ভারত অনির্দিষ্টকালের জন্য পেঁয়াজ রপ্তানি নিষেধাজ্ঞা জারি করেছে

অনলাইন ডেস্ক।।অনির্দিষ্টকালের জন্য পেঁয়াজ রপ্তানি বন্ধের ঘোষণা দিয়েছে ভারত।দেশটিতে আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে বাজার পরিস্থিতি স্বাভাবিক রাখতে এমন পদক্ষেপ নিয়েছে কর্তৃপক্ষ।

বিশ্বের সবচেয়ে বড় পেঁয়াজ রপ্তানিকারক দেশ ভারত।গত বছরের ডিসেম্বরে পেঁয়াজ রপ্তারি ওপর নিষেধাজ্ঞা দেয় ভারত। যা বাড়িয়ে আগামী ৩১ মার্চ করা হয়।কিন্তু এ সময় শেষ হওয়ার আগেই পেঁয়াজ রপ্তানি নিয়ে নতুন করে নিষেধাজ্ঞার কথা জানাল দেশটি।

গতকাল শুক্রবার বিকেলে জারি করা একটি আদেশে বলা হয়েছে,পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত পেঁয়াজের ওপর নিষেধাজ্ঞা বহাল থাকবে।

নাম না প্রকাশের শর্তে মুম্বাই-ভিত্তিক একটি রপ্তানি সংস্থার এক নির্বাহী সংবাদমাধ্যমকে জানান,নতুন মৌসুমের ফসলের ক্রমবর্ধমান সরবরাহের সঙ্গে দরপতনের বিষয়টি বিবেচনায় নিলে,নিষেধাজ্ঞার সময়সীমা বাড়ানো বিষয়টি আশ্চর্যজনক এবং একেবারেই অপ্রয়োজনীয়।’

সবচেয়ে বড় পেঁয়াজ উৎপাদনকারী রাজ্য মহারাষ্ট্রের কিছু পাইকারি বাজারে পেঁয়াজের ব্যাপক দরপতন হয়েছে।ওই নির্বাহী বলেছেন,ডিসেম্বরে প্রতি একশ কেজি পেঁয়াজের মূল্য ৪ হাজার ৫০০ রুপি ছিল।তা কমে এখন এক হাজার ২০০ রুপিতে নেমেছে

বাংলাদেশ,মালয়েশিয়া,নেপাল এবং সংযুক্ত আরব আমিরাতের মতো দেশগুলো পেঁয়াজের ঘাটতি পূরণে ভারতের উপর নির্ভরশীল।পেঁয়াজ রপ্তানিতে নিষেধাজ্ঞা দেওয়ার পর থেকে উচ্চ মূল্যের সঙ্গে লড়ছে দেশগুলো।

  • Related Posts

    বাকিতে এলপিজি আমদানির সুযোগ দিল বাংলাদেশ ব্যাংক-সর্বোচ্চ ২৭০ দিন পর্যন্ত ঋণসুবিধা পাবেন আমদানিকারকরা

    নিজস্ব প্রতিবেদক।।তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) আমদানিকারকদের জন্য ঋণসুবিধা সহজ করেছে বাংলাদেশ ব্যাংক।এখন থেকে এলপিজি আমদানির ক্ষেত্রে সর্বোচ্চ ২৭০ দিন পর্যন্ত বাকিতে বা ঋণের মাধ্যমে গ্যাস আমদানির সুযোগ পাবেন ব্যবসায়ীরা। সোমবার…

    নির্ধারিত দামের বাইরে সিলিন্ডার গ্যাস: ১৩০৬ টাকার এলপিজি বিক্রি হচ্ছে ২৫০০ টাকায়-নিয়ন্ত্রণহীন বাজার, নজরদারির ঘাটতিতে ভোক্তা জিম্মি

    নিজস্ব প্রতিবেদক।।সরকার নির্ধারিত দামের বাইরে দেশের বিভিন্ন অঞ্চলে এলপিজি সিলিন্ডার গ্যাস বিক্রি হচ্ছে দ্বিগুণ দামে।বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) কর্তৃক ঘোষিত সর্বশেষ মূল্য অনুযায়ী ১২ কেজি এলপিজি সিলিন্ডারের খুচরা মূল্য…

    You Missed

    শ্রীপুরে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মামা-ভাগিনা আটক

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১, ২০২৬
    • 1 views
    শ্রীপুরে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মামা-ভাগিনা আটক

    নারীদের নেতৃত্ব নিয়ে জামায়াতের অবস্থান: আমীরে জামাতের নামে পোস্ট, হ্যাকিংয়ের দাবি

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১, ২০২৬
    • 1 views
    নারীদের নেতৃত্ব নিয়ে জামায়াতের অবস্থান: আমীরে জামাতের নামে পোস্ট, হ্যাকিংয়ের দাবি

    তারেক রহমানের ফ্যামিলি কার্ড দেওয়ার আশ্বাস ভাওতাবাজি ও রাজনৈতিক মিথ্যাচার : আ স ম রেজাউল করীম

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১, ২০২৬
    • 1 views
    তারেক রহমানের ফ্যামিলি কার্ড দেওয়ার আশ্বাস ভাওতাবাজি ও রাজনৈতিক মিথ্যাচার : আ স ম রেজাউল করীম

    বরিশাল-৪ আসনে নির্ধারিত সময়ে শতভাগ ভোটগ্রহণ নিয়ে প্রশ্ন

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 1 views
    বরিশাল-৪ আসনে নির্ধারিত সময়ে শতভাগ ভোটগ্রহণ নিয়ে প্রশ্ন

    ভোলা–বরিশাল সড়কসহ ২টি বড় সেতু ও ৩৬টি সেতু নির্মাণে দেড় লক্ষ কোটি টাকার মেগা প্রকল্পে দক্ষিণাঞ্চলের নতুন দিগন্ত

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 0 views
    ভোলা–বরিশাল সড়কসহ ২টি বড় সেতু ও ৩৬টি সেতু নির্মাণে দেড় লক্ষ কোটি টাকার মেগা প্রকল্পে দক্ষিণাঞ্চলের নতুন দিগন্ত

    বাংলাদেশে জামায়াত–সংশ্লিষ্ট নেতাদের বিরুদ্ধে যৌন নির্যাতন, ধর্ষণ ও দখলবাজির অভিযোগ: একটি সংকলিত পূর্ণাঙ্গ প্রতিবেদন

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 1 views
    বাংলাদেশে জামায়াত–সংশ্লিষ্ট নেতাদের বিরুদ্ধে যৌন নির্যাতন, ধর্ষণ ও দখলবাজির অভিযোগ: একটি সংকলিত পূর্ণাঙ্গ প্রতিবেদন