বিয়ের দাবিতে পুলিশ সদস্যের বাড়িতে কলেজ ছাত্রীর অনশন! র‌্যাব সদস্য দ্বারা নির্যাতনের অভিযোগ!

জামালপুর প্রতিনিধি।।দীর্ঘ ১০ মাস প্রেমের পর বিয়ের প্রলোভনে শারিরিক সম্পর্কের অভিযোগ এনে বিয়ের দাবিতে পুলিশ সদস্যের বাড়িতে গত ২ দিন যাবত অনশন করছেন কলেজ পড়–য়া ছাত্রী সানজিদা শামীম সিন্তি।অনশনের দ্বিতীয় দিনে বাড়ি থেকে বের করার জন্য শারিরিক ভাবে নির্যাতন করার অভিযোগ উঠে ওই পুলিশ সদস্যের বড় ভাই র‌্যাব সদস্য মনির হোসেন পাপ্পুর বিরুদ্ধে।অবশেষে বাড়িতে তালা ঝুলিয়ে বাড়ি থেকে পালিয়েছেন বীর মুক্তিযোদ্ধা বাবাসহ পরিবারের সবাই। জামালপুর সদরের ২নং শরিফপুর ইউনিয়নে এমন ঘটনা ঘটে।

সানজিদার পরিবার সুত্রে জানা যায়,শরিফপুর এলাকার বীর মুক্তিযোদ্ধা নুর ইসলামের ছোট ছেলে নাফি ইসলাম নাঈম গেল ১ বছর আগে বাংলাদেশ পুলিশের যোগদান করে চট্রগামে কর্মরত আছেন।

চাকরী হওয়ার পর হতেই জামালপুর মোকন্দবাড়ি এলাকার শামীম হোসেনের মেয়ে নান্দিনা নেক জাহানে পড়–য়া মেয়ে সানজিদা শামীম সিন্তির সাথে প্রেমের সম্পর্ক গড়ে তুলে। সানজিদা নান্দিনা কারী বাড়ি তার নানীর বাড়ি থেকে পড়াশুনা করতো।

প্রেমেরে সুবাধে নাঈম বাড়িতে ছুটিতে আসলেই বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় তাকে নিয়ে ঘুরতে যেতো এবং তাদের মধ্যে শারিরিক সম্পর্ক গড়ে উঠে।

এক পর্যায়ে বিষয়টি জানা জানি হলে নাঈম তাদের সম্পর্কের কথা অস্বীকার করলে সানজিদা গেল মঙ্গলবার পুলিশ সদস্য নাঈম এর বাড়িতে গিয়ে বিয়ের দাবিতে অনশন শুরু করে।

ঘটনার দ্বিতীয় দিন পুলিশ সদস্যের বড় ভাই র‌্যাব সদস্য মনির হোসেন পাপ্পু বাড়িতে আসে এবং সানজিদা কে বাড়ি থেকে বের করার জন্য শারিরিক নির্যাতন চালায়।

এ বিষয়ে সানজিদা শামীম সিন্তি জানায়,নাঈম তার ১০ মাস ধরে বিয়ের প্রলোভনে বিভিন্ন সময় শারিরিক সম্পর্কে মিলিত হয়েছে।এখন তাকে বিয়ে করতে অস্বীকৃতি জানাচ্ছে।

সানজিদার মা সাজেদা বেগম বলেন,মেয়ের নির্যাতনের কথা শুনে আমরা এখানে এসেছি।ওরা সবাই বাড়ি থেকে পালিয়েছে।নাইমের ভাই র‌্যাব সদস্য বারবার বিভিন্ন ভাবে তাদের হুমকি দিচ্ছে।

জামালপুর থানার অফিসার ইনচার্জ কাজী শাহ নেওয়াজ জানান,এ বিষয়ে এখন পর্যন্ত কোন লিখিত অভিযোগ আসে নি৷

  • Related Posts

    শ্রীপুরে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মামা-ভাগিনা আটক

    গাজীপুর প্রতিনিধি।।গাজীপুরের শ্রীপুর উপজেলার গড়গড়িয়া মাষ্টারবাড়ি এলাকায় ১১ বছর বয়সী এক শিশুকে একাধিকবার ধর্ষণের অভিযোগে মামা ও ভাগিনাকে আটক করেছে শ্রীপুর থানা পুলিশ। স্থানীয় সূত্রে জানা যায়,শনিবার (৩১ জানুয়ারি ২০২৬)…

    মুন্সিগঞ্জে মা–মেয়ে হত্যাকাণ্ড: প্রতিবেশী ভাড়াটে গ্রেপ্তার

    মুন্সিগঞ্জ প্রতিনিধি।।মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলায় এক ভাড়া বাড়ি থেকে মা–মেয়ে আমেনা বেগম (৩২) ও মরিয়ম আক্তার (৮)-এর রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।পুলিশ জানিয়েছে,হত্যার ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে ওই পরিবারের পাশের ঘরের…

    You Missed

    শ্রীপুরে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মামা-ভাগিনা আটক

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১, ২০২৬
    • 1 views
    শ্রীপুরে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মামা-ভাগিনা আটক

    নারীদের নেতৃত্ব নিয়ে জামায়াতের অবস্থান: আমীরে জামাতের নামে পোস্ট, হ্যাকিংয়ের দাবি

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১, ২০২৬
    • 1 views
    নারীদের নেতৃত্ব নিয়ে জামায়াতের অবস্থান: আমীরে জামাতের নামে পোস্ট, হ্যাকিংয়ের দাবি

    তারেক রহমানের ফ্যামিলি কার্ড দেওয়ার আশ্বাস ভাওতাবাজি ও রাজনৈতিক মিথ্যাচার : আ স ম রেজাউল করীম

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১, ২০২৬
    • 1 views
    তারেক রহমানের ফ্যামিলি কার্ড দেওয়ার আশ্বাস ভাওতাবাজি ও রাজনৈতিক মিথ্যাচার : আ স ম রেজাউল করীম

    বরিশাল-৪ আসনে নির্ধারিত সময়ে শতভাগ ভোটগ্রহণ নিয়ে প্রশ্ন

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 1 views
    বরিশাল-৪ আসনে নির্ধারিত সময়ে শতভাগ ভোটগ্রহণ নিয়ে প্রশ্ন

    ভোলা–বরিশাল সড়কসহ ২টি বড় সেতু ও ৩৬টি সেতু নির্মাণে দেড় লক্ষ কোটি টাকার মেগা প্রকল্পে দক্ষিণাঞ্চলের নতুন দিগন্ত

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 0 views
    ভোলা–বরিশাল সড়কসহ ২টি বড় সেতু ও ৩৬টি সেতু নির্মাণে দেড় লক্ষ কোটি টাকার মেগা প্রকল্পে দক্ষিণাঞ্চলের নতুন দিগন্ত

    বাংলাদেশে জামায়াত–সংশ্লিষ্ট নেতাদের বিরুদ্ধে যৌন নির্যাতন, ধর্ষণ ও দখলবাজির অভিযোগ: একটি সংকলিত পূর্ণাঙ্গ প্রতিবেদন

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 1 views
    বাংলাদেশে জামায়াত–সংশ্লিষ্ট নেতাদের বিরুদ্ধে যৌন নির্যাতন, ধর্ষণ ও দখলবাজির অভিযোগ: একটি সংকলিত পূর্ণাঙ্গ প্রতিবেদন