ভারত-রাশিয়ার অংশীদারত্ব শুধু তেলেই সীমাবদ্ধ নয়, বহু দশকজুড়ে এ সম্পর্ক গড়ে উঠেছে

অনলাইন ডেস্ক রিপোর্ট।।যুক্তরাষ্ট্র ও রাশিয়ার সঙ্গে এক কঠিন ভারসাম্য রক্ষা করে চলেছেন নরেন্দ্র মোদি।একদিকে ট্রাম্প ও ভ্লাদিমির পুতিনের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রেখেছেন, অন্যদিকে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ নিয়ে নিরপেক্ষ অবস্থানে থাকার চেষ্টা করছেন তিনি।তবে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলোর কাছে ভারতের এ দ্বিমুখী নীতি হতাশার।

মস্কোর ওপর যুক্তরাষ্ট্র ও ইউরোপের অনেক দেশ নানাভাবে নিষেধাজ্ঞা আরোপ করলেও ভারতের মতো বিশাল অর্থনীতির একটি দেশ রাশিয়ার সঙ্গে বাণিজ্য ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখায় তাদের সেসব নিষেধাজ্ঞা অনেকটা দুর্বল হয়ে যায় বলে মনে করে তারা।আর এসব নিয়েই চটেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

নয়াদিল্লির এমন নীতি নিয়ে আর ধৈর্য ধরতে পারছেন না প্রেসিডেন্ট ট্রাম্প।ফলে ভারতের প্রধানমন্ত্রী মোদির কাছে তাঁর স্পষ্ট দাবি,ভারতকে নির্দিষ্ট একটি পক্ষ নিতে হবে।

নিজের এ দাবি জোরদার করতে রাশিয়া থেকে ভারতের সস্তায় অপরিশোধিত জ্বালানি তেল কেনার বিষয়টিকে কাজে লাগাচ্ছেন ট্রাম্প।আর এখানে তিনি হাতিয়ার হিসেবে ব্যবহার করছেন তাঁর বহুল আলোচিত বাণিজ্যনীতি।ফলে এত দিন পরস্পর ‘বন্ধু’ দাবি করে এলেও ধীরে ধীরে মুখোমুখি অবস্থানে চলে যাচ্ছেন ট্রাম্প ও মোদি।

শুধু বিপুল পরিমাণে রুশ তেল কিনেই থেমে থাকছে না ভারত। তারা সেই তেলের বড় একটি অংশ খোলাবাজারে বিক্রি করে বিশাল মুনাফা করছে।ইউক্রেনে রাশিয়ার যুদ্ধাস্ত্র কত মানুষকে হত্যা করছে, এ নিয়ে তাদের কোনো মাথাব্যথা নেই।

রাশিয়া থেকে তেল কেনার কারণে গত বুধবার ভারতের ওপর অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক আরোপ করেছেন ট্রাম্প।ফলে আগের ২৫ শতাংশ পাল্টা শুল্কসহ ভারতীয় পণ্যে মোট ৫০ শতাংশ শুল্ক আরোপ করল যুক্তরাষ্ট্র।২১ দিন পর এ নতুন শুল্কহার কার্যকর হবে।এর আগে গতকাল বৃহস্পতিবার থেকে কার্যকর হয়েছে প্রথম দফায় আরোপ করা ২৫ শতাংশ শুল্ক।

বাড়তি শুল্ক আরোপ করার বিষয়ে আগেই ভারতকে হুমকি দিয়েছিলেন ট্রাম্প।তখন তাঁর অভিযোগ ছিল,রাশিয়া থেকে তেল কিনে ইউক্রেনে হামলায় মস্কোকে সহায়তা করছে ভারত।

সামাজিক যোগাযাগামাধ্যমে দেওয়া এক পোস্টে ট্রাম্প লেখেন, ‘শুধু বিপুল পরিমাণে রুশ তেল কিনেই থেমে থাকছে না ভারত। তারা সেই তেলের বড় একটি অংশ খোলাবাজারে বিক্রি করে বিশাল মুনাফা করছে।ইউক্রেনে রাশিয়ার যুদ্ধাস্ত্র কত মানুষকে হত্যা করছে,এ নিয়ে তাদের কোনো মাথাব্যথা নেই।’

এদিকে অন্যান্য দেশ শুল্ক কমাতে যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি চুক্তি করতে যেখানে উঠেপড়ে লেগেছে,সেখানে যুক্তরাষ্ট্রের অতিরিক্ত শুল্ক আরোপকে ‘অন্যায্য,অযৌক্তিক ও অগ্রহণযোগ্য’ আখ্যা দিয়েছে নয়াদিল্লি।কারণ হিসেবে যুক্তরাষ্ট্র ও ইউরোপের অনেক দেশ রাশিয়ার কাছ থেকে এখনো সার, রাসায়নিকসহ অন্যান্য পণ্য কিনছে বলে দাবি করেছে ভারত।

রুশ তেলের ওপর ভারতের কেন এ নির্ভরশীলতা

বহুদিন ধরেই রাশিয়া থেকে অপরিশোধিত তেল আমদানি করে আসছে ভারত।দেশটির ১৪০ কোটির জনগণের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যেই এ তেল আমদানি করা হয়ে থাকে বলে এক বিবৃতিতে জানিয়েছে নয়াদিল্লির পররাষ্ট্র মন্ত্রণালয়।

বর্তমানে বিশ্বের তৃতীয় বৃহত্তম তেল ব্যবহারকারী দেশ হয়ে উঠেছে ভারত।এমনকি ২০৩০ সালের মধ্যে তেল ব্যবহারে তারা চীনকেও ছাড়িয়ে যাবে বলে ধারণা করছেন বিশ্লেষকদের অনেকে।

বাণিজ্য বিশ্লেষণকারী সংস্থা কেপলারের তথ্যমতে,চলতি বছরের প্রথম ৬ মাসে ভারতের মোট আমদানির ৩৬ শতাংশই হলো রাশিয়ার অপরিশোধিত তেল।

‘রুশ তেলের বাজার থেকে রাতারাতি বেরিয়ে আসা সম্ভব নয়’

২০২২ সালে ইউক্রেনে হামলা শুরুর পর ইউরোপের অধিকাংশ দেশ রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করে দেয়।এর পর থেকে রাশিয়ার তেলের প্রধান ক্রেতা হয়ে ওঠে চীন, ভারত ও তুরস্ক।

জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের রাশিয়া ও মধ্য-এশিয়াবিষয়ক সেন্টারের সহযোগী অধ্যাপক অমিতাভ সিং জানান,যুক্তরাষ্ট্র ও ইউরোপের দেশগুলোর নিষেধাজ্ঞায় পড়ে তেল বিক্রির ওপর বড় ধরনের ছাড় দেয় রাশিয়া।সেই ছাড়েই তেল কিনছে ভারত।অন্য কোনো দেশ থেকে এত কমে তেল কেনা সম্ভব নয়।এটি পুরোপুরি একটি অর্থনৈতিক বা বাণিজ্যিক সিদ্ধান্ত বলে মনে করে ভারত।তবে ইউক্রেন ও তার মিত্ররা এটিকে তীব্র সমালোচনার চোখে দেখছে।

যদিও কয়েক বছর ধরে ভারত অন্যান্য উৎস থেকেও তেল কিনতে শুরু করেছে,তবে রাশিয়া থেকে তেল কেনা পুরোপুরি বন্ধ করে দিলে সেই শূন্যতা সহজে পূরণীয় নয় বলে মনে করেন অমিতাভ সিং।

কেপলারের জ্যেষ্ঠ তেল বিশ্লেষক মুইউ জু বলেন,নিজেদের মোট তেলের চাহিদার ৮০ শতাংশই আমদানি করে থাকে ভারত।বিশ্বের প্রধান তেল রপ্তানিকারক দেশগুলোর জোট ওপেক কিছু বাড়তি উৎপাদনক্ষমতা রাখলেও রাশিয়া সমুদ্রপথে দৈনিক যে পরিমাণ তেল রপ্তানি করে,সেই পরিমাণ তেল উত্তোলন করাটা তাদের জন্য কঠিন।

এর আগে ইরানের তেলের সবচেয়ে বড় ক্রেতা ছিল ভারত। দৈনিক ৪ লাখ ৮০ হাজার ব্যারেল তেল কিনত দেশটি।

অমিতাভ সিং বলেন, ‘আসলে আমাদের হাত এখন বাঁধা। তেলের বাজার পরিচালনার জন্য ভারতের খুব বেশি পরিসর (নিজের মতো সিদ্ধান্ত নেওয়ার সুযোগ) অবশিষ্ট নেই।’ তাঁর মতে,অন্তত এখনই ট্রাম্পের দাবির কাছে দিল্লির নত হওয়ার সম্ভাবনা কম।মোদি সরকার যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য আলোচনা চালিয়ে যাবে এবং আগের মতো মধ্যপ্রাচ্য থেকে তেল আমদানির পথ খুঁজবে।তবে রুশ তেলের বাজার থেকে রাতারাতি বেরিয়ে আসা সম্ভব নয়।

ভারতের অর্থনীতি চলছে রাশিয়ার তেলে।এটি বৈশ্বিক তেল বাজারেও একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

ভারতের দাবি,রাশিয়া থেকে তেল কেনার কারণে তারা পশ্চিমা দেশগুলোর সঙ্গে মধ্যপ্রাচ্যের তেলের জন্য প্রতিযোগিতায় নামেনি।এভাবে তারা বৈশ্বিক বাজারে তেলের দাম কম রাখতে সহায়তা করছে।সরকারের এ দাবিকে সমর্থন করেছেন অধ্যাপক অমিতাভ।

অমিতাভ জানান, ভারত যদি অন্য কোনো উৎস থেকে তুলনামূলক বেশি দামে তেল আমদানি শুরু করে, তবে এর প্রভাব মার্কিন ভোক্তারাও টের পাবেন।কারণ,রাশিয়ার অপরিশোধিত তেলের একটি অংশ শোধন করে আবার বিভিন্ন দেশে রপ্তানি করে ভারত।এটি শুধু ভারত নয়, অন্যান্য তেল আমিদানিকারক দেশের জন্যও সুবিধার।

গবেষণা সংস্থা সেন্টার ফর রিসার্চ অন এনার্জি অ্যান্ড ক্লিন এয়ারের তথ্যমতে,অপরিশোধিত তেল থেকে উৎপাদিত ভারতীয় পণ্যগুলোর বড় ক্রেতাদের মধ্যে রয়েছে ইউরোপ, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র।

ঐতিহাসিক অংশীদারত্ব ও ভারসাম্যের কূটনীতি

ভারত-রাশিয়ার অংশীদারত্ব শুধু তেলেই সীমাবদ্ধ নয়, বহু দশকজুড়ে এ সম্পর্ক গড়ে উঠেছে।

স্নায়ুযুদ্ধের সময় আনুষ্ঠানিকভাবে নিরপেক্ষ অবস্থানে থাকলেও সত্তরের দশকে সোভিয়েত ইউনিয়নের দিকে ঝুঁকে পড়ে ভারত। সে সময় ভারতের প্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে সামরিক ও আর্থিক সহায়তা দেওয়া শুরু করে যুক্তরাষ্ট্র।তখন থেকেই ভারতের অন্যতম প্রধান অস্ত্র সরবরাহকারী হয়ে ওঠে রাশিয়া।

তবে গত কয়েক বছরে আবার ওয়াশিংটনের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়িয়েছে ভারত।একই সঙ্গে যুক্তরাষ্ট্রসহ তাদের মিত্র দেশ ফ্রান্স ও ইসরায়েল থেকেও অস্ত্র কেনা বাড়িয়েছে।অবশ্য এখনো রাশিয়ার শীর্ষ অস্ত্র ক্রেতা ভারতই। সেই সঙ্গে শুধু ট্রাম্প নন,পুতিনের সঙ্গেও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে মোদির।

২০১৯ সালে এক জনসভায় মোদির সঙ্গে বন্ধুত্বের প্রশংসা করে ট্রাম্প ঘোষণা দিয়েছিলেন যে ‘প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্পের মতো এমন বন্ধু ভারতের আর কখনো ছিল না।’

অধ্যাপক অমিতাভ বলেন,ট্রাম্প দ্বিতীয় মেয়াদে হোয়াইট হাউসে ফেরার পরও আশা করা হয়েছিল,এ বন্ধুত্ব অব্যাহত থাকবে। কিন্তু এবার সম্পর্কের টানাপোড়েন শুরু হয়েছে।

যুক্তরাষ্ট্র একদিকে সাম্প্রতিক ভারত-পাকিস্তান সংঘাতে সমঝোতার কৃতিত্ব দাবি করছে,আবার ভারতের রুশ তেল কেনাকে রাশিয়ার যুদ্ধাস্ত্র টিকিয়ে রাখার জন্য দায়ী করছে। আর এসব বিষয় নিয়ে অসন্তুষ্ট মোদি সরকার।

অন্যদিকে,দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার প্রথম দিনই ইউক্রেন-রাশিয়া যুদ্ধ বন্ধ করার প্রতিশ্রুতি দিলেও এখনো কিছু করতে না পারায় ট্রাম্প নিজেও হতাশ।

গত সপ্তাহে নিজ সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ক্ষোভ প্রকাশ করে ট্রাম্প লেখেন, ‘ভারত রাশিয়ার সঙ্গে কী করছে,তা আমি পরোয়া করি না।তারা চাইলে একসঙ্গে তাদের মৃতপ্রায় অর্থনীতিকে ধ্বংস করতে পারে। আমার তাতে কিছু আসে যায় না।’

  • এই সংক্রান্ত সংবাদ

    যুক্তরাষ্ট্রের গোপন অস্ত্র ‘ডিসকম্বোবুলেটর’ দিয়ে মাদুরো আটক করার দাবি ট্রাম্পের

    অনলাইন ডেস্ক রিপোর্ট।।যুক্তরাষ্ট্রের প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন,ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলা মাদুরোকে আটক করার সময় যুক্তরাষ্ট্র একটি গোপন অস্ত্র ব্যবহার করেছে,যাকে তিনি ‘ডিসকম্বোবুলেটর’ বলেছেন। ট্রাম্প বলছেন,এটি শত্রুপক্ষের যন্ত্রপাতি নিষ্ক্রিয় করার…

    বিস্তারিত পড়ুন

    যুক্তরাষ্ট্রে পারিবারিক বিরোধে বন্দুক হামলা: ভারতীয় বংশোদ্ভূত ব্যক্তির গুলিতে নিহত ৪

    অনলাইন ডেস্ক রিপোর্ট।।যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যের লরেন্সভিল শহরে পারিবারিক বিরোধের জেরে ভয়াবহ বন্দুক হামলার ঘটনা ঘটেছে।এ ঘটনায় ভারতীয় বংশোদ্ভূত এক ব্যক্তি তাঁর স্ত্রীসহ চারজন আত্মীয়কে গুলি করে হত্যা করেছেন। হামলার সময়…

    বিস্তারিত পড়ুন

    You Missed

    পাবলিক বিশ্ববিদ্যালয়ে শিক্ষক হয়রানি বাড়ছে, উদ্বেগে শিক্ষাবিদরা

    • By newadmin
    • ফেব্রুয়ারি ২, ২০২৬
    • 0
    • 38 views
    পাবলিক বিশ্ববিদ্যালয়ে শিক্ষক হয়রানি বাড়ছে, উদ্বেগে শিক্ষাবিদরা

    ব্যাংকিং খাতে সামনে আরও কঠিন চ্যালেঞ্জ, স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিতের আহ্বান: অর্থ উপদেষ্টা

    • By newadmin
    • ফেব্রুয়ারি ২, ২০২৬
    • 0
    • 38 views
    ব্যাংকিং খাতে সামনে আরও কঠিন চ্যালেঞ্জ, স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিতের আহ্বান: অর্থ উপদেষ্টা

    জামায়াত দেশকে আফগানিস্তান বানাতে চায়: মির্জা ফখরুল

    • By newadmin
    • ফেব্রুয়ারি ২, ২০২৬
    • 0
    • 34 views
    জামায়াত দেশকে আফগানিস্তান বানাতে চায়: মির্জা ফখরুল

    ত্রয়োদশ সংসদ নির্বাচনে নারী প্রার্থী কমেছে, তবু ৭৭ শতাংশই উচ্চশিক্ষিত

    • By newadmin
    • ফেব্রুয়ারি ২, ২০২৬
    • 0
    • 33 views
    ত্রয়োদশ সংসদ নির্বাচনে নারী প্রার্থী কমেছে, তবু ৭৭ শতাংশই উচ্চশিক্ষিত

    নির্বাচনি সংবাদ সংগ্রহে সাংবাদিকদের জন্য নতুন নির্দেশনা জারি করেছে নির্বাচন কমিশন

    • By newadmin
    • ফেব্রুয়ারি ২, ২০২৬
    • 0
    • 42 views
    নির্বাচনি সংবাদ সংগ্রহে সাংবাদিকদের জন্য নতুন নির্দেশনা জারি করেছে নির্বাচন কমিশন

    ভুঁইফোড় অনলাইন পোর্টাল ও রঙ বদলানো দালাল সাংবাদিকদের দাপট: ফ্যাসিবাদ কি ফিরছে নতুন মুখোশে?

    • By newadmin
    • ফেব্রুয়ারি ২, ২০২৬
    • 0
    • 51 views
    ভুঁইফোড় অনলাইন পোর্টাল ও রঙ বদলানো দালাল সাংবাদিকদের দাপট:  ফ্যাসিবাদ কি ফিরছে নতুন মুখোশে?

    শ্রীপুরে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মামা-ভাগিনা আটক

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১, ২০২৬
    • 0
    • 53 views
    শ্রীপুরে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মামা-ভাগিনা আটক

    নারীদের নেতৃত্ব নিয়ে জামায়াতের অবস্থান: আমীরে জামাতের নামে পোস্ট, হ্যাকিংয়ের দাবি

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১, ২০২৬
    • 0
    • 37 views
    নারীদের নেতৃত্ব নিয়ে জামায়াতের অবস্থান: আমীরে জামাতের নামে পোস্ট, হ্যাকিংয়ের দাবি

    তারেক রহমানের ফ্যামিলি কার্ড দেওয়ার আশ্বাস ভাওতাবাজি ও রাজনৈতিক মিথ্যাচার : আ স ম রেজাউল করীম

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১, ২০২৬
    • 0
    • 42 views
    তারেক রহমানের ফ্যামিলি কার্ড দেওয়ার আশ্বাস ভাওতাবাজি ও রাজনৈতিক মিথ্যাচার : আ স ম রেজাউল করীম

    বরিশাল-৪ আসনে নির্ধারিত সময়ে শতভাগ ভোটগ্রহণ নিয়ে প্রশ্ন

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 0
    • 54 views
    বরিশাল-৪ আসনে নির্ধারিত সময়ে শতভাগ ভোটগ্রহণ নিয়ে প্রশ্ন

    ভোলা–বরিশাল সড়কসহ ২টি বড় সেতু ও ৩৬টি সেতু নির্মাণে দেড় লক্ষ কোটি টাকার মেগা প্রকল্পে দক্ষিণাঞ্চলের নতুন দিগন্ত

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 0
    • 43 views
    ভোলা–বরিশাল সড়কসহ ২টি বড় সেতু ও ৩৬টি সেতু নির্মাণে দেড় লক্ষ কোটি টাকার মেগা প্রকল্পে দক্ষিণাঞ্চলের নতুন দিগন্ত

    বাংলাদেশে জামায়াত–সংশ্লিষ্ট নেতাদের বিরুদ্ধে যৌন নির্যাতন, ধর্ষণ ও দখলবাজির অভিযোগ: একটি সংকলিত পূর্ণাঙ্গ প্রতিবেদন

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 0
    • 30 views
    বাংলাদেশে জামায়াত–সংশ্লিষ্ট নেতাদের বিরুদ্ধে যৌন নির্যাতন, ধর্ষণ ও দখলবাজির অভিযোগ: একটি সংকলিত পূর্ণাঙ্গ প্রতিবেদন

    খাদেমের স্ত্রী ঝর্ণাকে নিয়ে রিসোর্টে,আর মামুনুল হকের স্ত্রী আমিনা তাইয়েবা রাজনৈতিক মাঠে—এই দ্বিচারিতার নামই রাষ্ট্রীয় ভণ্ডামি

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 0
    • 16 views
    খাদেমের স্ত্রী ঝর্ণাকে নিয়ে রিসোর্টে,আর মামুনুল হকের স্ত্রী আমিনা তাইয়েবা রাজনৈতিক মাঠে—এই দ্বিচারিতার নামই রাষ্ট্রীয় ভণ্ডামি

    আলাদা থাকা নিয়ে গুঞ্জন: কড়া জবাব দিলেন ওমর সানী

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 0
    • 25 views
    আলাদা থাকা নিয়ে গুঞ্জন: কড়া জবাব দিলেন ওমর সানী

    মেহেন্দিগঞ্জে ধানের শীষের পক্ষে মাঠে জেলা আইনজীবীরা

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 0
    • 21 views
    মেহেন্দিগঞ্জে ধানের শীষের পক্ষে মাঠে জেলা আইনজীবীরা

    নারায়ণগঞ্জ রিসোর্ট কাণ্ড থেকে জাতীয় রাজনীতি: মামুনুল হক ইস্যু ঘিরে ধারাবাহিক ঘটনা ও বিতর্ক

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 0
    • 27 views
    নারায়ণগঞ্জ রিসোর্ট কাণ্ড থেকে জাতীয় রাজনীতি: মামুনুল হক ইস্যু ঘিরে ধারাবাহিক ঘটনা ও বিতর্ক

    পটুয়াখালী-৩ আসনের প্রার্থীর বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ,কারণ দর্শানোর নোটিশ

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 0
    • 14 views
    পটুয়াখালী-৩ আসনের প্রার্থীর বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ,কারণ দর্শানোর নোটিশ

    ঢাকা-৯ আসনের রাজনৈতিক ঐতিহ্য ও যোগ্য নেতৃত্বের ধারাবাহিকতা: সাবের হোসেন চৌধুরী থেকে ডা. তাসনিম জারা

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 0
    • 16 views
    ঢাকা-৯ আসনের রাজনৈতিক ঐতিহ্য ও যোগ্য নেতৃত্বের ধারাবাহিকতা: সাবের হোসেন চৌধুরী থেকে ডা. তাসনিম জারা

    এসেনসিয়াল ড্রাগসের এমডি নিয়োগ ঘিরে ৩০ কোটি টাকার চুক্তির অভিযোগ

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 0
    • 32 views
    এসেনসিয়াল ড্রাগসের এমডি নিয়োগ ঘিরে ৩০ কোটি টাকার চুক্তির অভিযোগ

    মুন্সিগঞ্জে মা–মেয়ে হত্যাকাণ্ড: প্রতিবেশী ভাড়াটে গ্রেপ্তার

    • By newadmin
    • জানুয়ারি ৩০, ২০২৬
    • 0
    • 23 views
    মুন্সিগঞ্জে মা–মেয়ে হত্যাকাণ্ড: প্রতিবেশী ভাড়াটে গ্রেপ্তার

    নরসিংদীতে সুরেশ অয়েল মিল: হামলা-লুটপাটের অভিযোগ, রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা

    • By newadmin
    • জানুয়ারি ৩০, ২০২৬
    • 0
    • 19 views
    নরসিংদীতে সুরেশ অয়েল মিল: হামলা-লুটপাটের অভিযোগ, রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা

    রাজশাহীতে সাংবাদিক দম্পতির রহস্যজনক ঘটনা, স্ত্রী নিহত স্বামী হাসপাতালে

    • By newadmin
    • জানুয়ারি ৩০, ২০২৬
    • 0
    • 20 views
    রাজশাহীতে সাংবাদিক দম্পতির রহস্যজনক ঘটনা, স্ত্রী নিহত স্বামী হাসপাতালে

    লন্ডন থেকে আসা যুক্তরাজ্য আওয়ামী লীগের নেতারা দিল্লিতে শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ

    • By newadmin
    • জানুয়ারি ৩০, ২০২৬
    • 0
    • 18 views
    লন্ডন থেকে আসা যুক্তরাজ্য আওয়ামী লীগের নেতারা দিল্লিতে শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ

    দেড় বছরে বিএনপির অভ্যন্তরীণ কোন্দলে ১৩৮ জন নিহত: আগস্ট ২০২৪ থেকে ডিসেম্বর ২০২৫ পর্যন্ত রক্তাক্ত রাজনীতির পূর্ণ ঘটনাপঞ্জি

    • By newadmin
    • জানুয়ারি ৩০, ২০২৬
    • 0
    • 15 views
    দেড় বছরে বিএনপির অভ্যন্তরীণ কোন্দলে ১৩৮ জন নিহত: আগস্ট ২০২৪ থেকে ডিসেম্বর ২০২৫ পর্যন্ত রক্তাক্ত রাজনীতির পূর্ণ ঘটনাপঞ্জি

    অন্তর্বর্তী সরকারের মুখোশের আড়ালে বিচারহীনতা ও গণমাধ্যম নিধনের রাষ্ট্রনীতি

    • By newadmin
    • জানুয়ারি ৩০, ২০২৬
    • 0
    • 22 views
    অন্তর্বর্তী সরকারের মুখোশের আড়ালে বিচারহীনতা ও গণমাধ্যম নিধনের রাষ্ট্রনীতি

    ভুয়া সাংবাদিকদের পর্যবেক্ষক কার্ড দেওয়ার ঝুঁকি নিয়ে উদ্বেগ

    • By newadmin
    • জানুয়ারি ৩০, ২০২৬
    • 0
    • 15 views
    ভুয়া সাংবাদিকদের পর্যবেক্ষক কার্ড দেওয়ার ঝুঁকি নিয়ে উদ্বেগ

    আওয়ামী লীগ–বিএনপি দূরত্ব কমার আভাস?

    • By newadmin
    • জানুয়ারি ৩০, ২০২৬
    • 0
    • 2 views
    আওয়ামী লীগ–বিএনপি দূরত্ব কমার আভাস?

    অবকাঠামো উন্নয়ন,রাজনৈতিক বিতর্ক ও জনজীবন: একটি নিরপেক্ষ বিশ্লেষণ

    • By newadmin
    • জানুয়ারি ৩০, ২০২৬
    • 0
    • 1 views
    অবকাঠামো উন্নয়ন,রাজনৈতিক বিতর্ক ও জনজীবন: একটি নিরপেক্ষ বিশ্লেষণ

    নাইকো দুর্নীতি মামলায় বাংলাদেশের পক্ষে আন্তর্জাতিক আদালতের রায়

    • By newadmin
    • জানুয়ারি ৩০, ২০২৬
    • 0
    • 2 views
    নাইকো দুর্নীতি মামলায় বাংলাদেশের পক্ষে আন্তর্জাতিক আদালতের রায়

    ঘটনার সময় কারাগারে থাকা আসামিকে গ্রেপ্তার দেখানোর আবেদন, পুলিশ কর্মকর্তাকে শোকজ

    • By newadmin
    • জানুয়ারি ২৯, ২০২৬
    • 0
    • 0 views
    ঘটনার সময় কারাগারে থাকা আসামিকে গ্রেপ্তার দেখানোর আবেদন, পুলিশ কর্মকর্তাকে শোকজ

    জামিননামা ছাড়াই হত্যা মামলার তিন আসামির মুক্তি, তদন্ত কমিটি গঠন

    • By newadmin
    • জানুয়ারি ২৯, ২০২৬
    • 0
    • 3 views
    জামিননামা ছাড়াই হত্যা মামলার তিন আসামির মুক্তি, তদন্ত কমিটি গঠন

    দল নিষিদ্ধের সংস্কৃতির বিরুদ্ধে সতর্কবার্তা তারেক রহমানের

    • By newadmin
    • জানুয়ারি ২৯, ২০২৬
    • 0
    • 0 views
    দল নিষিদ্ধের সংস্কৃতির বিরুদ্ধে সতর্কবার্তা তারেক রহমানের

    টেংরাটিলা বিস্ফোরণ: নাইকোকে দিতে হবে ৫১৬ কোটি টাকার ক্ষতিপূরণ, ICSID রায় বাংলাদেশের পক্ষে

    • By newadmin
    • জানুয়ারি ২৯, ২০২৬
    • 0
    • 3 views
    টেংরাটিলা বিস্ফোরণ: নাইকোকে দিতে হবে ৫১৬ কোটি টাকার ক্ষতিপূরণ, ICSID রায় বাংলাদেশের পক্ষে

    সাংবাদিকরা নির্বাচনী সংবাদ সংগ্রহে পাবেন আগের নিয়ম অনুযায়ী কার্ড

    • By newadmin
    • জানুয়ারি ২৯, ২০২৬
    • 0
    • 3 views
    সাংবাদিকরা নির্বাচনী সংবাদ সংগ্রহে পাবেন আগের নিয়ম অনুযায়ী কার্ড

    প্রটোকল ভেঙে সেনাপ্রধানের হাত ধরে হাঁটা: বাহিনীর ভেতরে সমালোচনা, রাষ্ট্রীয় শালীনতা নিয়ে প্রশ্ন

    • By newadmin
    • জানুয়ারি ২৯, ২০২৬
    • 0
    • 0 views
    প্রটোকল ভেঙে সেনাপ্রধানের হাত ধরে হাঁটা: বাহিনীর ভেতরে সমালোচনা, রাষ্ট্রীয় শালীনতা নিয়ে প্রশ্ন

    ইসির নির্দেশনা: গণভোটে সরকারি কর্মকর্তারা ‘হ্যাঁ’ বা ‘না’-এর পক্ষে প্রচার চালাতে পারবেন না

    • By newadmin
    • জানুয়ারি ২৯, ২০২৬
    • 0
    • 1 views
    ইসির নির্দেশনা: গণভোটে সরকারি কর্মকর্তারা ‘হ্যাঁ’ বা ‘না’-এর পক্ষে প্রচার চালাতে পারবেন না

    সাংবাদিক কার্ড ও স্টিকার ইস্যুতে নির্বাচন কমিশনের বিরুদ্ধে ঢাকা সাংবাদিক ইউনিয়নের ক্ষোভ

    • By newadmin
    • জানুয়ারি ২৯, ২০২৬
    • 0
    • 1 views
    সাংবাদিক কার্ড ও স্টিকার ইস্যুতে নির্বাচন কমিশনের বিরুদ্ধে ঢাকা সাংবাদিক ইউনিয়নের ক্ষোভ

    শেখ হাসিনার সময়ে মাথাপিছু আয় বৃদ্ধি, অন্তর্বর্তী সরকার আমলে মাথাপিছু ঋণের চাপ

    • By newadmin
    • জানুয়ারি ২৯, ২০২৬
    • 0
    • 0 views
    শেখ হাসিনার সময়ে মাথাপিছু আয় বৃদ্ধি, অন্তর্বর্তী সরকার আমলে মাথাপিছু ঋণের চাপ

    ত্রয়োদশ সংসদ নির্বাচন: আলোচনার কেন্দ্রে দুই নারী প্রার্থী তাসনিম জারা ও রুমিন ফারহানা

    • By newadmin
    • জানুয়ারি ২৯, ২০২৬
    • 0
    • 1 views
    ত্রয়োদশ সংসদ নির্বাচন: আলোচনার কেন্দ্রে দুই নারী প্রার্থী তাসনিম জারা ও রুমিন ফারহানা

    সাইবার মামলায় বরিশাল বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা সেলিনা বেগমের জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ

    • By newadmin
    • জানুয়ারি ২৯, ২০২৬
    • 0
    • 2 views
    সাইবার মামলায় বরিশাল বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা সেলিনা বেগমের জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ

    সরকারি খাসজমি দখলের অভিযোগ: মেহেন্দিগঞ্জে জনসাধারণের চলাচলের জন্য উন্মুক্ত হালট জমি নিয়ে বিতর্ক

    • By newadmin
    • জানুয়ারি ২৯, ২০২৬
    • 0
    • 2 views
    সরকারি খাসজমি দখলের অভিযোগ:  মেহেন্দিগঞ্জে জনসাধারণের চলাচলের জন্য উন্মুক্ত হালট জমি নিয়ে বিতর্ক

    শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল: প্যাথলজি পরীক্ষার সরকারি মূল্য তালিকা প্রকাশ

    • By newadmin
    • জানুয়ারি ২৮, ২০২৬
    • 0
    • 4 views
    শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল: প্যাথলজি পরীক্ষার সরকারি মূল্য তালিকা প্রকাশ