ভারতে পালিয়ে যাওয়ার সময় এসিড নিক্ষেপকারী জিয়া গ্রেপ্তার

নাটোর প্রতিনিধি।।ভারতে পালানোকালে নাটোরের লালপুরে সাবেক স্ত্রীসহ এক শিশুর শরীরে এসিড নিক্ষেপের ঘটনায় মাদক মামলার আসামি মো. জিয়াউর রহমান জিয়াকে (৪১) গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২১ ডিসেম্বর ২০২৩) ভোরে ঝিনাইদহ জেলার মহেষপুর থানা পুলিশের যৌথ অভিযানে ঘটনায় অভিযুক্ত আসামী মো. জিয়াউর রহমান জিয়া ভারতে পালানোর চেষ্টাকালে ঝিনাইদহ জেলার মহেষপুর থানাধীন সীমান্ত এলাকা হতে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত মো. জিয়াউর রহমান জিয়া উপজেলার রামকৃষ্ণপুর (চিনিবটতলা) গ্রামের আব্দুস ছাত্তারের ছেলে।

লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছিম আহম্মেদ বিষয়টি নিশ্চিত করে বলেন,আসামির সাবেক শ্বশুর দুড়দুড়িয়া গ্রামের মো. রমজেদ মন্ডলের ছেলে মো. রান্টু মন্ডল (৪৬) বাদী হয়ে লালপুর থানায় মামলা করায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।

অভিযোগ,পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ৮বছর আগে নাটোরের লালপুরের দুড়দুড়িয়া গ্রামের মো. রান্টু মন্ডলের মেয়ে রিমা ইয়াসমিনের (২৮) সাথে আসামী রামকৃষ্ণপুর (চিনির বটতলা) গ্রামের মো. আব্দুস সাত্তারের ছেলে মো. জিয়াউর রহমান জিয়ার (৪১) বিবাহ হয়।দাম্পত্য জীবনে তাদের ৬ বছর বয়সের একটি ছেলে সন্তান আছে।

আসামী জিয়াউর রহমান জিয়া মাদক মামলায় গ্রেপ্তার হয়ে প্রায় দেড় বছর জেল হাজতে থাকেন।সাংসারিক জীবনে তাদের বনিবনা না হওয়ায় তার স্ত্রী প্রায় ৩মাস পূর্বে জিয়াকে তালাক দেন।জেল থেকে ছাড়া পেয়ে বিষয়টি জানতে পেরে জিয়া ক্ষিপ্ত হন।

গত মঙ্গলবার রাত সোয়া ৮টার দিকে জিয়া একটি কাচের বোতলের মধ্যে এসিড হাতে করে দুড়দুড়িয়া গ্রামে তার শ্বশুর বাড়ি গিয়ে স্ত্রীর নাম ধরে বাড়ির বাইরে থেকে ডাক দেন। তার সাবেক স্ত্রী ঘর হতে বের হলে বোতলে থাকা এসিড জাতীয় পদার্থ তার স্ত্রীর মুখে ছুড়ে মারেন।এতে তার স্ত্রীর মুখমন্ডলের ডান দিকসহ শরীরের বিভিন্ন অংশ এবং সঙ্গে থাকা চাচাত বোন মাইমুনা খাতুনের কপাল,বাম চোখসহ মুখ মন্ডলে লেগে ক্ষত পোড়া জখম প্রাপ্ত হয়।এদিকে জিয়াউর রহমান সাথে সাথেই মোটর সাইকেল যোগে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

পরে পরিবারের লোকজন তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।আহতরা বর্তমানে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে (রামেক) চিকিৎসাধীন রয়েছেন।

মামলা দায়েরের পর নাটোরের পুলিশ সুপার মো. তারিকুল ইসলাম পিপিএম-এর নির্দেশে অতিরিক্ত পুলিশ সুপার (বড়াইগ্রাম সার্কেল) মো. শরীফ আল রাজীবের নেতৃত্বে লালপুর থানার একটি চৌকস আভিযানিক দল তথ্য প্রযুক্তি ব্যবহার করে বৃহস্পতিবার (২১ ডিসেম্বর ২০২৩) ভোরে ঝিনাইদহ জেলার মহেষপুর থানা পুলিশের যৌথ অভিযানে ঘটনায় অভিযুক্ত আসামী মো. জিয়াউর রহমান জিয়া ভারতে পালানোর চেষ্টাকালে ঝিনাইদহ জেলার মহেষপুর থানাধীন সীমান্ত এলাকা হতে গ্রেপ্তার করে।

লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছিম আহম্মেদ বলেন,মাদক মামলার আসামি মো. জিয়াউর রহমান জিয়া জেল থেকে ছাড়া পেয়েই এ ঘটনা ঘটিয়েছেন।আসামী জিয়াকে আদালতের মাধ্যমে নাটোর জেলহাজতে পাঠানো হয়েছে।

  • Related Posts

    রাজশাহীতে সাংবাদিক দম্পতির রহস্যজনক ঘটনা, স্ত্রী নিহত স্বামী হাসপাতালে

    রাজশাহী ব্যুরো: রাজশাহীর হড়গ্রাম বাজার এলাকায় শুক্রবার সন্ধ্যার পর এক সাংবাদিক দম্পতির বাসায় রহস্যজনক ঘটনা ঘটেছে।এতে দম্পতির স্ত্রী রওশন আরা (৫০) নিহত হয়েছেন। তার স্বামী,সাংবাদিক গোলাম কিবরিয়া কামাল (৫৫) আহত…

    রাজশাহীতে সড়ক দুর্ঘটনায় নারীসহ ৩ জন নিহত, পুলিশকে বিক্ষুব্ধ জনতার ধাওয়া

    রাজশাহী প্রতিনিধি।।রাজশাহীর পুঠিয়া উপজেলার পোল্লাপুকুর এলাকায় রোববার বিকেলে সড়ক দুর্ঘটনায় নারীসহ তিনজন নিহত হয়েছেন।রাজশাহী থেকে আসা একটি অটোরিকশার সঙ্গে বিপরীত দিক থেকে আসা ‘রাজকীয় পরিবহন’ বাসের মুখোমুখি সংঘর্ষ ঘটে।আহতদের হাসপাতালে…

    You Missed

    শ্রীপুরে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মামা-ভাগিনা আটক

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১, ২০২৬
    • 1 views
    শ্রীপুরে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মামা-ভাগিনা আটক

    নারীদের নেতৃত্ব নিয়ে জামায়াতের অবস্থান: আমীরে জামাতের নামে পোস্ট, হ্যাকিংয়ের দাবি

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১, ২০২৬
    • 1 views
    নারীদের নেতৃত্ব নিয়ে জামায়াতের অবস্থান: আমীরে জামাতের নামে পোস্ট, হ্যাকিংয়ের দাবি

    তারেক রহমানের ফ্যামিলি কার্ড দেওয়ার আশ্বাস ভাওতাবাজি ও রাজনৈতিক মিথ্যাচার : আ স ম রেজাউল করীম

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১, ২০২৬
    • 1 views
    তারেক রহমানের ফ্যামিলি কার্ড দেওয়ার আশ্বাস ভাওতাবাজি ও রাজনৈতিক মিথ্যাচার : আ স ম রেজাউল করীম

    বরিশাল-৪ আসনে নির্ধারিত সময়ে শতভাগ ভোটগ্রহণ নিয়ে প্রশ্ন

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 1 views
    বরিশাল-৪ আসনে নির্ধারিত সময়ে শতভাগ ভোটগ্রহণ নিয়ে প্রশ্ন

    ভোলা–বরিশাল সড়কসহ ২টি বড় সেতু ও ৩৬টি সেতু নির্মাণে দেড় লক্ষ কোটি টাকার মেগা প্রকল্পে দক্ষিণাঞ্চলের নতুন দিগন্ত

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 0 views
    ভোলা–বরিশাল সড়কসহ ২টি বড় সেতু ও ৩৬টি সেতু নির্মাণে দেড় লক্ষ কোটি টাকার মেগা প্রকল্পে দক্ষিণাঞ্চলের নতুন দিগন্ত

    বাংলাদেশে জামায়াত–সংশ্লিষ্ট নেতাদের বিরুদ্ধে যৌন নির্যাতন, ধর্ষণ ও দখলবাজির অভিযোগ: একটি সংকলিত পূর্ণাঙ্গ প্রতিবেদন

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 1 views
    বাংলাদেশে জামায়াত–সংশ্লিষ্ট নেতাদের বিরুদ্ধে যৌন নির্যাতন, ধর্ষণ ও দখলবাজির অভিযোগ: একটি সংকলিত পূর্ণাঙ্গ প্রতিবেদন