বিদ্যুৎ ও জ্বালানির দাম আন্তর্জাতিক বাজারের সঙ্গে ‘পুরোপুরি সমন্বয়’ করা সম্ভব হচ্ছে না-নসরুল হামিদ বিপু

নিজস্ব প্রতিবেদক।।বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু বলেছেন,নির্বাচনের বছরে বিদ্যুৎ ও জ্বালানির দাম আন্তর্জাতিক বাজারের সঙ্গে ‘পুরোপুরি সমন্বয়’ করা সম্ভব হচ্ছে না।

তিনি বলেছেন, ‘হঠাৎ করে সাবসিডি তুলে দিলে…ইলেকশনের বছর…বিরাট ইমপ্যাক্ট পড়বে।’

আজ সোমবার রাজধানীর বিদ্যুৎ ভবনে বিদ্যুৎ ও জ্বালানি খাতের বাজেট সম্পর্কিত এক আলোচনা সভায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন,বহু চ্যালেঞ্জের মধ্য দিয়ে বিদ্যুৎ ও জ্বালানি খাত অতিবাহিত হচ্ছে।সব ধরনের জ্বালানির দাম বেড়েছে। বিদ্যুতের উৎপাদন ব্যবস্থা ও সঞ্চালন ব্যবস্থায় কোনো সমস্যা না থাকলেও জ্বালানির অভাবে লোডশেডিং করতেই হচ্ছে।’

তিনি আরও বলেন,করোনার পরপরই ইউক্রেন-রাশিয়ার যুদ্ধ…চুক্তির চেয়ে বাড়তি গ্যাস দেওয়ার জন্য কাতারকে রাজি করাতে পারলাম না।কয়লার দাম বেড়ে গেল ৬০ ডলার থেকে ৪৫০ ডলারে,গ্যাসের দাম বেড়ে গেল ১০ ডলার থেকে ৩৭ ডলারে,তেলের দাম ব্যারেলপ্রতি ১৬০ ডলার ছাড়িয়ে গেল। এই ধাক্কাটা মারাত্মক একটা “গ্যাপ” তৈরি করে ফেলেছে। বিশেষ করে অর্থনৈতিকভাবে।’

‘এর মধ্যে আমরা প্রাইসিং মার্কেট-বেজড করি নাই। আমাদের টার্গেট গ্রাহকদের জন্য আমরা সাবসিডি দিয়ে যাচ্ছি।লাইফলাইন গ্রাহকরা খুব কম দামে যেন বিদ্যুৎ ব্যবহার করতে পারে,সে চেষ্টা আমাদের ছিল।এটা এখনো চলছে, যোগ করেন তিনি।

‘সারাবিশ্বেই অর্থনৈতিক ক্রাইসিস চলছে’ উল্লেখ করে প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেন,’আমরাও এর বাইরে না, বিদ্যুৎকেন্দ্রগুলোতে এই সংকট ব্যাডলি এফেক্ট করেছে।নানা ধরনের চ্যালেঞ্জ মোকাবিলা করে চলতে হচ্ছে।এর মধ্যে আইপিপিগুলোর অনেক টাকা বকেয়া হয়ে গেছে।তাদের একটু ধৈর্য ধরতে হবে…তবে হতাশার কিছু নাই।সব ঠিক হয়ে যাবে। আজকে আমরা কয়লা আনতে পারি নাই,কালকে আনতে পারব।’

  • Related Posts

    বরিশাল-৪ আসনে নির্ধারিত সময়ে শতভাগ ভোটগ্রহণ নিয়ে প্রশ্ন

    বরিশাল প্রতিনিধি।।জাতীয় সংসদের ১২২নং নির্বাচনী এলাকা বরিশাল-৪ (মেহেন্দীগঞ্জ–হিজলা) আসনে নির্ধারিত সময়ে শতভাগ ভোটগ্রহণ সম্পন্ন করা আদৌ সম্ভব কি না—তা নিয়ে প্রশ্ন উঠেছে। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী,এই আসনে মোট ভোটার সংখ্যা…

    ভোলা–বরিশাল সড়কসহ ২টি বড় সেতু ও ৩৬টি সেতু নির্মাণে দেড় লক্ষ কোটি টাকার মেগা প্রকল্পে দক্ষিণাঞ্চলের নতুন দিগন্ত

    নিজস্ব প্রতিবেদক।।দক্ষিণাঞ্চলের যোগাযোগ,অর্থনীতি ও সামগ্রিক উন্নয়নে নতুন যুগের সূচনা করতে ভোলা–বরিশাল সড়কসহ ২টি বড় সেতু এবং মোট ৩৬টি সেতু নির্মাণের প্রায় দেড় লক্ষ কোটি টাকার মেগা উন্নয়ন প্রকল্প হাতে নেওয়া…

    You Missed

    শ্রীপুরে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মামা-ভাগিনা আটক

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১, ২০২৬
    • 1 views
    শ্রীপুরে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মামা-ভাগিনা আটক

    নারীদের নেতৃত্ব নিয়ে জামায়াতের অবস্থান: আমীরে জামাতের নামে পোস্ট, হ্যাকিংয়ের দাবি

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১, ২০২৬
    • 1 views
    নারীদের নেতৃত্ব নিয়ে জামায়াতের অবস্থান: আমীরে জামাতের নামে পোস্ট, হ্যাকিংয়ের দাবি

    তারেক রহমানের ফ্যামিলি কার্ড দেওয়ার আশ্বাস ভাওতাবাজি ও রাজনৈতিক মিথ্যাচার : আ স ম রেজাউল করীম

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১, ২০২৬
    • 1 views
    তারেক রহমানের ফ্যামিলি কার্ড দেওয়ার আশ্বাস ভাওতাবাজি ও রাজনৈতিক মিথ্যাচার : আ স ম রেজাউল করীম

    বরিশাল-৪ আসনে নির্ধারিত সময়ে শতভাগ ভোটগ্রহণ নিয়ে প্রশ্ন

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 1 views
    বরিশাল-৪ আসনে নির্ধারিত সময়ে শতভাগ ভোটগ্রহণ নিয়ে প্রশ্ন

    ভোলা–বরিশাল সড়কসহ ২টি বড় সেতু ও ৩৬টি সেতু নির্মাণে দেড় লক্ষ কোটি টাকার মেগা প্রকল্পে দক্ষিণাঞ্চলের নতুন দিগন্ত

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 0 views
    ভোলা–বরিশাল সড়কসহ ২টি বড় সেতু ও ৩৬টি সেতু নির্মাণে দেড় লক্ষ কোটি টাকার মেগা প্রকল্পে দক্ষিণাঞ্চলের নতুন দিগন্ত

    বাংলাদেশে জামায়াত–সংশ্লিষ্ট নেতাদের বিরুদ্ধে যৌন নির্যাতন, ধর্ষণ ও দখলবাজির অভিযোগ: একটি সংকলিত পূর্ণাঙ্গ প্রতিবেদন

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 1 views
    বাংলাদেশে জামায়াত–সংশ্লিষ্ট নেতাদের বিরুদ্ধে যৌন নির্যাতন, ধর্ষণ ও দখলবাজির অভিযোগ: একটি সংকলিত পূর্ণাঙ্গ প্রতিবেদন