নিজস্ব প্রতিবেদক।।বিসিএস ৪৫তম প্রিলিমিনারি পরীক্ষায় ৭৮ হাজার ৮০৩ জন পরিক্ষার্থী অংশ নেননি,যা মোট পরীক্ষার্থীর ২২ দশমিক ৭৬ শতাংশ।এসব পরীক্ষার্থী অংশ না নেওয়ায় প্রায় সাড়ে ৫ কোটি টাকা ক্ষতির আশঙ্কা করছে পিএসসি। যদিও নির্ধারিত ফি দিয়ে আবেদন করেছেন পরীক্ষার্থীরা। শনিবার দুপুরে সরকারি কর্ম কমিশন (পিএসসি) চেয়ারম্যান সোহরাব হোসাইন গণমাধ্যমকে এ তথ্য জানান।

সোহরাব হোসাইন জানান, ৪৫তম বিসিএসে অংশ নিতে আবেদন করছিলেন তিন লাখ ৪৬ হাজার পরীক্ষার্থী।তার মধ্যে দুই লাখ ৬৮ হাজার ১১৯ জন অংশগ্রহণ করেছে।এতে ৭৮ হাজার ৮০৩ জন প্রার্থী অংশগ্রহণ করেননি।পরীক্ষায় উপস্থিতির হার ৭৭ দশমিক ২৪ শতাংশ।অনুপস্থিত ছিলেন ২২ দশমিক ৭৬ শতাংশ।অনুপস্থিত পরীক্ষার্থীদের জন্য পিএসসির প্রায় সাড়ে পাঁচ কোটি টাকা ক্ষতি হতে পারে বলে জানান তিনি।

শুক্রবার দেশের আটটি বিভাগীয় শহরে ৪৫তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়।আবেদন করা শিক্ষার্থীদের অনুপাতে পরীক্ষার প্রশ্নপত্র,হাজিরা শিটসহ আনুষঙ্গিক সব প্রস্তুতি নেওয়া হয়।ঢাকা,চট্টগ্রাম,রাজশাহী,খুলনা,বরিশাল, সিলেট,রংপুর ও ময়মনসিংহ বিভাগে শুক্রবার একযোগে প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়।সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ২০০ নম্বরের পরীক্ষায় অংশ নেন প্রার্থীরা।

এদিকে ৪৫তম বিসিএসের সর্বশেষ তথ্য অনুসারে,এতে আবেদন করেছেন ৩ লাখ ৪৬ হাজার প্রার্থী।গত বছরের ৩০ নভেম্বর পিএসসির ওয়েবসাইটে ৪৫তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়।১০ ডিসেম্বর আবেদন শুরু হয়ে শেষ হয় ৩১ ডিসেম্বর।৪৫তম বিসিএসের মাধ্যমে মোট ২ হাজার ৩০৯ জন ক্যাডার নেওয়া হবে।নন-ক্যাডারে নেওয়া হবে ১ হাজার ২২ জনকে।

৪৫তম বিসিএসে ২ হাজার ৩০৯ ক্যাডারের মধ্যে সবচেয়ে বেশি নিয়োগ হবে চিকিৎসায়।সহকারী ও ডেন্টাল সার্জন মিলিয়ে ৫৩৯ জনকে নিয়োগ দেওয়া হবে।চিকিৎসার পর সবচেয়ে বেশি শিক্ষা ক্যাডারে নিয়োগ পাবেন ৪৩৭ জন। এরপর পুলিশে ৮০,কাস্টমসে ৫৪,প্রশাসনে ২৭৪ জনকে নিয়োগ দেওয়া হবে।

প্রিলিমিনারি পরীক্ষায় ২০০ নম্বরের এমসিকিউ প্রশ্ন থাকবে। প্রতিটি শুদ্ধ উত্তরের জন্য ১ নম্বর এবং ভুল উত্তর দিলে প্রতিটি ভুলের জন্য মোট প্রাপ্ত নম্বর থেকে শূন্য দশমিক ৫০ নম্বর করে কাটা যাবে।

প্রতিষ্ঠাতা সভাপতি ও সম্পাদকমন্ডলীর উপদেষ্টা:- ডক্টর শাম্মী আহমেদ* এ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন। *প্রকাশক-সম্পাদক:- এম মাজহারুল ইসলাম। **নির্বাহী সম্পাদক:--------------। **প্রধান বার্তা সম্পাদক:- ------------** বার্তা সম্পাদক:- এইচকেএম রোকন মিয়া। **ব্যবস্হাপনা সম্পাদক:- মোঃ শামীম আহমেদ* মোঃ মনিরুল ইসলাম। *আইন উপদেষ্টা:- এ্যাডভোকেট মোঃ মনজিল মোরশেদ* এ্যাডভোকেট মোঃ আফজালুল করিম। ** বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:- এএমএম টাওয়ার মেরুল বাড্ডা(প্রগতি সরণি) ঢাকা-১২১২। প্রতিষ্ঠা অফিস:- শহীদ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক( ১০৮ সদর রোড) বরিশাল। যোগাযোগের মোবাইল নাম্বার:-০১৯১৫-৬৩৩০৬০। E-Mail:-mazharulislam55683@gmail.com-jugantorbarta24@gmail.com-digitalbdnews2018@gmail.com Missed