বিশিষ্ট সাংবাদিক প্রবীর সিকদারসহ চার সাংবাদিকের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলার প্রতিবাদে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক:-বিশিষ্ট কলামিস্ট সিনিয়র সাংবাদিক দৈনিক বাংলা ৭১ পত্রিকার সম্পাদক প্রবীর সিকদার, গৌরাঙ্গ দেবনাথ অপুসহ চার সাংবাদিকের বিরুদ্ধে আইসিটি এক্টে মিথ্যা মামলাসহ দেশব্যাপী সাংবাদিক নির্যাতন, মামলা-হামলা ও হয়রানির প্রতিবাদে নোয়াখালীতে মানববন্ধন, বিক্ষোভ সমাবেশ করেছে জেলায় কর্মরত সাংবাদিকবৃন্দ।

শনিবার (২৭ আগষ্ট) বেলা ১১ টায় জেলায় কর্মরত সাংবাদিকদের আয়োজনে নোয়াখালী প্রেসক্লাবের সামনে ঘন্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়।

দৈনিক বাংলা ৭১ নোয়াখালী জেলা প্রতিনিধি মোঃ ইমাম উদ্দিন সুমন এর সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন, নোয়াখালী প্রেসক্লাবের সাবেক সভাপতি বখতিয়ার শিকদার, দৈনিক সফল বার্তা সম্পাদক লিয়াকত আলী খান, জামাল হোসেন বিষাদ, সিনিয়র সাংবাদিক কলকাতা এক্সপ্রেস নোয়াখালী প্রতিনিধি এ আর আজাদ সোহেল, মোঃ সোহেল বাদশা সহ প্রমুখ।

এসময় উপস্থিত ছিলেন, সাংবাদিক মোসলেহ উদ্দিন, শিহাব আহমেদ টিপু, একুশে টিভি প্রতিনিধি আরেফিন শাকিল, দেশ টিভি প্রতিনিধি রিফাত মির্জা, আজাদুল ইসলাম, আব্দু্ল মোতালেন , মোঃ আজাদ, দিদারুল আলম, আবুল বাসার, মোঃ শাকিল, আরিফ সবুজ, ইব্রাহিম খলিল শিমুল, আব্দুল আজিজ, সানজিদা অনু, আহসান হাবিব,

এসময় দৈনিক বাংলা ৭১ নোয়াখালী পাঠক ফোরামের সদস্যগণ অংশ করেন করেন, এতে বক্তব্য রাখেন, বাংলা ৭১ পাঠক ফোরাম আহবায়ক আব্দুল হালিম।

উত্তারিধিকার ৭১ নিউজে দুটি সত্য ও তথ্যবহুল বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের পর মুক্তিযুদ্ধ ধারার দৈনিক বাংলা ৭১ ও উত্তরাধিকার ৭১ নিউজের সম্পাদক, বিশিষ্ট সাংবাদিক প্রবীর সিকদারসহ চার সাংবাদিকের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেছে একটি কুচক্রীমহল। (মামলা নং-২৭৩/২২)। মামলার অন্য তিন আসামিরা হলেন উত্তরাধিকার ৭১ নিউজ ও দৈনিক বাংলা ৭১ এর বিশেষ প্রতিনিধি গৌরাঙ্গ দেবনাথ অপু এবং ব্রাহ্মণবাড়িয়ার অনলাইন নিউজ পোর্টাল তেপান্তর ডট কমের সম্পাদক সীমান্ত খোকন ও এর সংশ্লিষ্ট রিপোর্টার।

চট্টগ্রাম সাইবার ট্রাইবুনাল আদালতে গত ২৫ জুলাই মামলাটি করেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদের ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর থানা শাখার সাধারণ সম্পাদক সীতানাথ সূত্রধরের ছেলে ব্যবসায়ী সুভাষ সূত্রধর।

এদিকে দেশের বরেণ্য সাংবাদিক প্রবীর সিকদারসহ চার সাংবাদিকের বিরুদ্ধে দায়ের হওয়া এই মামলার ঘটনায় বিভিন্ন মহলে নিন্দার ঝড় উঠেছে।

এসময় বক্তারা অবিলম্বে সাংবাদিক প্রবীর সিকদার, গৌরাঙ্গ দেবনাথ অপুসহ ৪ সাংবাদিকের বিরুদ্ধে করা মিথ্যা মামলা প্রত্যাহার এবং দেশব্যাপী সাংবাদিকদের ওপর নির্যাতন, মিথ্যা মামলা, হামলা ও হয়রানির সাথে জড়িতদের দ্রুত চিহিৃত করে গ্রেপ্তার দাবি জানান।

  • Related Posts

    বরিশাল-৪ আসনে নির্ধারিত সময়ে শতভাগ ভোটগ্রহণ নিয়ে প্রশ্ন

    বরিশাল প্রতিনিধি।।জাতীয় সংসদের ১২২নং নির্বাচনী এলাকা বরিশাল-৪ (মেহেন্দীগঞ্জ–হিজলা) আসনে নির্ধারিত সময়ে শতভাগ ভোটগ্রহণ সম্পন্ন করা আদৌ সম্ভব কি না—তা নিয়ে প্রশ্ন উঠেছে। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী,এই আসনে মোট ভোটার সংখ্যা…

    ভোলা–বরিশাল সড়কসহ ২টি বড় সেতু ও ৩৬টি সেতু নির্মাণে দেড় লক্ষ কোটি টাকার মেগা প্রকল্পে দক্ষিণাঞ্চলের নতুন দিগন্ত

    নিজস্ব প্রতিবেদক।।দক্ষিণাঞ্চলের যোগাযোগ,অর্থনীতি ও সামগ্রিক উন্নয়নে নতুন যুগের সূচনা করতে ভোলা–বরিশাল সড়কসহ ২টি বড় সেতু এবং মোট ৩৬টি সেতু নির্মাণের প্রায় দেড় লক্ষ কোটি টাকার মেগা উন্নয়ন প্রকল্প হাতে নেওয়া…

    You Missed

    শ্রীপুরে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মামা-ভাগিনা আটক

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১, ২০২৬
    • 1 views
    শ্রীপুরে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মামা-ভাগিনা আটক

    নারীদের নেতৃত্ব নিয়ে জামায়াতের অবস্থান: আমীরে জামাতের নামে পোস্ট, হ্যাকিংয়ের দাবি

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১, ২০২৬
    • 1 views
    নারীদের নেতৃত্ব নিয়ে জামায়াতের অবস্থান: আমীরে জামাতের নামে পোস্ট, হ্যাকিংয়ের দাবি

    তারেক রহমানের ফ্যামিলি কার্ড দেওয়ার আশ্বাস ভাওতাবাজি ও রাজনৈতিক মিথ্যাচার : আ স ম রেজাউল করীম

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১, ২০২৬
    • 1 views
    তারেক রহমানের ফ্যামিলি কার্ড দেওয়ার আশ্বাস ভাওতাবাজি ও রাজনৈতিক মিথ্যাচার : আ স ম রেজাউল করীম

    বরিশাল-৪ আসনে নির্ধারিত সময়ে শতভাগ ভোটগ্রহণ নিয়ে প্রশ্ন

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 1 views
    বরিশাল-৪ আসনে নির্ধারিত সময়ে শতভাগ ভোটগ্রহণ নিয়ে প্রশ্ন

    ভোলা–বরিশাল সড়কসহ ২টি বড় সেতু ও ৩৬টি সেতু নির্মাণে দেড় লক্ষ কোটি টাকার মেগা প্রকল্পে দক্ষিণাঞ্চলের নতুন দিগন্ত

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 0 views
    ভোলা–বরিশাল সড়কসহ ২টি বড় সেতু ও ৩৬টি সেতু নির্মাণে দেড় লক্ষ কোটি টাকার মেগা প্রকল্পে দক্ষিণাঞ্চলের নতুন দিগন্ত

    বাংলাদেশে জামায়াত–সংশ্লিষ্ট নেতাদের বিরুদ্ধে যৌন নির্যাতন, ধর্ষণ ও দখলবাজির অভিযোগ: একটি সংকলিত পূর্ণাঙ্গ প্রতিবেদন

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 1 views
    বাংলাদেশে জামায়াত–সংশ্লিষ্ট নেতাদের বিরুদ্ধে যৌন নির্যাতন, ধর্ষণ ও দখলবাজির অভিযোগ: একটি সংকলিত পূর্ণাঙ্গ প্রতিবেদন