বিশ্বকাপে ভারতীয় নির্বাচকদের পাঁচ সদস্যের কমিটিকে বরখাস্ত

অনলাইন ডেস্ক রিপোর্ট।।সদ্য সমাপ্ত টি-টোয়েন্টি বিশ্বকাপে ইংল্যান্ডের কাছে শোচনীয় হারে ফাইনালে উঠতে না পারার ব্যর্থতা মানতে পারছে না ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।

বিষয়টি নিয়ে তোলাপাড় চলছে রজার বিনির বোর্ডে।

দলের এমন পারফরম্যান্সে ক্ষুব্ধ হয়ে বিশ্বকাপে ভারতীয় নির্বাচকদের পাঁচ সদস্যের কমিটিকে বরখাস্ত করেছে বিসিসিআই। এরইসঙ্গে নতুন নির্বাচক কমিটিও আহ্বান করা হয়েছে।

বরখাস্ত হওয়া ওই কমিটিতে ছিলেন ভারতের সাবেক তারকা পেসার চেতন শর্মা, সুনীল জোসি, হারভিন্দার সিং ও দেভাশিষ মোহান্ত।

এ নিয়ে দীর্ঘ এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে ভারতীয় বোর্ড।

সেখানে বিসিসিআই লিখেছে, পুরুষ ক্রিকেট দলের জন্যে পাঁচ জন জাতীয় নির্বাচক আহ্বান করা হচ্ছে। যোগ্যতা হিসাবে ভারতের হয়ে কমপক্ষে সাতটি টেস্ট ম্যাচ খেলা বা ৩০টি প্রথম শ্রেণির ম্যাচ খেলা, ১০টি একদিনের ম্যাচ এবং ২০টি প্রথম শ্রেণির ম্যাচ খেলা সাবেক ক্রিকেটারদের থেকে আবেদন চাওয়া হয়েছে। অন্তত পাঁচ বছর আগে অবসর নিয়েছেন এমন প্রার্থীরাই আবেদন করতে পারবেন। বোর্ডের কোনো ক্রিকেট কমিটিতে পাঁচ বছর কাটিয়েছেন, এ রকম কেউ আবেদন করতে পারবেন না। ২৮ নভেম্বর সন্ধ্যা ৬টা পর্যন্ত আবেদন করা যাবে।

  • Related Posts

    ম্যানচেস্টার সিটি ২–০ উলভস: শিরোপা দৌড়ে আর্সেনালের ওপর চাপ বাড়াল সিটি

    ডেস্ক রিপোর্ট।।ইংলিশ প্রিমিয়ার লিগে টানা দুই ম্যাচে ড্র করে কিছুটা চাপে পড়েছিল শিরোপা দৌড়ে এগিয়ে থাকা আর্সেনাল।সেই চাপ আরও বাড়িয়ে দিল ম্যানচেস্টার সিটি। নিজেদের মাঠ ইতিহাদ স্টেডিয়ামে উলভসকে ২-০ গোলে…

    মুস্তাফিজ ইস্যুতে আইপিএল সম্প্রচার বন্ধের নির্দেশ সরকারের

    নিজস্ব প্রতিবেদক।।বাংলাদেশের তারকা ক্রিকেটার মুস্তাফিজুর রহমানকে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)-এ কলকাতা নাইট রাইডার্স দল থেকে বাদ দেওয়ার ঘটনায় কড়া প্রতিক্রিয়া জানিয়েছে বাংলাদেশ সরকার।এ প্রেক্ষিতে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বাংলাদেশে…

    You Missed

    শ্রীপুরে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মামা-ভাগিনা আটক

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১, ২০২৬
    • 1 views
    শ্রীপুরে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মামা-ভাগিনা আটক

    নারীদের নেতৃত্ব নিয়ে জামায়াতের অবস্থান: আমীরে জামাতের নামে পোস্ট, হ্যাকিংয়ের দাবি

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১, ২০২৬
    • 1 views
    নারীদের নেতৃত্ব নিয়ে জামায়াতের অবস্থান: আমীরে জামাতের নামে পোস্ট, হ্যাকিংয়ের দাবি

    তারেক রহমানের ফ্যামিলি কার্ড দেওয়ার আশ্বাস ভাওতাবাজি ও রাজনৈতিক মিথ্যাচার : আ স ম রেজাউল করীম

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১, ২০২৬
    • 1 views
    তারেক রহমানের ফ্যামিলি কার্ড দেওয়ার আশ্বাস ভাওতাবাজি ও রাজনৈতিক মিথ্যাচার : আ স ম রেজাউল করীম

    বরিশাল-৪ আসনে নির্ধারিত সময়ে শতভাগ ভোটগ্রহণ নিয়ে প্রশ্ন

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 1 views
    বরিশাল-৪ আসনে নির্ধারিত সময়ে শতভাগ ভোটগ্রহণ নিয়ে প্রশ্ন

    ভোলা–বরিশাল সড়কসহ ২টি বড় সেতু ও ৩৬টি সেতু নির্মাণে দেড় লক্ষ কোটি টাকার মেগা প্রকল্পে দক্ষিণাঞ্চলের নতুন দিগন্ত

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 0 views
    ভোলা–বরিশাল সড়কসহ ২টি বড় সেতু ও ৩৬টি সেতু নির্মাণে দেড় লক্ষ কোটি টাকার মেগা প্রকল্পে দক্ষিণাঞ্চলের নতুন দিগন্ত

    বাংলাদেশে জামায়াত–সংশ্লিষ্ট নেতাদের বিরুদ্ধে যৌন নির্যাতন, ধর্ষণ ও দখলবাজির অভিযোগ: একটি সংকলিত পূর্ণাঙ্গ প্রতিবেদন

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 1 views
    বাংলাদেশে জামায়াত–সংশ্লিষ্ট নেতাদের বিরুদ্ধে যৌন নির্যাতন, ধর্ষণ ও দখলবাজির অভিযোগ: একটি সংকলিত পূর্ণাঙ্গ প্রতিবেদন