অনলাইন ডেস্ক রিপোর্ট।।২০ সেপ্টেম্বর শেষ হওয়া সপ্তাহে রিজার্ভ ২ দশমিক ৮ বিলিয়ন ডলার বেড়ে ৬৯২ দশমিক ৩ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে,যা সর্বকালের সর্বোচ্চ বৈদেশিক মুদ্রার রিজার্ভে রেকর্ড ভারতে।

শুক্রবার (২৭ সেপ্টেম্বর) রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়া এ তথ্য জানিয়েছে।

এ নিয়ে দ্বিতীয় সপ্তাহের মতো ভারতের বৈদেশিক মুদ্রার রিজার্ভে রেকর্ড হলো।এর আগে ১৩ সেপ্টেম্বর শেষ হওয়া সপ্তাহে দেশটির রিজার্ভ ২২৩ মিয়িলন ডলার বেড়ে ৬৮৯ দশমিক ৪৬ বিলিয়ন ডলার হয়েছিল।

ব্যাংকটির সাপ্তাহিক পরিসংখ্যান অনুযায়ী,ফরেইন কারেন্সি অ্যাসেটস দুই বিলিয়ন ডলার বেড়ে ৬০৫ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে।

তাছাড়া সোনার মজুত ৭২৬ মিলিয়ন টন বেড়ে ৬৩ দশমিক ৬ বিলিয়ন টনে দাঁড়িয়েছে।একই সময়ে এসডিআর ১২১ মিলিয়ন ডলার বেড়ে ১৮ দশমিক ৫৩ বিলিয়ন ডলার হয়েছে।

মূলত নগদ অর্থ ব্যবস্থাপনার ক্ষেত্রে বাজারে হস্তক্ষেপ করে থাকে রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়া। বিশেষ করে রুপির পতন ঠেকাতে তারা ডলার বিক্রি করে থাকে।

সূত্র: দ্য ইকোনমিক টাইমস

প্রতিষ্ঠাতা সভাপতি ও সম্পাদকমন্ডলীর উপদেষ্টা:- ডক্টর শাম্মী আহমেদ* এ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন। *প্রকাশক-সম্পাদক:- এম মাজহারুল ইসলাম। **নির্বাহী সম্পাদক:--------------। **প্রধান বার্তা সম্পাদক:- ------------** বার্তা সম্পাদক:- এইচকেএম রোকন মিয়া। **ব্যবস্হাপনা সম্পাদক:- মোঃ শামীম আহমেদ* মোঃ মনিরুল ইসলাম। *আইন উপদেষ্টা:- এ্যাডভোকেট মোঃ মনজিল মোরশেদ* এ্যাডভোকেট মোঃ আফজালুল করিম। ** বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:- এএমএম টাওয়ার মেরুল বাড্ডা(প্রগতি সরণি) ঢাকা-১২১২। প্রতিষ্ঠা অফিস:- শহীদ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক( ১০৮ সদর রোড) বরিশাল। যোগাযোগের মোবাইল নাম্বার:-০১৯১৫-৬৩৩০৬০। E-Mail:-mazharulislam55683@gmail.com-jugantorbarta24@gmail.com-digitalbdnews2018@gmail.com Missed