ভান্ডারিয়ার স্কুলের প্রধান শিক্ষকের গাফলতিতে ১২০ জন শিক্ষার্থী উপবৃত্তী থেকে বঞ্চিত

নিজস্ব প্রতিনিধিঃ-পিরোজপুর জেলার ভাণ্ডারিয়া উপজেলাধীন ১ নং ভিটাবাড়ীয়ার ১০নং পশ্চিম শিয়ালকাঠী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অরুন কুমার মন্ডলের ভুলের কারনে গত বছরের জুলাই থেকে ডিসেম্বর ২০২১ ইং সালের শিক্ষার্থীদের ৬ মাসের উপবৃত্তি, IPEMIS সহ বিদ্যালয়ের সকল গুরুত্বপূর্ণ তথ্য যথাযথ ভাবে নির্ধারিত সময়ে (২৮/০৭/২০২২ ইং রাত ১২ টা পর্যন্ত) দাখিল না করার কারনে অত্র স্কুলের একজন শিক্ষার্থী ও উপবৃত্তির টাকা পায় নায়।

অত্র স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি দিপংকর সমাদ্দারের কাছে এ ব্যাপারে জানতে চাইলে তিনি বলেন, এ বিষয়টি তো আমাদের দেখার কিছু নাই, হেডমাস্টার সবকিছু করেন যা হয়েছে ওনার ভুলের কারনেই হয়েছে।

স্থানীয় ইউপি সদস্য ও ম্যানেজিং কমিটির সদস্য শওকত হোসেন সোহাগ বলেন, আমাদের এ স্কুলের অধিকাংশ ছাত্র-ছাত্রীরা নিম্ন মধ্যবিত্ত পরিবারের সন্তান আসলে উপবৃত্তির টাকা থেকে তারা বঞ্চিত হওয়া সত্যিই দুঃখজনক, কর্তৃপক্ষের কাছে আবেদন ছাত্র-ছাত্রীর টাকা যেন পায়।

ম্যানেজিং কমিটির সহ-সভাপতি মোঃ তুহিন হাওলাদার বলেন, স্কুলের প্রধান শিক্ষক অরুণ কুমার মন্ডলের গাফলতির কারনে ১২০ জন শিক্ষার্থী উপবৃত্তী থেকে বঞ্চিত হয়েছে, তিনি কাগজ সাবমিটের বিষয়ে স্কুলের কারো সাথে আলাপ করে নায়।

এদিকে উপজেলা শিক্ষা অফিসার মোঃ নাসির উদ্দিন খলিফা এর স্বাক্ষরিত গত ২২ আগস্ট ২০২২ ইং তারিখে এক অফিস আদেশ [স্মারক নং- উঃ শিঃ অঃ /ভাণ্ডাঃ/ ৬০৭(৮)] এর মাধ্যমে অরুন কুমার মন্ডল কে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে স্কুলের সিনিয়র সহকারী শিক্ষক জনাব বিউটি আক্তারকে প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালনের নির্দেশ প্রধান করা হয়।

  • Related Posts

    ক্ষমতা থাকলেও শিক্ষা কেন থেমে যায়? রাজনৈতিক অঙ্গনে নতুন বিতর্ক

    নিজস্ব প্রতিবেদক।।বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে শাসকগোষ্ঠীর পারিবারিক প্রভাব,যোগ্যতা ও শিক্ষাগত মান নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ও রাজনৈতিক অঙ্গনে একটি প্রশ্ন ঘুরপাক খাচ্ছে—রাষ্ট্রক্ষমতার সর্বোচ্চ স্তরে থাকা পরিবারের…

    শিক্ষক নির্যাতনের অভিযোগ: জয়নাব বিনতে হোসেনের ওপর হামলার প্রতিবাদ

    বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) বাংলা বিভাগের সহকারী অধ্যাপক জয়নাব বিনতে হোসেনের ওপর সন্ত্রাসী হামলার অভিযোগ উঠেছে।ঘটনাটি শিক্ষাঙ্গনে গভীর উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি করেছে।…

    You Missed

    শ্রীপুরে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মামা-ভাগিনা আটক

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১, ২০২৬
    • 1 views
    শ্রীপুরে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মামা-ভাগিনা আটক

    নারীদের নেতৃত্ব নিয়ে জামায়াতের অবস্থান: আমীরে জামাতের নামে পোস্ট, হ্যাকিংয়ের দাবি

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১, ২০২৬
    • 1 views
    নারীদের নেতৃত্ব নিয়ে জামায়াতের অবস্থান: আমীরে জামাতের নামে পোস্ট, হ্যাকিংয়ের দাবি

    তারেক রহমানের ফ্যামিলি কার্ড দেওয়ার আশ্বাস ভাওতাবাজি ও রাজনৈতিক মিথ্যাচার : আ স ম রেজাউল করীম

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১, ২০২৬
    • 1 views
    তারেক রহমানের ফ্যামিলি কার্ড দেওয়ার আশ্বাস ভাওতাবাজি ও রাজনৈতিক মিথ্যাচার : আ স ম রেজাউল করীম

    বরিশাল-৪ আসনে নির্ধারিত সময়ে শতভাগ ভোটগ্রহণ নিয়ে প্রশ্ন

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 1 views
    বরিশাল-৪ আসনে নির্ধারিত সময়ে শতভাগ ভোটগ্রহণ নিয়ে প্রশ্ন

    ভোলা–বরিশাল সড়কসহ ২টি বড় সেতু ও ৩৬টি সেতু নির্মাণে দেড় লক্ষ কোটি টাকার মেগা প্রকল্পে দক্ষিণাঞ্চলের নতুন দিগন্ত

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 0 views
    ভোলা–বরিশাল সড়কসহ ২টি বড় সেতু ও ৩৬টি সেতু নির্মাণে দেড় লক্ষ কোটি টাকার মেগা প্রকল্পে দক্ষিণাঞ্চলের নতুন দিগন্ত

    বাংলাদেশে জামায়াত–সংশ্লিষ্ট নেতাদের বিরুদ্ধে যৌন নির্যাতন, ধর্ষণ ও দখলবাজির অভিযোগ: একটি সংকলিত পূর্ণাঙ্গ প্রতিবেদন

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 1 views
    বাংলাদেশে জামায়াত–সংশ্লিষ্ট নেতাদের বিরুদ্ধে যৌন নির্যাতন, ধর্ষণ ও দখলবাজির অভিযোগ: একটি সংকলিত পূর্ণাঙ্গ প্রতিবেদন