নিজস্ব প্রতিবেদক।।গ্রীষ্মের তাপপ্রবাহে তীব্র গরমে অতিষ্ঠ হয়ে বৃষ্টির জন্য নারায়ণগঞ্জের রূপগঞ্জে বিশেষ নামাজ (সালাতুল ইসতিসকা) আদায় শেষে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৮ এপ্রিল) দুপুরে উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের চনপাড়া শেখ রাসেলনগর কেন্দ্রীয় ঈদগাহ মাঠে এ নামাজ অনুষ্ঠিত হয়। শেখ রাসেলনগর ১নং ওয়ার্ডের বাইতুল ফালাহ জামে মসজিদ পরিচালনা কমিটির উদ্যোগে আয়োজিত এ বিশেষ নামাজ ও মোনাজাতে স্থানীয় শতাধিক মুসল্লি অংশ নেন।দোয়া ও মোনাজাতে মুসল্লিরা তওবা করে অঝোরে কান্নাকাটি করে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করেন। গত কয়েকদিনের টানা তাপপ্রবাহ থেকে মুক্তি পেতে বৃষ্টির প্রার্থনায় ও মহান সৃষ্টিকর্তা আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য এ বিশেষ নামাজ আদায় করেন এলাকাবাসী।দুই রাকাআত নফল নামাজ আদায়ের পর মহান আল্লাহ তায়ালার কাছে বৃষ্টির জন্য প্রার্থনা করেন শেখ রাসেলনগর ইউনিয়নের সর্বস্তরের জনগণ। এ সময় তীব্র গরম থেকে রক্ষা পেতে রাজধানীসহ সারা দেশের মানুষের জন্য দোয়া করা হয়।এছাড়া তীব্র গরমে গর্ভবতী মা, শিশু ও বৃদ্ধদের জন্য বিশেষ মোনাজাত করা হয়।নামাজে ইমামতি করেন বায়তুল ফালাহ জামে মসজিদের পেশ ইমাম মুফতি শরিফুল ইসলাম। মোনাজাত পরিচালনা করেন শেখ রাসেল নগর ইউনিয়ন পরিষদের ইমাম ঐক্য পরিষদের সভাপতি মাওলানা মুফতি আব্দুর রাজ্জাক। Post navigation নিউ সুপার মার্কেটে অগ্নিকাণ্ড ঘটনায় ৯ সদস্যের তদন্ত কমিটি ঈদের ৩দিন যেসব এলাকার গ্যাস সরবরাহ বন্ধ থাকবে