বিশ্ব অর্থনীতি ভালো বার্তা দিচ্ছে না অন্তত আগামী ৬ মাসের আমদানি-রফতানি বাণিজ্যে

নিজস্ব প্রতিবেদক।।দেশের পোশাক রফতানি আয়ের প্রবৃদ্ধি বছর শেষে কমে আসার দুশ্চিন্তা বাড়ছে।এতে শঙ্কা বাড়ছে বাজার সংকোচনেরও।এমন ইঙ্গিত দিয়ে বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিকেএমইএ) ও বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রফতানিকারক সমিতি (বিজিএমইএ) বলছে,এই চ্যালেঞ্জ যেন দীর্ঘ না হয়,সে জন্য পণ্য ও বাজার বৈচিত্র্যে কাজ করছেন উদ্যোক্তারা।

রফতানি আয়ে সাড়ে ৩৫ শতাংশ প্রবৃদ্ধি নিয়ে গত অর্থবছর শেষ করে এখন পর্যন্ত বেশ ভালো অবস্থানেই দেশের রফতানিমুখী তৈরি পোশাক খাত।চলতি বছরের মে পর্যন্ত ১১ মাসে এ খাতের প্রবৃদ্ধি হয়েছে ১০ দশমিক ৬১ শতাংশ,যা লক্ষ্যমাত্রার চেয়েও শূন্য দশমিক ৭৬ শতাংশ বেশি।

তবে মূল্যস্ফীতির ঘানি টানা সংকোচনমুখী বিশ্ব অর্থনীতি ভালো বার্তা দিচ্ছে না অন্তত আগামী ৬ মাসের আমদানি-রফতানি বাণিজ্যে।বিকেএমইএর নির্বাহী সভাপতি মোহাম্মদ হাতেম বলেন,বর্তমানে এ খাতে সাময়িক সংকট চলছে। বিশ্বব্যাপী একই অবস্থা।তবে চলতি বছর কিছুটা সংকটের মধ্য দিয়ে গেলেও ২০২৪ সালে এ খাত ঘুরে দাঁড়াবে বলে আশা প্রকাশ করেন তিনি।

এদিকে নানা চ্যালেঞ্জ মোকাবিলায় অভ্যস্ত উদ্যোক্তারা বলছেন,উৎপাদনশীলতা আর বাজার উপযোগিতা বৃদ্ধি করে রফতানি আয়ের চাকা সচল রাখতে কাজ করছেন তারা।

বিজিএমইএ সভাপতি ফারুক হাসান বলেন,পণ্য ও বাজার বৈচিত্র্যকরণের কাজ করা হচ্ছে।ম্যানমেইড ফাইবারের রফতানি বাড়ানোর চেষ্টা চলছে।দেশে তৈরি ম্যানমেইড ফাইবারের প্রচুর সম্ভাবনা রয়েছে।

তবে ঘুরে দাঁড়ানোর এই সমীকরণে নতুন করে যেন ‘মেইড ইন বাংলাদেশ’ ভাবমূর্তি সংকটে না পড়ে;সে জন্য রাজনৈতিক স্থিতিশীলতা ধরে রাখার পরামর্শ দেন অর্থনীতিবিদ ড. মাহফুজ কবীর।

তিনি বলেন,নির্বাচন নিয়ে দেশে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটলে বিশ্ববাজারে এর নেতিবাচক প্রভাব পড়তে পারে।যার প্রভাব পড়বে দেশের সবচেয়ে সম্ভাবনাময় তৈরি পোশাক খাতেও।এ খাতের সম্ভাবনা বাড়াতে দেশে রাজনৈতিক স্থিতিশীলতা বজায় থাকা প্রয়োজন।দেশের অর্থনৈতিক স্বার্থ ও উন্নয়নের চলমান প্রক্রিয়া অব্যাহত রাখতে হবে।

আর আগামীর বাণিজ্য শঙ্কা দূর করতে বিদেশে দূতাবাসগুলোকে দূরদর্শী নীতি অনুসরণ করে উদ্যোক্তাদের পাশে থাকার তাগিদ সংশ্লিষ্টদের।

  • Related Posts

    শেখ হাসিনার সময়ে মাথাপিছু আয় বৃদ্ধি, অন্তর্বর্তী সরকার আমলে মাথাপিছু ঋণের চাপ

    ডেস্ক রিপোর্ট।।বাংলাদেশের অর্থনীতিতে গত দেড় দশকের সবচেয়ে বড় পরিবর্তন দুটি সূচকে স্পষ্ট—একদিকে শেখ হাসিনা সরকারের আমলে মানুষের মাথাপিছু আয় উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে,অন্যদিকে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে মাথাপিছু ঋণের বোঝা দ্রুত…

    উন্নয়ন নেই, তবু ঋণ বাড়ছে—বাংলাদেশের বাস্তবতায় অন্তর্বর্তী সরকারের অর্থনৈতিক চ্যালেঞ্জ

    নিজস্ব প্রতিবেদক।।বাংলাদেশে অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণের পর বড় কোনো নতুন উন্নয়ন প্রকল্প অনুমোদন না হলেও রাষ্ট্রীয় ঋণের পরিমাণ দ্রুত বৃদ্ধি পেয়েছে।এই বাস্তবতা শুধু অতীত সরকারের নেওয়া সিদ্ধান্তের উত্তরাধিকার নয়,বরং বর্তমান…

    You Missed

    শ্রীপুরে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মামা-ভাগিনা আটক

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১, ২০২৬
    • 1 views
    শ্রীপুরে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মামা-ভাগিনা আটক

    নারীদের নেতৃত্ব নিয়ে জামায়াতের অবস্থান: আমীরে জামাতের নামে পোস্ট, হ্যাকিংয়ের দাবি

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১, ২০২৬
    • 1 views
    নারীদের নেতৃত্ব নিয়ে জামায়াতের অবস্থান: আমীরে জামাতের নামে পোস্ট, হ্যাকিংয়ের দাবি

    তারেক রহমানের ফ্যামিলি কার্ড দেওয়ার আশ্বাস ভাওতাবাজি ও রাজনৈতিক মিথ্যাচার : আ স ম রেজাউল করীম

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১, ২০২৬
    • 0 views
    তারেক রহমানের ফ্যামিলি কার্ড দেওয়ার আশ্বাস ভাওতাবাজি ও রাজনৈতিক মিথ্যাচার : আ স ম রেজাউল করীম

    বরিশাল-৪ আসনে নির্ধারিত সময়ে শতভাগ ভোটগ্রহণ নিয়ে প্রশ্ন

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 1 views
    বরিশাল-৪ আসনে নির্ধারিত সময়ে শতভাগ ভোটগ্রহণ নিয়ে প্রশ্ন

    ভোলা–বরিশাল সড়কসহ ২টি বড় সেতু ও ৩৬টি সেতু নির্মাণে দেড় লক্ষ কোটি টাকার মেগা প্রকল্পে দক্ষিণাঞ্চলের নতুন দিগন্ত

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 0 views
    ভোলা–বরিশাল সড়কসহ ২টি বড় সেতু ও ৩৬টি সেতু নির্মাণে দেড় লক্ষ কোটি টাকার মেগা প্রকল্পে দক্ষিণাঞ্চলের নতুন দিগন্ত

    বাংলাদেশে জামায়াত–সংশ্লিষ্ট নেতাদের বিরুদ্ধে যৌন নির্যাতন, ধর্ষণ ও দখলবাজির অভিযোগ: একটি সংকলিত পূর্ণাঙ্গ প্রতিবেদন

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 0 views
    বাংলাদেশে জামায়াত–সংশ্লিষ্ট নেতাদের বিরুদ্ধে যৌন নির্যাতন, ধর্ষণ ও দখলবাজির অভিযোগ: একটি সংকলিত পূর্ণাঙ্গ প্রতিবেদন