বৈদেশিক মুদ্রায় যেকোনো মূল্য পরিশোধ ও প্রাপ্তির আট কর্মঘণ্টার মধ্যে ড্যাশবোর্ডে তথ্য দিতে হবে

নিজস্ব প্রতিবেদক।।ব্যাংকগুলোর বৈদেশিক মুদ্রা লেনদেনের তথ্য নিয়মিত ভিত্তিতে বাংলাদেশ ব্যাংকে পাঠানোর নিয়ম রয়েছে।এই তথ্য কেন্দ্রীয় ব্যাংকের বৈদেশিক মুদ্রার ড্যাশবোর্ডে জমা দিতে হয়।কিন্তু অনেক ব্যাংকই তা মানছে না বলে অভিযোগ করেছে কেন্দ্রীয় ব্যাংক।এমন পরিস্থিতিতে বৈদেশিক মুদ্রার সঠিক লেনদেনের তথ্য আট কর্মঘণ্টার মধ্যে ড্যাশবোর্ডে জমা দিতে ব্যাংকগুলোকে নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

ব্যাংকগুলোর কাছে পাঠানো বাংলাদেশ ব্যাংকের নির্দেশনায় বলা হয়,ড্যাশবোর্ডে বৈদেশিক মুদ্রার তথ্য জমা দেওয়ার ক্ষেত্রে কিছু ব্যাংক বিলম্বে হিসাব দিচ্ছে,আবার কিছু ব্যাংক ভুল তথ্য দিচ্ছে।এতে লেনদেন ভারসাম্যের হিসাব,মুদ্রানীতি প্রণয়ন ও তা বাস্তবায়নে সমস্যায় পড়ছে কেন্দ্রীয় ব্যাংক।

কেন্দ্রীয় ব্যাংক বলছে,এখন থেকে আমদানি ও রপ্তানির ঋণপত্রে বৈদেশিক মুদ্রায় যেকোনো মূল্য পরিশোধ ও প্রাপ্তির আট কর্মঘণ্টার মধ্যে ড্যাশবোর্ডে তথ্য দিতে হবে।সঠিক ও পূর্ণাঙ্গ তথ্য ড্যাশবোর্ডে প্রদান করতে হবে।এ ছাড়া ড্যাশবোর্ডে রিপোর্টিং তদারকির জন্য ব্যাংকের প্রধান কার্যালয়ের সংশ্লিষ্ট বিভাগের মাধ্যমে কার্যকর তদারকি ব্যবস্থা করতে হবে।

ড্যাশবোর্ডের মাধ্যমে বাংলাদেশ ব্যাংক বৈদেশিক মুদ্রার হালনাগাদ তথ্য পেয়ে থাকে।ব্যাংকগুলো নিজেরাই ড্যাশবোর্ডে তথ্য জমা দিতে পারে।কোনো প্রতিষ্ঠানের রপ্তানি আয় বিদেশে আটকে থাকলে বাংলাদেশ ব্যাংক ড্যাশবোর্ডের মাধ্যমে ওই প্রতিষ্ঠানের ঋণপত্রে খোলা বন্ধ করে দিতে পারে।তবে কিছু ব্যাংকের অসহযোগিতার কারণে ড্যাশবোর্ডের মাধ্যমে পুরো চিত্র মিলছে না বলে জানিয়েছেন কেন্দ্রীয় ব্যাংকের সংশ্লিষ্ট কর্মকর্তারা।

  • Related Posts

    শেখ হাসিনার সময়ে মাথাপিছু আয় বৃদ্ধি, অন্তর্বর্তী সরকার আমলে মাথাপিছু ঋণের চাপ

    ডেস্ক রিপোর্ট।।বাংলাদেশের অর্থনীতিতে গত দেড় দশকের সবচেয়ে বড় পরিবর্তন দুটি সূচকে স্পষ্ট—একদিকে শেখ হাসিনা সরকারের আমলে মানুষের মাথাপিছু আয় উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে,অন্যদিকে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে মাথাপিছু ঋণের বোঝা দ্রুত…

    উন্নয়ন নেই, তবু ঋণ বাড়ছে—বাংলাদেশের বাস্তবতায় অন্তর্বর্তী সরকারের অর্থনৈতিক চ্যালেঞ্জ

    নিজস্ব প্রতিবেদক।।বাংলাদেশে অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণের পর বড় কোনো নতুন উন্নয়ন প্রকল্প অনুমোদন না হলেও রাষ্ট্রীয় ঋণের পরিমাণ দ্রুত বৃদ্ধি পেয়েছে।এই বাস্তবতা শুধু অতীত সরকারের নেওয়া সিদ্ধান্তের উত্তরাধিকার নয়,বরং বর্তমান…

    You Missed

    শ্রীপুরে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মামা-ভাগিনা আটক

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১, ২০২৬
    • 1 views
    শ্রীপুরে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মামা-ভাগিনা আটক

    নারীদের নেতৃত্ব নিয়ে জামায়াতের অবস্থান: আমীরে জামাতের নামে পোস্ট, হ্যাকিংয়ের দাবি

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১, ২০২৬
    • 1 views
    নারীদের নেতৃত্ব নিয়ে জামায়াতের অবস্থান: আমীরে জামাতের নামে পোস্ট, হ্যাকিংয়ের দাবি

    তারেক রহমানের ফ্যামিলি কার্ড দেওয়ার আশ্বাস ভাওতাবাজি ও রাজনৈতিক মিথ্যাচার : আ স ম রেজাউল করীম

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১, ২০২৬
    • 1 views
    তারেক রহমানের ফ্যামিলি কার্ড দেওয়ার আশ্বাস ভাওতাবাজি ও রাজনৈতিক মিথ্যাচার : আ স ম রেজাউল করীম

    বরিশাল-৪ আসনে নির্ধারিত সময়ে শতভাগ ভোটগ্রহণ নিয়ে প্রশ্ন

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 1 views
    বরিশাল-৪ আসনে নির্ধারিত সময়ে শতভাগ ভোটগ্রহণ নিয়ে প্রশ্ন

    ভোলা–বরিশাল সড়কসহ ২টি বড় সেতু ও ৩৬টি সেতু নির্মাণে দেড় লক্ষ কোটি টাকার মেগা প্রকল্পে দক্ষিণাঞ্চলের নতুন দিগন্ত

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 0 views
    ভোলা–বরিশাল সড়কসহ ২টি বড় সেতু ও ৩৬টি সেতু নির্মাণে দেড় লক্ষ কোটি টাকার মেগা প্রকল্পে দক্ষিণাঞ্চলের নতুন দিগন্ত

    বাংলাদেশে জামায়াত–সংশ্লিষ্ট নেতাদের বিরুদ্ধে যৌন নির্যাতন, ধর্ষণ ও দখলবাজির অভিযোগ: একটি সংকলিত পূর্ণাঙ্গ প্রতিবেদন

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 1 views
    বাংলাদেশে জামায়াত–সংশ্লিষ্ট নেতাদের বিরুদ্ধে যৌন নির্যাতন, ধর্ষণ ও দখলবাজির অভিযোগ: একটি সংকলিত পূর্ণাঙ্গ প্রতিবেদন