ভারতকে বিনামূল্যে বুলেট ট্রেন দিচ্ছে-জাপান

অনলাইন ডেস্ক রিপোর্ট।।জাপান থেকেই ভারতের জন্য আসছে সবচেয়ে গতিময় ‘শিনকানসেন’ কোম্পানির বুলেট ট্রেন। বিশ্বের সব থেকে দ্রুতগতির ট্রেন ‘শিনকানসেন’। সব ঠিক থাকলে ২০২৭ সালে ভারতের রেল ট্র্যাকে ছুটবে সেই ট্রেন।

সম্প্রতি জাপান ঘোষণা করেছে যে,ভারতকে ই-৫ ও ই-৩ সিরিজের ‘শিনকানসেন’ ট্রেন উপহার হিসেবে দেওয়া হবে। জাপানের সংবাদমাধ্যমে এই রিপোর্ট প্রকাশিত হয়েছে। খবর হিন্দুস্তান টাইমসের।

বুলেট ট্রেন চালানোর জন্য মুম্বই-আমেদাবাদ রেল করিডর তৈরি করার কাজ চলছে।সেই করিডরে পরীক্ষা করার জন্যই ওই দুটি ট্রেন দিচ্ছে জাপান।২০২৬-এর শুরুর দিকেই ভারতে পৌঁছে যাবে সেই ট্রেন।

তবে ‘শিনকানসেন’ মডেলের আধুনিকতর ট্রেন হল ই-১০ সিরিজের।সেটি ২০৩০-এ চালু হওয়ার কথা। তবে সেই ট্রেন প্রস্তুত করার ক্ষেত্রে ই-৫ ও ই-৩ সিরিজের ট্রেন দুটি খুবই গুরুত্বপূর্ণ।২০২৭-এ আংশিকভাবে চালু হতে পারে এই লাইন।

উল্লেখ্য,ইস্ট জাপান রেলওয়ের তৈরি ই-৫ সিরিজের ট্রেনও যথেষ্ট আধুনিক।এই ট্রেনের গতি হতে পারে সর্বোচ্চ ৩২০ কিলোমিটার প্রতি ঘণ্টা।ভারতের প্রথম বুলেট ট্রেন প্রজেক্টের জন্য এই ট্রেনকেই বেছে নেওয়া হয়েছে।তবে ই-১০ সিরিজের ট্রেনের গতি আরও বেশি।এটি আলফা-এক্স নামেও পরিচিত। এর গতি ছুঁতে পারে ৪০০ কিমি প্রতি ঘণ্টা।

  • Related Posts

    যুক্তরাষ্ট্রের গোপন অস্ত্র ‘ডিসকম্বোবুলেটর’ দিয়ে মাদুরো আটক করার দাবি ট্রাম্পের

    অনলাইন ডেস্ক রিপোর্ট।।যুক্তরাষ্ট্রের প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন,ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলা মাদুরোকে আটক করার সময় যুক্তরাষ্ট্র একটি গোপন অস্ত্র ব্যবহার করেছে,যাকে তিনি ‘ডিসকম্বোবুলেটর’ বলেছেন। ট্রাম্প বলছেন,এটি শত্রুপক্ষের যন্ত্রপাতি নিষ্ক্রিয় করার…

    যুক্তরাষ্ট্রে পারিবারিক বিরোধে বন্দুক হামলা: ভারতীয় বংশোদ্ভূত ব্যক্তির গুলিতে নিহত ৪

    অনলাইন ডেস্ক রিপোর্ট।।যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যের লরেন্সভিল শহরে পারিবারিক বিরোধের জেরে ভয়াবহ বন্দুক হামলার ঘটনা ঘটেছে।এ ঘটনায় ভারতীয় বংশোদ্ভূত এক ব্যক্তি তাঁর স্ত্রীসহ চারজন আত্মীয়কে গুলি করে হত্যা করেছেন। হামলার সময়…

    You Missed

    শ্রীপুরে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মামা-ভাগিনা আটক

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১, ২০২৬
    • 1 views
    শ্রীপুরে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মামা-ভাগিনা আটক

    নারীদের নেতৃত্ব নিয়ে জামায়াতের অবস্থান: আমীরে জামাতের নামে পোস্ট, হ্যাকিংয়ের দাবি

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১, ২০২৬
    • 1 views
    নারীদের নেতৃত্ব নিয়ে জামায়াতের অবস্থান: আমীরে জামাতের নামে পোস্ট, হ্যাকিংয়ের দাবি

    তারেক রহমানের ফ্যামিলি কার্ড দেওয়ার আশ্বাস ভাওতাবাজি ও রাজনৈতিক মিথ্যাচার : আ স ম রেজাউল করীম

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১, ২০২৬
    • 1 views
    তারেক রহমানের ফ্যামিলি কার্ড দেওয়ার আশ্বাস ভাওতাবাজি ও রাজনৈতিক মিথ্যাচার : আ স ম রেজাউল করীম

    বরিশাল-৪ আসনে নির্ধারিত সময়ে শতভাগ ভোটগ্রহণ নিয়ে প্রশ্ন

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 1 views
    বরিশাল-৪ আসনে নির্ধারিত সময়ে শতভাগ ভোটগ্রহণ নিয়ে প্রশ্ন

    ভোলা–বরিশাল সড়কসহ ২টি বড় সেতু ও ৩৬টি সেতু নির্মাণে দেড় লক্ষ কোটি টাকার মেগা প্রকল্পে দক্ষিণাঞ্চলের নতুন দিগন্ত

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 0 views
    ভোলা–বরিশাল সড়কসহ ২টি বড় সেতু ও ৩৬টি সেতু নির্মাণে দেড় লক্ষ কোটি টাকার মেগা প্রকল্পে দক্ষিণাঞ্চলের নতুন দিগন্ত

    বাংলাদেশে জামায়াত–সংশ্লিষ্ট নেতাদের বিরুদ্ধে যৌন নির্যাতন, ধর্ষণ ও দখলবাজির অভিযোগ: একটি সংকলিত পূর্ণাঙ্গ প্রতিবেদন

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 1 views
    বাংলাদেশে জামায়াত–সংশ্লিষ্ট নেতাদের বিরুদ্ধে যৌন নির্যাতন, ধর্ষণ ও দখলবাজির অভিযোগ: একটি সংকলিত পূর্ণাঙ্গ প্রতিবেদন