ভিডিওটি এতই ভাইরাল হয়েছে-যে তাঁর পকেটে এসেছে কাঁড়ি কাঁড়ি টাকা

নিজস্ব প্রতিবেদক।।চীনের হুবেই প্রদেশের একটি কিন্ডারগার্টেনের পড়ান হুয়াং। পড়ানোর মধ্যে শিক্ষার্থীদের গানও শোনান।টিকটকে নানা ভিডিও তাঁর জনপ্রিয়। শিক্ষার্থীদের নিয়ে একটি গান মজা করে টিকটকে লাইভ করেছিলেন।আর এতেই বাজিমাত।ভিডিওটি এতই ভাইরাল হয়েছে যে তাঁর পকেটে এসেছে কাঁড়ি কাঁড়ি টাকা। তাঁর এই এক ভিডিওতে আয় হয়েছে তাঁর বর্তমান বেতনের ১০ বছরের বেতনের সমান।এরপরই ছেড়ে দিয়েছেন কিন্ডারগার্টেনে শিক্ষকতার চাকরিটা।

স্ট্রেইটস টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে,হুবেই প্রদেশের ওই নারী শিক্ষক হুয়াংয়ের ছড়া শেখানোর একটি ভিডিও টিকটকে ভাইরাল হয়।শিক্ষার্থীদের শেখানো ওই ভিডিও ছড়িয়ে পড়ার পর তিনি অনলাইনে জনপ্রিয়তা পান।বাগানে ফুল গাছের চারা রোপণের বিষয়ে ছড়ার ক্লিপ ১০ কোটিবারের বেশি দেখা হয়েছে।৫ মে চীনের গণমাধ্যমে খবরটি প্রথম প্রকাশ করা হয়। ওই শিক্ষিকার শিক্ষণপদ্ধতি টিকটকে দর্শকদের নজর কেড়েছে। তাঁর টিকটক অ্যাকাউন্টের বর্তমান অনুসারী ৪৩ লাখের বেশি।

চলতি মাসের প্রথম দিকে হুয়াং ভক্তদের অনুরোধে নার্সারি শিক্ষার্থীদের নিয়ে ফুলের গাছ রোপণের ছড়াটি লাইভ স্ট্রিম করেছিলেন।এর পরপরই টিকটকে ভক্তদের কাছ থেকে নগদ উপহারের বন্যায় ভেসে যান তিনি।ওই ছড়ার পরই তিনি ৭৭ হাজার মার্কিন ডলার আয় করেছেন।

হুয়াং এক সাক্ষাৎকারে বলেছেন, ‘আমি খুব খুশি।আমি এক দিনের জন্য লাইভ স্ট্রিম করেছি এবং আমার বেতনের ১০ বছরের বেতনেরও বেশি উপার্জন করেছি।সবাইকে ধন্যবাদ।’

চীনের ওই গণমাধ্যমের খবরে বলা হয়েছে,হুয়াং এখন টিকটকে পূর্ণকালীন লাইভ স্ট্রিম শুরু করেছেন। চীনে শিক্ষক হিসেবে মাসে প্রায় ৩ হাজার ইউয়ান বা ৪৩১ ডলার আয় করতেন।হুয়াং এরই মধ্যে একটি সংস্থার সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন।তাঁর প্রথম ৩টি লাইভে ২ লাখ ৮৭ হাজার ৮২৩ ডলার আয় হয়েছে।লাইভ স্ট্রিমিংয়ের জন্য চাকরি ছাড়ার রেকর্ড অবশ্য হুয়াংয়ের আগে আরও আছে।ভালো বেতনের চাকরি ছেড়ে অনেকে লাইভ স্ট্রিমিংকেই পূর্ণকালীন পেশা হিসেবে বেছে নিয়েছেন।

  • Related Posts

    শেখ হাসিনার সময়ে মাথাপিছু আয় বৃদ্ধি, অন্তর্বর্তী সরকার আমলে মাথাপিছু ঋণের চাপ

    ডেস্ক রিপোর্ট।।বাংলাদেশের অর্থনীতিতে গত দেড় দশকের সবচেয়ে বড় পরিবর্তন দুটি সূচকে স্পষ্ট—একদিকে শেখ হাসিনা সরকারের আমলে মানুষের মাথাপিছু আয় উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে,অন্যদিকে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে মাথাপিছু ঋণের বোঝা দ্রুত…

    উন্নয়ন নেই, তবু ঋণ বাড়ছে—বাংলাদেশের বাস্তবতায় অন্তর্বর্তী সরকারের অর্থনৈতিক চ্যালেঞ্জ

    নিজস্ব প্রতিবেদক।।বাংলাদেশে অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণের পর বড় কোনো নতুন উন্নয়ন প্রকল্প অনুমোদন না হলেও রাষ্ট্রীয় ঋণের পরিমাণ দ্রুত বৃদ্ধি পেয়েছে।এই বাস্তবতা শুধু অতীত সরকারের নেওয়া সিদ্ধান্তের উত্তরাধিকার নয়,বরং বর্তমান…

    You Missed

    শ্রীপুরে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মামা-ভাগিনা আটক

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১, ২০২৬
    • 1 views
    শ্রীপুরে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মামা-ভাগিনা আটক

    নারীদের নেতৃত্ব নিয়ে জামায়াতের অবস্থান: আমীরে জামাতের নামে পোস্ট, হ্যাকিংয়ের দাবি

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১, ২০২৬
    • 1 views
    নারীদের নেতৃত্ব নিয়ে জামায়াতের অবস্থান: আমীরে জামাতের নামে পোস্ট, হ্যাকিংয়ের দাবি

    তারেক রহমানের ফ্যামিলি কার্ড দেওয়ার আশ্বাস ভাওতাবাজি ও রাজনৈতিক মিথ্যাচার : আ স ম রেজাউল করীম

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১, ২০২৬
    • 1 views
    তারেক রহমানের ফ্যামিলি কার্ড দেওয়ার আশ্বাস ভাওতাবাজি ও রাজনৈতিক মিথ্যাচার : আ স ম রেজাউল করীম

    বরিশাল-৪ আসনে নির্ধারিত সময়ে শতভাগ ভোটগ্রহণ নিয়ে প্রশ্ন

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 1 views
    বরিশাল-৪ আসনে নির্ধারিত সময়ে শতভাগ ভোটগ্রহণ নিয়ে প্রশ্ন

    ভোলা–বরিশাল সড়কসহ ২টি বড় সেতু ও ৩৬টি সেতু নির্মাণে দেড় লক্ষ কোটি টাকার মেগা প্রকল্পে দক্ষিণাঞ্চলের নতুন দিগন্ত

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 0 views
    ভোলা–বরিশাল সড়কসহ ২টি বড় সেতু ও ৩৬টি সেতু নির্মাণে দেড় লক্ষ কোটি টাকার মেগা প্রকল্পে দক্ষিণাঞ্চলের নতুন দিগন্ত

    বাংলাদেশে জামায়াত–সংশ্লিষ্ট নেতাদের বিরুদ্ধে যৌন নির্যাতন, ধর্ষণ ও দখলবাজির অভিযোগ: একটি সংকলিত পূর্ণাঙ্গ প্রতিবেদন

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 1 views
    বাংলাদেশে জামায়াত–সংশ্লিষ্ট নেতাদের বিরুদ্ধে যৌন নির্যাতন, ধর্ষণ ও দখলবাজির অভিযোগ: একটি সংকলিত পূর্ণাঙ্গ প্রতিবেদন