৌন নির্যাতন, ধর্ষণ ও দখলবাজির অভিযোগ: একটি সংকলিত পূর্ণাঙ্গ প্রতিবেদন

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 1 views
    বাংলাদেশে জামায়াত–সংশ্লিষ্ট নেতাদের বিরুদ্ধে যৌন নির্যাতন, ধর্ষণ ও দখলবাজির অভিযোগ: একটি সংকলিত পূর্ণাঙ্গ প্রতিবেদন